চট্টগ্রামে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবসে বর্ণাঢ্য আয়োজন

প্রেস রিলিজ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস চট্টগ্রামে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিট এবং জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের ব্যবস্থাপনায় ও যুব ইউনিটের পরিচালনায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করা হয়।বৃহস্পতিবার দিবসের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের চেয়ারম্যান ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মো. মোতাহার হোসেন।

একই সময়ে রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন করেন জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির ভাইস-চেয়ারপার্সন মোহাম্মদ আসিফ চৌধুরী। পতাকা উত্তোলন শেষে বর্ণিল ব্যানার, প্ল্যাকার্ড ও রেড ক্রিসেন্টের নিজস্ব সংগীত সহযোগে আন্দরকিল্লা চত্ত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির ভাইস-চেয়ারপার্সন মোহাম্মদ আছিফ চৌধুরী।

ইউনিট লেভেল অফিসার মো. জিয়াউল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ইউনিট চেয়ারম্যান মো. মোতাহার হোসেন। স্বাগত বক্তব্য দেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য ও ইউনিটের সাবেক সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর আলম।বক্তারা আর্তমানবতার সেবায় রেড ক্রিসেন্টের আন্দোলনকে আরও বেগবান করার শপথ নিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. মোতাহার হোসেন বলেন, মানবতার সেবায় রেড ক্রিসেন্ট সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আর্তমানবতার সেবায় নিজেদের উৎসর্গ করাই এই দিবসের মূল চেতনা। চট্টগ্রাম জেলা ইউনিট ও জেমিসন হাসপাতাল সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। আগামীতেও যেকোনো দুর্যোগ ও সংকটে সাধারণ মানুষের পাশে থাকতে আমাদের স্বেচ্ছাসেবকদের সদা প্রস্তুত থাকতে হবে।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ আছিফ চৌধুরী বলেন, জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল চট্টগ্রামে চিকিৎসাসেবায় আস্থার প্রতীক। রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবসের এই চেতনা আমাদের সেবার মানকে আরও উন্নত করতে উৎসাহিত করে। যুব স্বেচ্ছাসেবকদের ত্যাগ ও পরিশ্রমই আমাদের এই আন্দোলনকে বেগবান রাখছে।

হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলম দিবসের গুরুত্ব তুলে ধরে বলেন, হেনরি ডুনান্টের যে আদর্শ নিয়ে এই আন্দোলনের যাত্রা শুরু হয়েছিল, আমরা চট্টগ্রামে সেই আদর্শ বাস্তবায়নে নিরলস কাজ করছি। এই আয়োজন আমাদের ভ্রাতৃত্ব ও সেবার বন্ধনকে আরও দৃঢ় করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য রায়হানুল আনোয়ার রাহী, জাহাঙ্গীর আলম বাবর, ভারপ্রাপ্ত সিএমও ডা. মাহফুজা বেগম, প্রধান প্রশাসনিক কর্মকর্তা আশরাফ উদ্দৌলা সুজন, ডা. মিসবাহ উদ্দিন, চেয়ারম্যানের সহকারী একান্ত সচিব মুহাম্মদ রিয়াজুর রহমান চৌধুরী, অধ্যক্ষ মর্জিনা বেগম, প্রশিক্ষণার্থীসহ সাবেক যুব প্রধান ফয়সাল হোসেন। এছাড়াও হাসপাতালের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, যুব সদস্য এবং স্বেচ্ছাসেবকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশাধিকার পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশাধিকার পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি

সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশাধিকার পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সাংবাদিকরা সুপ্রিম কোর্টের আপিল বিভাগসহ বিভিন্ন এজলাসে সাংবাদিকদের প্রবেশাধিকার পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন। বুধবার ১২ আগস্ট সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে আইন, বিচার ও মানবাধিকার বিষয়ক সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে সাংবাদিক নেতারা বলেন, আদালতের কার্যক্রম সম্পর্কে জনগণকে অবহিত করা এবং তথ্য সংগ্রহ করা গণমাধ্যমের সাংবিধানিক দায়িত্বের পাশাপাশি নাগরিকের তথ্য পাওয়ার অধিকারের সঙ্গে সম্পর্কিত। আপিল বিভাগের এজলাসে সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়ার সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করে গণমাধ্যমকর্মীদের প্রবেশের সুযোগ দেওয়ার দাবি জানান তারা।

আলোচিত খবর

মির্জা ফখরুল পেলেন রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মির্জা ফখরুল পেলেন রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন
প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে রাষ্ট্রপতি পদের মনোনয়নপত্র নিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন

সর্বশেষ