যুব সমাজকে বিভিন্ন অপরাধ থেকে দূরে রাখতে হলে খেলাধুলার কোন বিকল্প নাই

গুণবতী হাইস্কুল মাঠকে স্টেডিয়ামে পরিণত করার ঘোষণা প্রদান করেন – ডা. মঞ্জুর আহমেদ সাকী

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি :

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গুনবতী হাইস্কুল মাঠ উন্নয়ন পরিষদের উদ্যোগে গুনবতী হাইস্কুল মাঠ সংস্কার শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী হাই স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে উন্নয়ন পরিষদের নব গঠিত কমিটির আহবায়ক ডা. মঞ্জুর আহমেদ সাকির সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক আব্দুল হামিদ নাজিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুনবতী হাই স্কুল মাঠ উন্নয়ন পরিষদের প্রধান উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, গুণবতী ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি আইয়ুব আলী ফরায়জী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুনবতী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই , বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মোঃ ইউসুফ মেম্বার, গুনবতী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল লতিফ, গুনবতী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন, গুনবতী বাজার কমিটির সেক্রেটারি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুর রাজ্জাক শাহীন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ শহীদ উল্লাহ, গুনবতী আল-ফারাবী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বাবুল।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গুনবতী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মিলন স্যার, ধোড়করা আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক খোরশেদ আলম, ফেনী ডায়াবেটিস হসপিটালের ডেপুটি চিপ মেডিকেল অফিসার ডা.নুরুন নবী, প্রগতি লাইফ ইন্সুইরেন্স এর টিউলিপ প্রজেক্ট প্রধান জনাব মাজারুল ইসলাম টিটু, সাউথ আফ্রিকান প্রবাসী আব্দুল কুদ্দুস, বিশিষ্ট ব্যবসায়ী আবুল হাসেম লিটন এবং গুনবতী হাইস্কুল মাঠ উন্নয়ন পরিষদের যুগ্ন আহবায়ক ইকবাল হোসেন লিটন, জোবারুল ইসলাম পলাশ, নাজমুল হুদা চৌধুরী, এনামুল হক নয়ন(জিকো), আশরাফুর রহমান বাবলু, রহমত উল্লাহ রুমি, আবদুর রহমান ফরহাদ, সদস্য সচিব মোবারক হোসেন, যুগ্ন সদস্য সচিব আরিফুল ইসলাম তুহিন, মোঃ উজ্জ্বল, আরিফুল ইসলাম, আবু নসর। এছাড়াও মোঃ হানিফ, আরিফ জিয়া, সুজন সহ ২৭ টি ক্লাবের সদস্যরা এবং গুনবতীর আপামর ক্রীড়াপ্রেমি জনতা।

সভায় ২৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি, ১৮ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি, ৩৪ টি এসএসসি ব্যাচের প্রতিনিধি, টি ক্লাবের প্রতিনিধি, ২১ জন সদস্য বিশিষ্ট প্রবাসী প্রতিনিধি গঠন করা হয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

পতেঙ্গায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কায় চালকের সহকারী নিহত

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম নগরের পতেঙ্গায় একটি যাত্রীবাহী বাস আরেকটি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কদ্বীপে ধাক্কা দেয়। এতে মো. আলমগীর (৫০) নামের বাসের চালকের সহকারী ঘটনাস্থলেই মারা যান। এই দুর্ঘটনায় অন্তত ১৮ থেকে ২০ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে পতেঙ্গার সমুদ্র সৈকত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. আলমগীরের বাড়ি নোয়াখালী সদর এলাকায় বলে জানা গেছে।দুর্ঘটনায় আহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে শারমিন, লুৎফা বেগম, মাহমুদুর নামের কয়েকজন যাত্রীর নাম জানা গেছে। বাকিদের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যকিশোরগঞ্জ দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।পরে উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার লোকমান আলম। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ্, সংরক্ষিত মহিলা আসনের এমপির প্রতিনিধি দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন, অধ্যক্ষ মুকুল হোসেন, প্রেস ক্লাব সভাপতি আবু হাসান শেখ, ছাত্র প্রতিনিধি মোতালেব হোসেন প্রমুখ। এতে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন অফিসের সরকারী কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, বিভিন্ন সংগঠনের ব্যক্তিবর্গ, শিক্ষক-ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।

আলোচিত খবর

বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে – জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে প্রধানমন্ত্রী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন-দেশের ভেতরে ও বাইরে থেকে যারা বাংলাদেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, তাদের প্রত্যেককে একে একে জবাব দেওয়া হবে। আজ ৭ নভেম্বর শনিবার রাজধানীর নয়াপল্টনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আয়োজিত শোভাযাত্রার আগে এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বহু বছর পর দেশের মানুষ মুক্তভাবে বিপ্লব ও সংহতি দিবস পালনের সুযোগ পেয়েছে। তবে দেশের বিরুদ্ধে আবারও একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। অতীতের মতো এবারও ষড়যন্ত্রের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার ও স্বাধীনতাকে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে। কিন্তু এ দেশের মানুষকে কোনো ষড়যন্ত্রের মাধ্যমে দমিয়ে রাখা যাবেনা।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, বাংলাদেশের মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশকে স্বাধীন করেছিল। স্বাধীনতার পেছনে মানুষের প্রত্যাশা ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। কিন্তু স্বাধীনতার পর থেকেই দেশের ভেতরে ও বাইরে বিভিন্ন মহল বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব মেনে নিতে পারেনি। তারা সাধারণ মানুষকে দাবিয়ে রাখা এবং জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করেছে।

১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐক্যবদ্ধ ভূমিকার মধ্য দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী অপশক্তিকে পরাজিত করা হয়েছিল। এর মধ্য দিয়ে বাংলাদেশে আবারও গণতন্ত্রের সূচনা হয়। তবে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের গণতান্ত্রিক অধিকার মেনে নিতে না পারা একটি মহল বিভিন্ন সময়ে ষড়যন্ত্রের মাধ্যমে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করেছে। বারবার জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে।

১৯৯০ সালের গণ-আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ আবারও তাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করেছিল। কিন্তু পরবর্তী সময়েও জনগণের সেই অধিকার বিভিন্নভাবে বাধাগ্রস্ত হয়েছে। সর্বশেষ ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে দেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার ও সার্বভৌমত্ব পুনরুদ্ধার করেছে। ১৯৭৫ সালের ৭ নভেম্বরের মতো ২০২৪ সালের ৫ আগস্টও জনগণ ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে পরাজিত করেছে।তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের আন্দোলন শুধু দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, একই সঙ্গে ছাত্র-জনতা স্বৈরাচারী শক্তিকেও দেশ থেকে বিতাড়িত করেছে। বাংলাদেশের মানুষ অতীতেও অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করেছে। তাই কোনো ষড়যন্ত্রের মাধ্যমে জনগণের আন্দোলন ও অর্জন থামিয়ে রাখা যাবে না।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, অতীতের মতো আবারও একটি মহল দেশ নিয়ে ষড়যন্ত্রে মেতে উঠেছে। তারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বাধাগ্রস্ত করতে চায়। একই সঙ্গে জনগণের ভোটের রাজনীতি ও গণতান্ত্রিক নির্বাচনব্যবস্থা বন্ধ করার চেষ্টা করছে। তবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বর, ১৯৯০ সালের গণ-আন্দোলন এবং ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনা প্রমাণ করে, এ দেশের মানুষ অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে জানে।

দেশের রাজনৈতিক দলগুলোর প্রতি জাতীয় ঐক্যের ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো বিভেদ থাকা উচিত নয়। জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
অতীতের বিভিন্ন আন্দোলন ও গণ-অভ্যুত্থানের মতো এবারও ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। দেশের গণতন্ত্রকামী মানুষকে সঙ্গে নিয়ে প্রতিটি ষড়যন্ত্রের জবাব একে একে দেওয়া হবে। কোনো শক্তিই বাংলাদেশের মানুষকে তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না।

আরও পড়ুন

সর্বশেষ