কবি,ছড়াকার ও সংগঠক আফসার আলাউদ্দিএর জন্মদিন উপলক্ষে সমতট সাহিত‍্যাঙ্গনের কবি ও কবিতার গল্প আড্ডা অনুষ্ঠিত।

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি :

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিশিষ্ট কবি, ছড়াকার, সংগঠক সমতট সাহিত‍্যাঙ্গনের নির্বাহী সদস্য আফসার আলাউদ্দিনের ৪৭তম জন্মদিন উপলক্ষে স্বনামধন্য সাহিত্য সংগঠন ‘সমতট সাহিত‍্যাঙ্গন’ আয়োজন করে ‘কবি ও কবিতার গল্প আড্ডা ‘। ১০ জানুয়ারি ১০টায় কুয়াশা ঢাকা হিম শীতল সকালে ফেনী ভিক্টোরিয়া উচ্চ বিদ‍্যালয় মিলনায়তনে ফেনী সহ

 

আশেপাশের এলাকার কবি, সাহিত‍্যিক, সম্পাদক, কলামিস্ট ও সাংস্কৃতিক ব‍্যক্তিবর্গ অংশ নেন। কবি ও সম্পাদক স্বাধীন মুরশিদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। আলোচনায় কবি আফসার আলাউদ্দিন বলেন দেশ তথা বিশ্বের সকল কবি লেখক এক আত্মার ও এক হৃদয়ের। তিনি সকল কবি লেখক ও সাংস্কৃতিক ব‍্যক্তিকে একটি বুদ্ধিভিত্তিক ও কল‍্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় কলম চালিয়ে যাওয়ার আহবান জানান। এমন একটি সুন্দর আয়োজনের জন্য সমতট সাহিত‍্যাঙ্গনের সবার প্রতি কৃতজ্ঞতা জানান। কবির সাহিত্যকর্ম নিয়ে বিশদ আলোচনা করেন কবি ও সাহিত্য সমালোচক

 

শাহাদাত মাহমুদ সিদ্দিকী। কবির কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন কবি সাহিত্য সভার অন‍্যতম সংগঠক শামীম পাটোয়ারী, কবি ও প্রকাশক মোস্তফা মুহিত,দৈনিক ফেনীর সাহিত্য সম্পাদক কবি বকুল আক্তার দরিয়া, কবি হেলাল শাহদাত,শাহজালাল ইসলামী ব‍্যাংক বকশীর হাট শাখা ব‍্যবস্থাপক মাসুদুর রহমান,কবি ও সম্পাদক উত্তম অরন,কবি ও সমাজকর্মী মোসলেহ উদ্দিন, অভিনেতা এম এ কাইয়ুম,কবি সালেহা খানম,কবি নিজাম ফরায়েজী,কবি ইবনে বেলায়েত, কবি নাট‍্যকার এফ আই ফিরোজী,অনুবাদক নাজিম মোহাম্মদ, সাংবাদিক জহিরুল ইসলাম সুমন, সমাজকর্মী জামাল হোসেন শামীম ও মোহাম্মদ আলমগীর, শিক্ষক জিয়াউর রহমান রানা,

 

কামরুন নাহার রোজি, মোস্তাফিজুর রহমান মাসুম প্রমূখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমতট সাহিত‍্যাঙ্গনের সভাপতি কবি ও কলামিস্ট সফিউল হক।সঞ্চালনা করেন কবি ও ত্রিমাত্রা সম্পাদক কামাল মাহতাব। কবির কবিতা পাঠ ও গানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।কবি আফসার আলা উদ্দিন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের ঐতিহ্যবাহী কুলাসার গ্রামে জন্ম গ্রহন করেন।¦

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

নীরবতার ভাষা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নীরবতার ভাষা দূর্বলতা নয়
সাহসের অভাব নয়,
কখনো তা কষ্ট হজমের
নীরব অভিনয় ।

নীরবতার ভাষা হেরে যাওয়া নয়
থেমে যাওয়া নয়,
কখনো তা ব্যক্তিত্বের প্রকাশ
শান্তির পরশ বুলায় ।

নীরবতার ভাষা বোকামী নয়
জ্ঞানের অভাব নয়,
কখনো তা নম্রতার প্রকাশ
ধৈর্যের শিক্ষা দেয় ।

নীরবতার ভাষা ভুলে যাওয়া নয়
মায়ার বাঁধন ছিন্ন নয়,
নীরবতা মনের গভীরতা
জীবনের ফুল ফোটায় ।

রচনাকাল: ১০ সেপ্টেম্বর ২০২৬

যা দেখি তা সত্য নয়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যে বোঝে সে খোঁজে
যে খোঁজে সে পায়
মানুষ যা জানে
তা গৌরবের কিছু নয় ,
যা জানেনা—
তা জানাই গৌরবময় ।

নিজেকে দেখা খুবই প্রয়োজন
কাঁচের আয়নায় বাহিরের প্রকাশ
হৃদয়ের আয়নায় ফোটে
ভিতরের প্রকাশ।

হৃদয়ের আয়নায় দেখি-
আমার অতীত বর্তমান ভবিষ্যৎ
আমার সফলতা ব্যর্থতা
আমার হৃদয়ের গভীরতা
আমার জীবনের অসারতা।

কাঁচের আয়নায় দেখি—
আমার বেঁচে থাকার আকুলতা
আমার অহংকার অন্ধত্বের বিশ্বাস
আমার অহংকার ক্ষণিকের গৌরবগাঁথা
আমার আমিত্বের প্রকাশ।

আমি সময়ের সারথি
আমি ক্ষণিকের পথযাত্রী
পথহারা নাবিকের প্রতিচ্ছবি,
আমি জানিনা বুঝিনা
দেখিনা অসীমের প্রতিচ্ছবি।

আমি বাহির দেখিয়া মজিয়া যাই
ভিতরের ছবি দেখিনা
আমি ভিরের সুন্দর খুঁজিতে চাই
বাহিরের রূপে মজিতে চাইনা ।

আমার দেখা খুবই প্রয়োজন—
আমার ভিতর বাহির
আমার উদয় অস্ত,
কোথায় আমার গতি
কোথায় আমার পরিনতি ।

আমি কিছুই জানিনা বুঝিনা
জ্ঞানের বদহজমে দিশেহারা,
আমি যা দেখি , তা সত্য নয়—
যা দেখিনা তাই সত্য
জীবনের আসল পরিচয় ।

রচনাকাল: ৩১ আগস্ট, ২০২৬

আলোচিত খবর

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র সমঝোতায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে । আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড মিটিং এ দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে বক্তব্য স্পষ্ট, এই ব্যবস্থার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও প্রয়োজনীয় অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের সুযোগ পাবে।

আরও পড়ুন

সর্বশেষ