পটিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মিনিবাস উল্টে আহত ১৪, ২জন গুরুতর আহত

পটিয়া সংবাদদাতা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পটিয়া উপজেলার মনসা বাদামতল এলাকায় যাত্রীবাহী একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার ঘটনায় অন্তত ১৪ জন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, মিনিবাসটি চট্টগ্রাম নগর থেকে পটিয়া বাসস্ট্যান্ডের উদ্দেশে ছেড়ে আসে। রাত সাড়ে ১২টার দিকে মনসা বাদামতল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে মিনিবাসটি মহাসড়কের ওপর উল্টে যায়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা, পথচারী ও হাইওয়ে পুলিশ দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত কমিউনিটি মেডিক্যাল অফিসার ডা. মিজানুর রহমান জানান, দুর্ঘটনায় আহত ১৪ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পটিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, দুর্ঘটনাকবলিত মিনিবাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণেই চালক মিনিবাসটির নিয়ন্ত্রণ হারান। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

পূর্বধলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালক নিহত, আহত ২

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নেত্রকোণার পূর্বধলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় অপর ট্রাকের চালক ও তার সহকারী (হেলপার) গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৬টা ১০ মিনিটে নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ১১ নম্বর গোহালাকান্দা ইউনিয়নের ইসবপুর এলাকার পালেরঘাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

​হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ময়মনসিংহগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ন-১৭-৯৬৫৮) এবং বিপরীত দিক থেকে আসা নেত্রকোণাগামী অপর একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১৫-৯২৫১) মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং চালক স্টিয়ারিংয়ের সঙ্গে আটকে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

​দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আহত চালক ও হেলপারকে দ্রুত উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে পাঠান। খবর পেয়ে শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশ এবং পূর্বধলা ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুমড়েমুচড়ে যাওয়া ট্রাক থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।

​শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশ জানায়, তাৎক্ষণিকভাবে নিহত চালকের নাম-পরিচয় জানা যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। বর্তমানে নিহতের মরদেহ এবং দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি পুলিশ হেফাজতে রয়েছে।
​দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হলেও পুলিশের তৎপরতায় বর্তমানে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

১১২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানকে জামিন লাভ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

১১২ কোটি টাকার চেক ডিজঅনারের মামলায় বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে জামিন দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এক হাজার টাকার মুচলেকায় তার জামিনের আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী মোহাদ্দেসুল আমিন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। এ মামলায় অন্য আসামিরা আগেই জামিন পেয়েছেন।

আলোচিত খবর

সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক স্পিকার, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকার
ইন্তেকাল করেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।l

আজ রোববার ১২ জুলাই ফজরের সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৯৫ বছর। তিনি দীর্ঘ রাজনৈতিক ও আইনজীবী জীবনে দেশের সংসদীয় গণতন্ত্র, আইন অঙ্গন এবং জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্বও পালন করেন। বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের অন্যতম জ্যেষ্ঠ নেতা হিসেবে দীর্ঘদিন ধরে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন।

তাঁর মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর জানাজা ও দাফনের সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন

সর্বশেষ