সিএমপি’র সাইবার সাপোর্ট সেন্টার ২৯১টি অভিযোগের মধ্যে নিষ্পত্তি ১৮৬টি

ডেস্ক নিউজ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং অনলাইন অপরাধের শিকার ব্যক্তিদের দ্রুত সহায়তা দেওয়ার জন্য সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টার চালু করেছিল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

এই উদ্যোগের মাধ্যমে অনলাইন প্রতারণা, হ্যাকিং, ফেক আইডি তৈরি এবং অন্যান্য সাইবার অপরাধ সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক সহায়তা দেওয়া হচ্ছে।
স্ক্রিনে ভেসে ওঠা একটা ভুয়া আইডি, ইনবক্সে আসা একটা হুমকি কিংবা মুহূর্তের অসতর্কতায় ব্যাংক একাউন্ট শূন্য হওয়া-অদৃশ্য এক আতঙ্ক সাইবার অপরাধ। প্রযুক্তির অপব্যবহার বন্ধে নগরবাসীকে নিরাপদ ডিজিটাল সেবা দিতে সিএমপির ‘সাইবার সাপোর্ট এন্ড রেসপন্স সেন্টারে’ চলতি বছরের ৯ জুন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা এই সেন্টারটি এখন সাইবার অপরাধের শিকার ভুক্তভোগীদের শেষ ভরসাস্থল।

জানা গেছে, গত জুন মাসে শুরু হওয়া এ সাইবার সাপোর্ট সেন্টারে ২৯১টি অভিযোগ জমা পড়েছে। নিষ্পত্তি করা হয়েছে ১৮৬টি। এরমধ্যে সবচেয়ে বেশি ১৮৪টি অভিযোগ জমা পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাকিং, অপপ্রচার, মানহানি ও হুমকি সংক্রান্ত। দ্বিতীয় স্থানে রয়েছে ডিজিটাল লেনদেন সংক্রান্ত ৯৩টি। নিখোঁজ ও অন্যান্য বিষয়ে ১৪টি অভিযোগ জমা পড়েছে। কেউ চাইলে সশরীরে হাজির না হয়ে ই- মেইলে কিংবা হটলাইন নম্বরেও অভিযোগ জানাতে পারবে।

পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী জানান, এই সেন্টারের মাধ্যমে ভুক্তভোগীদের অভিযোগের ধরণ অনুযায়ী প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়া হচ্ছে। পাশাপাশি অনলাইন অপরাধ সংক্রান্ত স্ক্রিনশট, লিংক, কল রেকর্ড, এসএমএসসহ বিভিন্ন ডিজিটাল প্রমাণ সংরক্ষণেও সহায়তা করা হচ্ছে, যা তদন্ত কার্যক্রমকে আরও কার্যকর করছে। তিনি আরও বলেন, সেন্টারটি পাসওয়ার্ড নিরাপত্তা, ব্যক্তিগত তথ্য সুরক্ষা, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা এবং সামগ্রিক ডিজিটাল নিরাপত্তা বিষয়ে নাগরিকদের সচেতন করছে।

জানা গেছে, সাইবার সাপোর্ট সেন্টার যাত্রা শুরু করার পর সশরীরে আবেদন নিলেও গত এক সপ্তাহ ধরে অনলাইনে অভিযোগ নিচ্ছে। কারো সেন্টারে আসতে সমস্যা হলে ফেসবুক পেইজ অথবা ই-মেইলে অভিযোগ দিতে পারছে।

নগর পুলিশের কাউন্টার টেরোরিজমের উপ পুলিশ কমিশনার (ডিসি) মো. শামীম হোসেন জানান, প্রতারণার মাধ্যমে আর্থিক লেনদেনের সিন্ডিকেটের নাগাল কখনো পাওয়া যায় না। তারপরও আমরা চেষ্টা করছি যতটুকু পারা যায় মানুষকে সেবা দিতে। সাপোর্ট সেন্টারে প্রতিদিন আট থেকে ১০ জন ভুক্তভোগী আসেন। তবে সব ধরনের অভিযোগ নেয়া সম্ভব হয় না।

বিশেষ করে আর্থিক লেনদেন সংক্রান্ত অভিযোগগুলো মামলা করার পরামর্শ দেয়া হয়। কারণ মামলা না হলে সংশ্লিষ্টদের কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য পাওয়া যায় না। প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দুইজন সাব ইন্সপেক্টর অভিযোগ গ্রহণ করেন। আমলে নেয়ার মতো অভিযোগগুলো নেয়া হয়।

অনেকগুলো আমলযোগ্য অপরাধের বিষয় থাকে।সেগুলো থানায় মামলা হয়।ডিসি শামীম হাসান জানান, সাইবার বুলিং, পর্নোগ্রাফি, ভুয়া ব্যাংক হিসাবের মাধ্যমে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ। এসব বিষয়ে সেবা দেয়ার চেষ্টা করে পুলিশ কমিশনার মহোদয়ের উদ্যোগে সাইবার সাপোর্ট সেন্টারটি করা হয়েছে। তবে পেশাদার দক্ষ কর্মকর্তা এবং কেন্দ্রীয়ভাবে আলাদা সাইবার ইউনিট না হলে এ সমস্যার সমাধান সম্ভব নয়। কারণ বর্তমানে প্রথাগত অপরাধ কমে গেছে। সাইবার অপরাধ বেড়েছে। মোবাইল ব্যাংকিং ও ভুয়া ব্যাংক হিসাবের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে একটি সংঘবদ্ধ সিন্ডিকেট। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ খোয়া গেলে নিয়মিত মামলা হতে হয়। আদালতে অনুমতি সাপেক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তথ্য প্রদান করেন।

ডিসি শামীম হোসেন বলেন, দেখা গেছে ব্যাংকে হিসাব আছে আপনার নামে, চেক বইও নিয়েছেন, ডেবিট কার্ডও নিয়েছেন। ওই হিসাবে অবৈধভাবে লাখ লাখ টাকা লেনদেন হয়েছে। কিন্তু যার নামে একাউন্ট সে কিছুই জানে না। অনেকে আছে একাউন্ট ভাড়া দেয়। অনেক সময় আর্থিকভাবে দুর্বল মানুষকে সাহায্য দেয়ার নামে এনআইডি নিয়ে ভুয়া একাউন্ট খোলা হয়।

টেলিগ্রাম অ্যাপসের মাধ্যমে কোন ব্যক্তিকে লোভনীয় অপার দেয়া হল। প্রথম প্রথম কিছু লাভও দেয়া হয়। এক পর্যায়ে টেলিগ্রামে গ্রুপে এড করে নেয়া হয়। পরে ব্যাংকে খোলা একাউন্টের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া হয়। এ ধরনের ঘটনায় থানায় মামলা করে আদালতের অনুমতি নিয়ে সংশ্লিষ্ট ব্যাংক থেকে তথ্য নিয়ে দেখা যায়, যার নামে একাউন্ট সে হয়তো দিনমজুর। সে জানেই না তার একাউন্টে লাখ লাখ টাকার লেনদেন হয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বিরুদ্ধে আরও ৫০ মামলা বিচারাধীন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন


সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা
ড. ইউনূসের বিরুদ্ধে কর-সংক্রান্ত আরও ৩১টি মামলা হাইকোর্ট ও আপিল বিভাগে বিচারাধীন রয়েছে।এ ছাড়া শ্রম আদালত ও শ্রম আপিল ট্রাইব্যুনালে ড. ইউনূসের বিরুদ্ধে আরও ১৯টি মামলা বিচারাধীন রয়েছে।সব মিলিয়ে তার বিরুদ্ধে বিচারাধীন মামলা রয়েছে ৫০টি।


২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের সময়ে করা এসব মামলার বর্তমান বিএনপি সরকারের আমলে নিষ্পত্তি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।গত ১০ সেপ্টেম্বর ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের জন্য হাইকোর্ট আদেশ দেয়। এ রায়ের পরই বিগত সময়ের মামলা বিষয় সামনে উঠে এসেছে। খোঁজ নিয়ে জানা গেছে, এসব মামলায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এর কর দাবি কয়েকশ কোটি টাকা।


এনিয়ে ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন দাবি করেছেন, তার মক্কেল মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছেন এবং বর্তমান সরকার আওয়ামী লীগ সরকারের পথেই হাঁটছে।রাষ্ট্রপক্ষের বক্তব্য হচ্ছে, আদালতের রায়ের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই

চট্টগ্রামে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া অভিযুক্ত পুলিশ কর্মকর্তা কারাগারে

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের বিশ্ব কলোনির একটি ফ্ল্যাট থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী থানার এক উপপরিদর্শক (এসআই) ও এক নারীকে আটকের পর তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠাানোর নির্দেশ দেন।

এই দুইজন হল ডিএমপির ওয়ারী থানার এসআই মোহাম্মদ নুরুন্নবী মুন্না (৩৮) ও ওই নারী (৩৯)।পরকীয়া, অনৈতিক কাজ, মারধর, চুরি ও হুমকি দেওয়ার অভিযোগে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আকবর শাহ থানায় মামলাটি করেন এক প্রবাসীর ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার বিকাল ৪টার দিকে নগরের আকবর শাহ থানার বিশ্ব কলোনির আই-ব্লকের একটি ফ্ল্যাটে ওই দুজনকে দেখতে পান স্থানীয় লোকজন। পরে তাদের আটক করে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে আকবর শাহ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বৃহস্পতিবার তাদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেনের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত দুজনকেই কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, এসআই মোহাম্মদ নুরুন্নবী মুন্না ও ওই নারীর বিরুদ্ধে অনৈতিক কাজ, মারধর, চুরি ও হুমকির অভিযোগে মামলাটি হয়েছে। মামলায় দুজনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। মোহাম্মদ নুরুন্নবী মুন্না ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী থানায় এসআই হিসেবে কর্মরত।

আকবর শাহ থানায় দায়ের করা মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, ওই নারী আমার বড় ভাইয়ের স্ত্রী। আমার বড় ভাই ২০১৮ সালের ২৯ মার্চ সৌদি আরবে যান। নুরুন্নবী আকবর শাহ থানায় দায়িত্ব পালনকালে ভাবীর সঙ্গে পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে তাদের বাসায় যাতায়াত শুরু করেন। পরে তার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন।

এজাহারে আরও বলা হয়, গত ৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে নুরুন্নবী ওই ফ্ল্যাটে গিয়ে ভাবীর সঙ্গে রাতযাপন করেন। বিষয়টি আমার ভাই প্রবাস থেকে জানালে ৯ সেপ্টেম্বর বিকাল ৪টার দিকে স্থানীয় লোকজন ওই বাসায় গিয়ে দুজনকে হাতেনাতে আটক করেন। এ সময় স্থানীয় লোকজনের সামনে নুরুন্নবী আমার ভাবীকে নিজের স্ত্রী বলে পরিচয় দেন। খবর পেয়ে আকবর শাহ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের হাতে অবরুদ্ধ অবস্থা থেকে নুরুন্নবীকে উদ্ধার করে থানায় নিয়ে যান।

মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়, আমার ভাবী ও নুরুন্নবী আমার ভাইয়ের বিদেশ থেকে পাঠানো ১৩ ভরি স্বর্ণালংকার, যার মূল্য ২৬ লাখ টাকা এবং নগদ ১৫ লাখ টাকা বাসা থেকে সরিয়ে ফেলেন।
বাদীপক্ষের আইনজীবী মো. আসাদুজ্জামান খান বলেন, বৃহস্পতিবার ব্যভিচার, মারধর, চুরি ও হুমকি দেওয়ার অভিযোগে পুলিশ সদস্যসহ দুজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠালে শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ