চট্টগ্রামের জেএমসেন হলে দুর্গাপূজার মঞ্চে ইসলামী সংগীত পরিবেশনের ঘটনায় মামলা : আটক -২

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম নগরে প্রাণকেন্দ্র ঐতিহাসিক জেএমসেন হলের পূজামণ্ডপের অনুষ্ঠানের মঞ্চে ইসলামি সংগীত পরিবেশনের ঘটনায় সারাদেশ জুড়ে আলোচিত হওয়ায় মামলা হয়েছে। মামলার প্রক্ষিতে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।গতকাল ১০ অক্টোবর বৃহস্পতিবার দিবাগত রাতে এই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা হলেন শহিদুল করিম ও নুরুল ইসলাম। তবে তাঁদের বিস্তারিত পরিচয় এখনো জানায়নি পুলিশ।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) কাজী তারেক আজিজ আজ শুক্রবার সকালে গণমাধ্যমকে বলেন, পূজামণ্ডপের অনুষ্ঠান মঞ্চে ইসলামি সংগীত পরিবেশনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত আজ বেলা সাড়ে ১১টায় নগরের দামপাড়া পুলিশ লাইনসে নগর পুলিশের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।
কাজী তারেক আজিজ আরও বলেন, এ ঘটনায় থানায় দায়ের হওয়া মামলার আসামিদের বিষয়ে বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে।
ঘটনাটি ঘটে গতকাল ১০ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে, নগরের রহমতগঞ্জের জে এম সেন হলে দুর্গাপূজার অনুষ্ঠান মঞ্চে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, চট্টগ্রাম কালচারাল একাডেমি নামের একটি সাংস্কৃতিক সংগঠনের ছয় সদস্য এই দুর্গাপূজার মঞ্চে দুটি গান পরিবেশন করেন। এর মধ্যে একটি গান ছিল ‘শুধু মুসলমানের লাগি আসেনিকো ইসলাম’। সংগঠনটি জামায়াতে ইসলামী সমর্থিত বলে সংশ্লিষ্ট একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে।
এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। উদ্ভূত পরিস্থিতিতে চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম গতকাল রাতেই ওই পূজামণ্ডপ পরিদর্শনে যান। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আশ্বাস দেন জেলা প্রশাসক। এখন দুজনকে গ্রেপ্তারের তথ্য জানাল পুলিশ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় তিন মিনিটের একটি ভিডিওটিতে দেখা যায়, ছয়জন তরুণ মঞ্চে গান পরিবেশন করছেন। আশপাশে উপস্থিত কয়েকজনকে সেটি মুঠোফোনে ধারণ করতে দেখা যায়।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম কালচারাল একাডেমির সভাপতি সেলিম জামান বলেন, পূজা উদ্‌যাপন পরিষদের যুগ্ম সম্পাদক সজল দত্তের আমন্ত্রণেই সেখানে সংগীত পরিবেশন করতে গেছেন তাঁরা। সেখানে দুটি গান পরিবেশন করা হয়েছে, দুটিই সম্প্রীতির সংগীত। কেউ কেউ ভিডিও এডিট করে অপপ্রচার চালাচ্ছে।
তবে ফেসবুকে ছড়িয়ে পড়া ওই অনুষ্ঠানের ভিডিও যাচাই করে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার তাদের ফেসবুক পেজে জানিয়েছে, গানের ভিডিওটি আসল, এডিটেড নয়।
চট্টগ্রাম কালচারাল একাডেমির বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম নগর (উত্তর) ছাত্রশিবিরের সভাপতি ফখরুল ইসলাম বলেন, এটি ছাত্রশিবিরের কোনো সংগঠন নয়। তবে জামায়েতে ইসলামীর একজন নেতা নিশ্চিত করেছেন, চট্টগ্রাম কালচারাল একাডেমি জামায়াতে ইসলামী সমর্থিত একটি সাংস্কৃতিক সংগঠন।
পূজা উদ্‌যাপন পরিষদ সূত্র বলছে, গতকাল সন্ধ্যায় মঞ্চে নাচের অনুষ্ঠান হচ্ছিল। এ সময় কয়েকজন তরুণ এসে দেশাত্মবোধক গান পরিবেশন করবেন বলে মঞ্চে ওঠেন। তাঁরা দুটি গান পরিবেশন করেন। পরে তাঁরা ‘ধন্যবাদ’ দিয়ে নেমে চলে যান। তাঁরা গান গাওয়ার সময় কেউ তাঁদের নামায়নি বা প্রতিবাদ করেনি।
জানতে চাইলে চট্টগ্রাম মহানগর পূজা উদ্‌যাপন পরিষদের অর্থ সম্পাদক সুকান্ত মহাজন বলেন, পরিষদের যুগ্ম সম্পাদক সজল দত্তকে ওই তরুণেরা এসে বলেছেন, তাঁরা মঞ্চে দেশাত্মবোধক গান পরিবেশন করবেন। পরে তাঁরা উঠে ইসলামি গান শুরু করেন। গান করা শেষে তাঁরা চলে যান। এ বিষয়ে জানতে গতকাল রাতে সজল দত্তের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। এ বিষয় নিয়ে পূজা পরিষদের একাধিক নেতা ও বিশিষ্টজন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে অপরিচ্ছন্ন রান্নাঘর, লাখ টাকা জরিমানা গুনল চেরাগি রেস্তোরাঁ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরে নোংরা, অপরিচ্ছন্ন রান্নাঘরে রান্নাসহ বিভিন্ন অভিযোগে একটি রেস্তোরাঁকে লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২৪ আগস্ট) দুপুরে নগরের চেরাগি মোড়ের চেরাগি রেস্তোরাঁয় এক অভিযানে এই জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।অভিযানকালে রান্নাঘরে দেখা যায় নানা বয়সী, নানা আকারের তেলাপোকা কিলবিল করছে। এছাড়া খোলা লবণ ব্যবহার করছে খাবারে।

মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, এর আগে তিনবার এ হোটেল মালিককে জরিমানা করা হয়েছিল। তবুও তারা শোধরায়নি। চরম অবহেলার কারণে নোংরার স্তূপ জমেছে। মানুষের খাবার এত নোংরা পরিবেশে রান্না করা যায় না। হোটেল মালিক মুচলেকা দেন। একই সাথে নির্দিষ্ট সময়ের মধ্যে রান্নাঘরের পরিবেশ উন্নত ও নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য বলা হয়।

চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীকে রাস্তায় পিষে মারা ক্রেনচালক গ্রেফতার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহ্নাগরীতে এইচএসসি পরীক্ষার্থীকে রাস্তায় পিষে মারা ক্রেনের চালককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৩ আগষ্ট) রাতে নগরীর ফ্রিপোর্ট এলাকা থেকে ইপিজেড থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতার শামীমকে সোমবার (২৪ আগষ্ট) আদালতে পাঠানো হয়েছে।

এর আগে গত শনিবার সকালে নগরীর ইপিজেড থানার নেভি হাসপাতালের সামনে ক্রেনের ধাক্কায় মোটর সাইকেল থেকে ছিটকে পড়েন ১৮ বছর বয়সী তরুণী নাফিসা নাওয়াল (১৮)। সেই ক্রেনের চাকায় পিস্ট হয়ে তার মৃত্যু হয়।

নাফিসা সিএমপি স্কুল অ্যান্ড কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী ছিলেন। শনিবার সকাল ১০টায় মহসিন কলেজের পরীক্ষা কেন্দ্রে তার আইসিটি পরীক্ষা ছিল। পরীক্ষা দিতে বাসা থেকে বের হয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন। নাফিসা নগরীর পতেঙ্গার কাঠগড় এলাকার বাসিন্দা মামুন মিয়ার মেয়ে। তিনি ইপিজেড থানায় সড়ক পরিবহন আইনে মামলা করেছিলেন।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান জানালেন, শামীম বিশ্বাস (৩১) ঠিকাদার প্রতিষ্ঠান ম্যাক্স গ্রুপের ক্রেনচালক। বাড়ি মাগুরা জেলায়। চট্টগ্রাম নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ এলাকায় ম্যাক্সের সাইট অফিসে থাকেন।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ