চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন অপরিশোধিত তেল।

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থায় দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সৌদি আরব থেকে নতুন করে আরও ১ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল কেনা হয়েছে। এই নতুন আমদানিকৃত তেল লোহিত সাগর হয়ে সরাসরি চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে আনা হবে বলে জানা গেছে। একই সাথে হরমুজ প্রণালিতে আটকে থাকা ১ লাখ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল) দ্রুত ছাড় করিয়ে আনতে ইরানের সঙ্গে নিবিড় কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ।

ইস্টার্ন রিফাইনারির সাবেক মহা-ব্যবস্থাপক প্রকৌশলী মনজারে খোরশেদ আলম বলেন, এই পরিমাণ জ্বালানি দেশে পৌঁছালে সংকট অনেকটা কাটলেও বাড়তি চাহিদা মেটাতে বিদেশ থেকে আরও ডিজেল আমদানির প্রয়োজন হতে পারে। বর্তমান বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপটে গত মার্চ মাসে বিকল্প উৎস থেকে অন্তত ৩৯টি জ্বালানি তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে, যা দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সরকারের তৎপরতারই প্রতিফলন।
বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) এর তথ্য অনুযায়ী, আগামী এক মাসের মধ্যে এই বিশাল পরিমাণ জ্বালানি দেশে পৌঁছালে চলমান সংকট অনেকটাই লাঘব হবে। বর্তমানে ‘এমটি নরডিক পলুকস’ নামক একটি জাহাজে ১ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল হরমুজ প্রণালিতে আটকা পড়ে আছে। জাহাজটি বর্তমানে সৌদি আরবের রাস তানুরা বন্দরে অবস্থান করলেও ইরানের বিশেষ ছাড়পত্র না পাওয়ায় এটি বাংলাদেশে আসতে পারছে না।যদিও ইরান সম্প্রতি বাংলাদেশের ৬টি জাহাজকে চলাচলের অনুমতি দিয়েছে, তবে এই তেলের জাহাজটি সেই তালিকার অন্তর্ভুক্ত ছিল না।
এ বিষয়ে বিএসসি’র ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বলেন, এই জটিলতা নিরসনে কূটনৈতিক চ্যানেলগুলো সক্রিয় করা হয়েছে এবং ইরানি কর্তৃপক্ষের কাছ থেকে বিশেষ অনুমতি নেওয়ার চেষ্টা চলছে। জাহাজটি অনুমতি পেলে সরাসরি চট্টগ্রামে এসে পৌঁছাবে। হরমুজ প্রণালির এই জটিলতা এড়াতে এবার ভিন্ন কৌশল অবলম্বন করেছে বাংলাদেশ। নতুন করে কেনা ১ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল লোহিত সাগরের কাছাকাছি অবস্থিত সৌদি আরবের ইয়ানবু কমার্শিয়াল পোর্ট থেকে সংগ্রহ করা হচ্ছে। এই বন্দরটি হরমুজ প্রণালির বাইরে হওয়ায় তেল পরিবহনে কোনো ধরনের সামরিক বা রাজনৈতিক বাধার আশঙ্কা নেই।
ইস্টার্ন রিফাইনারি সূত্রে জানা গেছে, আগামী ২০ এপ্রিল এই তেল জাহাজে লোড করার সময় নির্ধারণ করা হয়েছে। মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে দুই জাহাজ মিলিয়ে মোট ২ লাখ মেট্টিক টন অপরিশোধিত তেল চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এই তেল রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধনের পর বাজারজাত করা হবে।পরিশোধন প্রক্রিয়ার পর এই ২ লাখ মেট্টিক টন ক্রুড অয়েল থেকে বিপুল পরিমাণ জ্বালানি পাওয়া যাবে। এর মধ্যে রয়েছে ৫২ হাজার মেট্রিক টন ডিজেল, ৩২ হাজার মেট্রিক টন পেট্রোল, ১৬ হাজার মেট্রিক টন অকটেন, ৪৮ হাজার মেট্টিক টন ফার্নেস অয়েল এবং ৪২ হাজার মেট্রিক টন কেরোসিন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চিফ প্রসিকিউটরের কাছে নিরাপত্তা চেয়ে চিঠি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে নিরাপত্তা চেয়ে চিঠি দিয়েছেন জুলাই রেভোল্যুশনারি অ্যালায়েন্সের চট্টগ্রাম মহানগরের সভাপতি রেজাউল করিম। আজ ১৭ আগস্ট ২০২৬ সোমবার চিফ প্রসিকিউটর বরাবর এ চিঠি দেন তিনি। চিঠিতে রেজাউল করিম উল্লেখ করেন, জুলাই গণ-অভ্যুত্থানের একজন সক্রিয় কর্মী।

পাশাপাশি তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান চট্টগ্রামে সংঘটিত জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ মামলার একজন তালিকাভুক্ত সাক্ষী। চিঠিতে অভিযোগ করা হয়, এ মামলার আসামি সাবেক এমপি এ বি এম ফজলে করিম চৌধুরী এবং তাঁর পরিবারের সদস্যরা পরিকল্পিতভাবে মামলাটির বিচারিক প্রক্রিয়াকে বিলম্বিত, প্রশ্নবিদ্ধ ও বাধাগ্রস্ত করার হীন উদ্দেশ্যে বিভিন্ন বেআইনি কার্যকলাপে লিপ্ত।

রেজাউল করিম চিঠিতে অভিযোগ করেন, এ মামলার গুরুত্বপূর্ণ সাক্ষ্যপ্রমাণ নষ্ট করা এবং সাক্ষীদের জবানবন্দি প্রদানে বিরত রাখার অসৎ উদ্দেশ্যে আসামিপক্ষ প্রতিনিয়ত ভয়ভীতি দেখাচ্ছে। বিদেশ থেকে এ মামলার সাক্ষী ও তাঁদের পরিবারের সদস্যদের টেলিফোনের মাধ্যমে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।

শহীদউদ্দিন চৌধুরী এ্যানি স্বরাষ্ট্রমন্ত্রী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন রাজনীতিবিদ এবং লক্ষ্মীপুর-৩ (সদর উপজেলা) আসনের সাংসদ। তিনি ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।

বর্তমান মন্ত্রী পরিষদে প্রথমে পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পরবর্তীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি মনোনীত হওয়ায় এলজিআরডি মন্ত্রী থেকে পদত্যাগ করলে সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয় পান এবং শহীদউদ্দিন চৌধুরী এ্যানি পান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব।

আলোচিত খবর

মির্জা ফখরুল পেলেন রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মির্জা ফখরুল পেলেন রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন
প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে রাষ্ট্রপতি পদের মনোনয়নপত্র নিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন

সর্বশেষ