পূর্বধলায় সাবেক সাংসদ ডা. মোহাম্মদ আলী’র মৃত্যুবার্ষিকী পালিত

মোঃ নুর উদ্দিন মন্ডলা দুলাল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নেত্রকোনার পূর্বধলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সাবেক সংসদ সদস্য প্রয়াত আলহাজ্ব ডাঃ মোহাম্মদ আলী’র ১২ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে পূর্বধলা উপজেলা বিএনপি’র আয়োজনে বৃহস্পতিবার ৩ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও আলোচনা সভার পূর্বে সাবেক সাংসদের কবর জিয়ারত ও কোরআন খতম করা হয়। আলোচনা সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব বাবুল আলম তালুকদার এর সভাপতিত্বে পূর্বধলা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ সেলিম উদ্দিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. মাহফুজুল হক।
প্রধান বক্তা হিসেবে মরহুমের কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ করেন, সাবেক সংসদ সদস্য প্রয়াত আলহাজ্ব ডাঃ মোহাম্মদ আলী’র সহধর্মিনী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ রাবেয়া আলী। এসময় বক্তব্য রাখেন, নেত্রকোনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজেজুল ইসলাম ফরাস, এস এম মনিরুজ্জামান দুদু, মশিউর রহমান মশু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ রুহুল আমিন ফকির, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আনোয়ারুল ইসলাম আনার, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক ইশতিয়াক আহমেদ বাবু, ইঞ্জিনিয়ার মেহেদী হাসান সোহেল, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মোঃ আশরাফ হোসেন তালুকদার, বিশকাকুনী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আতিকুর রহমান রনক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাকিল হায়াত খান বাদশা, বিকাশ ঘোষ, পূর্বধলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহফুজুল হাসান মানার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলায়মান কবির পাপ্পু প্রমূখ। এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পূর্বধলা উপজেলা শাখা ও ইউনিয়ন পর্যায়ের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এছাড়া বিকেলে কলেজ মোড়ে উপজেলা বিএনপির আয়োজনে পূর্বধলা ও ধোবাউড়া আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত আলহাজ্ব ডাঃ মোহাম্মদ আলীর ১২তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান তালুকদার। বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ এর সভাপতিত্বে উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ইলিয়াস আলী ইদ্রিস মেম্বার এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি নেতা রুহুল আমিন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মিলন আহমেদ দর্পণ, উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক হলুদ, এস এম মহসিন করিম দোহা, বিএনপি নেতা আব্দুস সামাদ আজাদ, উপজেলা তরুণ দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ হান্নান শহিদ প্রমুখ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

বিদ্যুৎ সরবরাহ ও উৎপাদন খাতে আগের সরকারের রেখে যাওয়া বকেয়া প্রায় ৬০ হাজার কোটি টাকা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিদ্যুৎ সরবরাহ ও উৎপাদন খাতে আগের ও অন্তর্বর্তীকালীন সরকারের রেখে যাওয়া প্রায় ৬০ হাজার কোটি টাকা বকেয়া বর্তমান সরকারের জন্য বড় আর্থিক চাপ তৈরি করেছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বুধবার (২৬ আগস্ট) বগুড়ার শিবগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

সমাজ আছে, মানুষ আছে—শুধু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা?

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মানুষ সামাজিক জীব। পরিবার, আত্মীয়তা, প্রতিবেশী ও পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়েই মানুষের সামাজিক জীবন গড়ে ওঠে। একে অপরের সুখে আনন্দিত হওয়া, দুঃখে পাশে দাঁড়ানো এবং বিপদে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াই ছিল আমাদের সামাজিকতার অন্যতম সৌন্দর্য। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই চিত্র যেন অনেকটাই বদলে যাচ্ছে। মানুষের মধ্যে বাড়ছে অসহিষ্ণুতা, হিংসা, ঈর্ষা ও আত্মকেন্দ্রিকতা।

আজ একজনের উন্নতি অন্যজনের আনন্দের কারণ হওয়ার পরিবর্তে অনেক সময় ঈর্ষার কারণ হয়ে দাঁড়ায়। কেউ ভালো কিছু করলে তাকে উৎসাহ দেওয়ার বদলে তার সফলতার পেছনে নেতিবাচক কারণ খোঁজা হয়। অন্যের ভালো থাকা যেন অনেকের কাছেই নিজের ব্যর্থতার প্রতিচ্ছবি হয়ে উঠেছে।

একটি এলাকার মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মাধ্যমেই সুন্দর সমাজ গড়ে ওঠে। কিন্তু এখন এমনও দেখা যায়, মানুষের বিপদে পাশে দাঁড়াতে গিয়ে কিংবা সামাজিক কোনো কাজে এগিয়ে এসে উল্টো নিজের সম্মান ও ইজ্জত নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয়। তাহলে মানুষ একসময় অন্যের পাশে দাঁড়ানোর আগ্রহটাই হারিয়ে ফেলবে। আর তখন সমাজে মানুষের সংখ্যা বাড়লেও কমতে থাকবে মানবিকতা।

ভালো মানুষ প্রয়োজন, কিন্তু ভালো মানুষ তৈরি হয় একটি সুন্দর সামাজিক পরিবেশে। যেখানে সত্য কথা বললে অপমানিত হতে হয়, অন্যায়ের প্রতিবাদ করলে শত্রু তৈরি হয় এবং মানুষের উপকার করতে গেলেও সমালোচনার শিকার হতে হয়—সেখানে অনেক ভালো মানুষও একসময় নীরব হয়ে যায়।

আমাদের মনে রাখতে হবে, অর্থ-সম্পদ কিংবা সামাজিক অবস্থান দিয়ে মানুষের প্রকৃত পরিচয় নির্ধারিত হয় না। একজন মানুষ কতটা মানুষের পাশে দাঁড়িয়েছে, কতটা সহানুভূতিশীল হয়েছে এবং অন্যের সম্মান কতটা রক্ষা করেছে—সেখানেই তার প্রকৃত পরিচয়।

সমাজকে সুন্দর করতে হলে আগে আমাদের নিজেদের মানসিকতার পরিবর্তন করতে হবে। অন্যের সাফল্যে আনন্দিত হতে হবে, বিপদে পাশে দাঁড়াতে হবে এবং অকারণে কারও সম্মানহানি করা থেকে বিরত থাকতে হবে। কারণ সমাজ বদলের শুরুটা অন্য কারও কাছ থেকে নয়, শুরুটা হতে হয় নিজের কাছ থেকেই।

খুব ইচ্ছে করে—মসজিদে আজানের ধ্বনি শুনে মসজিদে গিয়ে নামাজ পড়ি। এরপর বাবার কবরে কিছুক্ষণ বসি, নীরবে কথা বলি, তারপর কবরের পাশে একটু হাঁটাহাঁটি করি। বাবা নেই, কিন্তু তাঁর স্মৃতি, তাঁর ভালোবাসা আর তাঁর রেখে যাওয়া শূন্যতা প্রতিটি মুহূর্তেই অনুভব করি।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ