লালন স্মরণোৎসবে সাংবাদিকের উপর মাদক ব‌্যবসায়ী‌দের হামলা

হৃদয় রায়হান কুষ্টিয়া জেলা প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

লালন স্মরণোৎস‌বের অনুষ্ঠান মঞ্চের পাশের দৃশ‌্য ক্যামেরায় ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন ঢাকা পোস্টের কুষ্টিয়া প্রতিনিধি রাজু আহমেদ। মঙ্গলবার(১৪ অ‌ক্টে‌াবর) বেলা একটার দিকে কু‌ষ্টিয়ার কুমারখালী উপ‌জেলার ছেঁউরিয়া লালন আখড়াবা‌ড়ির অনুষ্ঠান প‌্যা‌ন্ডে‌লের পা‌শে এ ঘটনা ঘটে। হামলায় আহত হ‌য়ে সাংবা‌দিক রাজু আহ‌মেদ‌ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চি‌কিৎসা নি‌য়ে‌ছেন।

তার দা‌বি মাদক ব‌্যবসায়ীরা প‌রিক‌ল্পিতভা‌বে এই হামলা চা‌লি‌য়ে‌ছে। প্রত্যক্ষদর্শী স্টার নিউজের কু‌ষ্টিয়া প্রতি‌নি‌ধি জহুরুল ইসলাম জানান, দুপুরে খবরের জন্য তথ্য সংগ্রহ করতে লালন আখড়া বাড়িতে যান রাজু আহমেদ। এ সময় মরা কালী গঙ্গা নদীর পাড়ে লালনের অনুষ্ঠানের মুক্ত মঞ্চের পাশে কিছু মানুষকে গাঁজা সেবন করছিলেন। সেই সময় রাজু তার মু‌ঠো‌ফোনে ভিডিও ধারণ কর‌ছিল। গাঁজা সেবনকারীরা বিষয়টি টের পেয়ে রাজুর উপর হামলার চেষ্টা করেন। এ সময় রাজু দৌড়ে পালিয়ে আসেন।

পরে তিনজন রাজুর পিছু নেন। সংবাদকর্মী রাজু দৌড়ে প্যান্ডেলের পাশে আসলে দুজন যুবক তার ওপর হামলা চালায়। তাকে বেধড়ক মারপিট করে। এ সময় সেখানে থাকা অন্য সংবাদকর্মীরা প্রতিরোধ করলে হামলাকারীরা পালিয়ে যান। আহত সাংবা‌দিক রাজু আহ‌মেদ ব‌লেন, লালন স্মরণোৎসবের প্রস্তু‌তির সংবাদ সংগ্রহ কর‌তে আখড়াবা‌ড়ি‌তে গি‌য়ে‌ছিলাম। এ সময় মূল মঞ্চ থে‌কে প‌্যা‌ন্ডে‌লের ছ‌বি ও ভি‌ডিও ধারণ কর‌ছিলাম। হঠাৎ ক‌রেই ক‌য়েকজন আমার উপর হামলা চালায়।

হামলাকারীরা সবাই মাদক‌ব‌্যবসায়ী ছিল। হামলায় কানে আঘাত প্রাপ্ত হয়ে‌ছি। ‌জেনা‌রেল হাসপাতাল থে‌কে প্রাথ‌মিক চি‌কিৎসা নি‌য়ে‌ছি। স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিও করেছেন।

কুমারখালী থানার ভা‌রপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খন্দকার জিয়াউর রহমান জানান,বিষয়টি জানার পরপরই পুলিশ হামলাকারীদের গ্রেপ্তারের তৎপরতা শুরু করেছে। শীঘ্রই তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। আগামী ১৭,১৮ ও ১৯ অ‌ক্টোবর কু‌ষ্টিয়ার লালন আখড়াবা‌ড়ি‌তে শুরু হ‌তে যা‌চ্ছে তিন‌দিন ব‌্যাপী লালন স্ম‌রণোৎসবের অনুষ্ঠান।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ইয়াবাসহ আপন দুই ভাইবোন গ্রেপ্তার, রুবেলের বিরুদ্ধে ১১ মামলা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২২ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ১৪ হাজার ৮০০ টাকাসহ আপন দুই ভাইবোনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলেন মোছা. বাবলি (২৬) ও মো. রুবেল রানা (৩২)।

শুক্রবার (৬ নভেম্বর) রাতে ঠাকুরগাঁও সদর থানাধীন রোড এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার দুজন ঠাকুরগাঁও সদর উপজেলার হরিহরপুর (হাজীপাড়া) এলাকার বাসিন্দা। তাঁদের বাবার নাম ছোট বাবু এবং মায়ের নাম মোছা. মেরিনা বেগম। তাঁরা চায়ের দোকানের ব্যবসার পাশাপাশি মাদক কেনাবেচা করতেন বলে পুলিশের দাবি।

অভিযানকালে তাঁদের কাছ থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৪ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়। এ সময় বাবলির চুলের খোঁপার ভেতর থেকেও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।পুলিশ আরও জানায়, গ্রেপ্তার রুবেল রানার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে মোট ১১টি মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেকে ‘হোটেল রাফায় অভিযানে ছয়জন গ্রেপ্তার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক এলাকার ‘হোটেল রাফা’ নামের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হোটেলটিতে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৫ নভেম্বর এ অভিযান পরিচালনা করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কর্ণফুলী উপজেলার বড়উঠান এলাকার আরাফাত (২৫), পটিয়ার কেলিশহর এলাকার মো. সাকিব (৩০), চন্দনাইশের বেলতলী এলাকার মাহবুব (৩৫), বাঁশখালীর পুকুরিয়া এলাকার ইয়াসমিন (৩০), চন্দনাইশের বেলতলী এলাকার শিউলী (২৬) এবং পটিয়া পৌরসভার ইয়াসমিন (৩০)।

পুলিশ জানায়, অভিযানের সময় মোট সাতজনকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্টতা না পাওয়ায় একজনকে ছেড়ে দেওয়া হয়। বাকি ছয়জনের বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ৭৬ ধারায় মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে।

আলোচিত খবর

১২ লাখ ৭০ হাজার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামীকাল শনিবার প্রকাশিত হতে যাচ্ছে। এর মধ্য দিয়ে এ পরীক্ষায় অংশ নেওয়া সারা দেশের ১২ লাখ ৭০ হাজারেরও বেশি শিক্ষার্থীর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটছে।আগামীকাল সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।


অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব, সকল বোর্ডের চেয়ারম্যানসহ মন্ত্রণালয় ও বোর্ডের পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
উদ্বোধনের পরপরই পরীক্ষার্থীরা একযোগে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান, নির্ধারিত ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত ফলাফল জানতে পারবেন। অনলাইনে https://eduboardresults.gov.bd I https://educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানা যাবে।

আরও পড়ুন

সর্বশেষ