নাইক্ষ‍্যংছড়িতে ছাত্র জনতা সমাবেশে- জাবেদ রেজা আওয়ামী লীগের দোসরদের বিচারের কাঠগড়ায় দাড়াতে হবে

আনোয়ার হোছাইন, নাইক্ষ‍্যংছড়ি(বান্দরবান)সংবাদদাতাঃ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দেশছেড়ে পালানো শেখ হাসিনার ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দুষ্ট নেতা-কর্মী ও তাদের দোসরদের শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়ে বান্দরবান জেলা বিএনপি সাধারণ সম্পাদক জাবেদ রেজা বলেছেন, দেশ নায়ক তারেক রহমান নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়তে চান দেশের মানুষের ম্যান্ডেট নিয়ে।

আওয়ামী লীগ সরকার গত ১৬ বছরে দেশের মানুষকে ঘুমাতে পর্যন্ত দেয়নি। মিথ্যা মামলা আর দুর্নীতি করে দেশকে ধ্বংস করে দিয়েছেন। দেশকে তলাবিহীন ঝুঁড়িতে পরিনত করেছে তারা। এছাড়া পার্বত্য চট্টগ্রামকে বানিয়েছে সন্ত্রাসীদের আয়নাঘর। আজ পাহাড়ে মানুষ শান্তিতে নেই। মনে হয় যেন শান্তির মা মারা গেছে।
অথচ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ পাহাড়ে শান্তির পায়রা উড়িয়ে দিয়ে গিয়ে পাহাড়ি-বাঙ্গালীদের মাঝে সম্প্রীতির বাঁধন সুদৃড় করে গিয়েছিলেন। সেই সোনার পাহাড়ে আজ লাশ পড়ছে প্রতিনিয়ত।

তিনি শুক্রবার ( ৪ অক্টোবর) বিকেলে নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের বাজার চত্ত্বরে ছাত্রজনতার ব্যানারে আয়োজিত এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা ছাত্রদল আহবায়ক জিয়াউল হক জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায়
বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম,
উপজেলা বিএনপি’র সভাপতি আরিফ উল্লাহ ছুট্টু, সাধারণ সম্পাদক আবদুল আলিম বাহাদুর, যুগ্ম সম্পাদক নুরুল আবছার সোহেল, সাংগঠনিক সম্পাদক মৌঃ সুলতান আহমদ, সদর বিএনপির আহবায়ক মোহাম্মদ ইউনুছ প্রমূখ।
জাবেদ রেজা আরো বলেন, বিগত দিনে
আওয়ামী লীগ সরকার এতোদিন একা
থেমে থাকে নি। তারা প্রতিটি জনপদে আমাদের দলছুট, পথভ্রষ্ট ও লোভী কিছু নেতা-কর্মিদের হাতে নিয়ে প্রহসনের নির্বাচন মঞ্চস্থ করেছিলেন। বারবার একই ঘটনা ঘটিয়ে গনতন্ত্রের কবর রচনা করেছিল। তারা ভেবেছিল বিএনপি আর জাগবে না।
কিন্তু ছাত্র-জনতার আন্দোলনের মাস্টারমাইন্ড দেশনায়ক তারেক জিয়ার বিচক্ষণতায় ৫ আগষ্ট শেখ হাসিনা সরকারের পতন হয় ছাত্র-জনতার ১ দফার আন্দোলনে। সে এক কাপড়ে দেশ থেকে পালায় তার বাহিনীকে ফেলে। অথচ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দেশ ছেড়ে পালিয়ে না গিয়ে নেতা-কর্মীদে বুকে আগলে রেখে তিলে তিলে নিঃশেষ হয়ে যাচ্ছিলেন।এদিকে আজ ফ্যাসিষ্ট হাসিনা বাহিনীর কিছু নেতা পালালেও তাদের অনেক নেতা-কর্মী ও নির্বাচনের কূখ্যাত সহচর কুলাংগাররা উৎপেতে রয়েছে নাইক্ষ্যংছড়ি সহ দেশের সর্বত্রে।
এখন সময় এসেছে তাদের চিহ্নিত করে গ্রেপ্তার করার মধ্য দিয়ে কঠোর শাস্তির ব্যবস্থা করা। তিনি বলেন, আপনারা সজাগ থাকুন, তাদের আর মাঠে দেখতে পাবেন না। তবে তারা যেন অন্যত্র পালিয়ে যেতে
না পারে সবাইকে সজাগ থাকতে হবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংসদীয় আসন ঠাকুরগাঁও-১ আনুষ্ঠানিকভাবে শূন্য ঘোষণা করা হয়েছে।২৩ আগস্ট শনিবার দুপুরে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২ থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার স্বাক্ষর রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনী এলাকা ৩, ঠাকুরগাঁও-১ থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ২১ আগস্ট রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন।সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদের বিধান অনুযায়ী, রাষ্ট্রপতির কার্যভার গ্রহণের তারিখ থেকেই তার সংসদীয় আসনটি শূন্য হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্টা বার্ষিকীতে ক্রিকেট বোর্ড পরিচালক ইসরাফিল খসরু

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছা সেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী মর্তুজা খাঁনের সভাপতিত্বে এতিম ও অসহায় হতদরিদ্র দের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরীপরিচালক ও চেয়ারম্যান অর্থ কমিটি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সদস্য আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

চট্টগ্রাম স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইসরাফিল খসরু বলেন – জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সব সময় মানুষের কল্যানে কাজ করে চলেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আপোষহীন সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বহু দলীয় গনতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করে গেছেন। তাহারা মানব ও মানবতার কল্যানে আমৃত্যু আপামর জনসাধারণের কল্যানে যে কাজ করে গেছেন, তাঁদের উত্তরসূরী তরুণ প্রজন্মের অহংকার রাষ্ট্রনায়ক তারেক রহমান আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী। তাঁর নেতৃত্বে বাংলাদেশের ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। দীর্ঘ ১৭ বছরের জঞ্জাল সরানোর জন্য দিনরাত কাজ করে চলেছেন।

প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের ১ নং যুগ্ন আহবায়ক মাইনুদ্দিন রাশেদ,মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক রিফাত হোসেন শাকিল,সাবেক সহ সভাপতি হারুন আল রশিদ,সাবেক সহ সাধারণ সম্পাদক মোঃ তারেক আহমেদ,মোঃ আলমগীর,নূহ গাজী সেলিম,মোঃ জাকির,মোঃজহির আহাম্মেদ,মোঃ রিদওয়ান,মাহি রুবেল,জাকির হোসেন মিশু,সদর ঘাট থানার আহবায়ক আরাফাত,মেহেরাজ উদ্দিন,আজিজুল হক আজাদ,মোঃ কাওসার,মোঃ মোতালেব,মোঃ রাসেল প্রমুখ।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ