বোয়ালখালীতে ওয়াসার প্রকল্পের নিরাপত্তারক্ষীকে মারধর

এম মনির চৌধুরী রানা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের বোয়ালখালীতে ওয়াসার ভান্ডালজুরি প্রকল্পে প্রবেশে বাধা দেওয়ায় নিরাপত্তা রক্ষীকে মারধর করে পকেটে থাকা নগদ টাকা ও মোবাইল নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রকল্পে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সোমবার (৯ সেপ্টেম্বর) এ ব্যাপারে বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন প্রকল্পের নিরাপত্তারক্ষী আরভেল দে। তিনি জানান, রবিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বেতন নিয়ে প্রকল্পে ফেরত আসার সময় স্থানীয় জৈষ্ঠ্যপুরা ফতেয়ারখীল এলাকার জসিমের ছেলে আরাফাতসহ অজ্ঞাত ৫জন ব্যক্তি হামলা করে। তাদের হাতে ধারালো অস্ত্র ও লাঠি ছিলো। তারা এলোপাতাড়ি মারধর করে। এসময় পকেটে থাকা বেতনের নগদ ২৫ হাজার টাকা ও একটি স্যামসং ব্র্যান্ডের মোবাইল কেড়ে নিয়ে যায়। নিরাপত্তারক্ষী আরভেল বলেন, কয়েকদিন আগে আরাফাতরা প্রকল্পে প্রবেশ করতে চেয়েছিলো। তখন তাদের বাধা দিলে প্রকল্পের ফটক থেকে অল্প কিছু দূরে একা পেয়ে মারধর করে আহত করে পালিয়ে গিয়েছিলো। সেদিন তারা বাইরে একা পেলে আবারো মারধর করার হুমকি দিয়েছিলো। প্রকল্পে নিয়োজিত প্রকৌশলী মো. নাঈম জানান, জৈষ্ঠ্যপুরা পাহাড়ি অঞ্চলের এই প্রকল্পে দেশী-বিদেশী প্রকৌশলী এবং কর্মকর্তা কর্মচারীরা কাজ করছেন। এর মধ্যে নিরাপত্তারক্ষীকে মারধর করে টাকা-মোবাইল কেড়ে নেওয়ায় নিরাপত্তাহীনতা ভুগতে হচ্ছে। সবাইকে বাসাবাড়িতে থেকে প্রকল্পে আসা যাওয়া করতে হয়। সকালের চেয়ে সন্ধ্যায় বাড়ি ফেরার সময় ভয় লাগে বেশি। তবে নিরাপত্তারক্ষীকে মারধরের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান তিনি।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে অপরিচ্ছন্ন রান্নাঘর, লাখ টাকা জরিমানা গুনল চেরাগি রেস্তোরাঁ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরে নোংরা, অপরিচ্ছন্ন রান্নাঘরে রান্নাসহ বিভিন্ন অভিযোগে একটি রেস্তোরাঁকে লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২৪ আগস্ট) দুপুরে নগরের চেরাগি মোড়ের চেরাগি রেস্তোরাঁয় এক অভিযানে এই জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।অভিযানকালে রান্নাঘরে দেখা যায় নানা বয়সী, নানা আকারের তেলাপোকা কিলবিল করছে। এছাড়া খোলা লবণ ব্যবহার করছে খাবারে।

মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, এর আগে তিনবার এ হোটেল মালিককে জরিমানা করা হয়েছিল। তবুও তারা শোধরায়নি। চরম অবহেলার কারণে নোংরার স্তূপ জমেছে। মানুষের খাবার এত নোংরা পরিবেশে রান্না করা যায় না। হোটেল মালিক মুচলেকা দেন। একই সাথে নির্দিষ্ট সময়ের মধ্যে রান্নাঘরের পরিবেশ উন্নত ও নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য বলা হয়।

চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীকে রাস্তায় পিষে মারা ক্রেনচালক গ্রেফতার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহ্নাগরীতে এইচএসসি পরীক্ষার্থীকে রাস্তায় পিষে মারা ক্রেনের চালককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৩ আগষ্ট) রাতে নগরীর ফ্রিপোর্ট এলাকা থেকে ইপিজেড থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতার শামীমকে সোমবার (২৪ আগষ্ট) আদালতে পাঠানো হয়েছে।

এর আগে গত শনিবার সকালে নগরীর ইপিজেড থানার নেভি হাসপাতালের সামনে ক্রেনের ধাক্কায় মোটর সাইকেল থেকে ছিটকে পড়েন ১৮ বছর বয়সী তরুণী নাফিসা নাওয়াল (১৮)। সেই ক্রেনের চাকায় পিস্ট হয়ে তার মৃত্যু হয়।

নাফিসা সিএমপি স্কুল অ্যান্ড কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী ছিলেন। শনিবার সকাল ১০টায় মহসিন কলেজের পরীক্ষা কেন্দ্রে তার আইসিটি পরীক্ষা ছিল। পরীক্ষা দিতে বাসা থেকে বের হয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন। নাফিসা নগরীর পতেঙ্গার কাঠগড় এলাকার বাসিন্দা মামুন মিয়ার মেয়ে। তিনি ইপিজেড থানায় সড়ক পরিবহন আইনে মামলা করেছিলেন।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান জানালেন, শামীম বিশ্বাস (৩১) ঠিকাদার প্রতিষ্ঠান ম্যাক্স গ্রুপের ক্রেনচালক। বাড়ি মাগুরা জেলায়। চট্টগ্রাম নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ এলাকায় ম্যাক্সের সাইট অফিসে থাকেন।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ