মানুষের মধ্যে সামাজিক দায়িত্ববোধ জাগ্রতে ভূমিকা ধর্মীয় প্রতিষ্ঠান: প্রশাসক শাহাদাত

চট্টগ্রাম ব্যুরো

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেছেন, মসজিদ শুধু ইবাদতের স্থান নয়, এটি মুসলিম সমাজের ঐক্য, সম্প্রীতি, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বিকাশের অন্যতম কেন্দ্র। ধর্মীয় প্রতিষ্ঠানগুলো মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।শুক্রবার (১৩ নভেম্বর) মসজিদে জুমার নামাজ আদায় শেষে তিনি পাহাড়তলী বারো কোয়ার্টার এলাকায় হযরত পীর আলী শাহ জামে মসজিদের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধনের পরে মসজিদ প্রাঙ্গণে মুসল্লি ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, মসজিদের উন্নয়ন ও নির্মাণকাজের সঙ্গে সম্পৃক্ত হওয়া আনন্দ ও সৌভাগ্যের বিষয়। চট্টগ্রাম সিটি করপোরেশন মসজিদের উন্নয়নসহ ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর পাশে থাকবে।
প্রশাসক আরও বলেন, চট্টগ্রামকে পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে সিটি করপোরেশন কাজ করছে। নগরের সামগ্রিক উন্নয়নের পাশাপাশি ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়নেও সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এলাকাভিত্তিক জনসম্পৃক্ততা নিশ্চিত করে মানুষের ধর্মীয়, সামাজিক ও নাগরিক প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

মসজিদের নির্মাণকাজ সুন্দর ও মানসম্মতভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে এ কাজে এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতা কামনা করেন।এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মসজিদ পরিচালনা কমিটির সদস্য, মুসল্লি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রাম রেলওয়ে হাসপাতাল’ হচ্ছে ১০০ শয্যার জেনারেল হাসপাতাল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের সিআরবিতে অবস্থিত রেলওয়ে হাসপাতালকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে নিয়ে ১০০ শয্যার জেনারেল হাসপাতালে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলের সঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেনের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বুধবার (১১ নভেম্বর) রাতে চসিক প্রশাসকের মিডিয়া উপদেষ্টা মোহাম্মদ ইদ্রিস আলীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে গত বছরের ২৫ মে রেলপথ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, স্বাস্থ্য মন্ত্রণালয় প্রাথমিকভাবে হাসপাতালটিতে ১৯ চিকিৎসক ও ৯ নার্স পদায়ন করেছেন। বর্তমানে সেখানে মেডিসিন, হৃদরোগ, অর্থোপেডিকস, গাইনিসহ বিভিন্ন বিভাগের আউটডোর সেবা চালু রয়েছে। নতুন এ সিদ্ধান্তের ফলে এখন হাসপাতালটি সরাসরি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ১০০ শয্যার পূর্ণাঙ্গ জেনারেল হাসপাতালে রূপান্তরিত হতে যাচ্ছে।

বুধবার রাতে পাঠানো ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর মিন্টো রোডে স্বাস্থ্যমন্ত্রীর বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালের বিদ্যমান অবকাঠামো কাজে লাগিয়ে আধুনিক চিকিৎসা সুবিধা সম্প্রসারণ, শয্যাসংখ্যা বৃদ্ধি এবং প্রয়োজনীয় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়োগের বিষয়ে আলোচনা হয়। হাসপাতালটি পুরোপুরি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হলে নগরের সাধারণ ও স্বল্প আয়ের মানুষ সহজে সরকারি চিকিৎসাসেবা পাবেন।এ ছাড়া চিকিৎসাসেবা সম্প্রসারণের অংশ হিসেবে চট্টগ্রামের সীতাকুণ্ডে শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য একটি হাসপাতাল ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত চিকিৎসায় একটি ট্রমা সেন্টার স্থাপনের বিষয়েও বৈঠকে আলোচনা হয়। পাশাপাশি শ্রমিকদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ছয়টি হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও উঠে আসে।

২০২৫ সালের ২১ এপ্রিল বাংলাদেশ রেলওয়ে ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে রেলওয়ের হাসপাতালগুলো যৌথ ব্যবস্থাপনায় পরিচালনার জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর আওতায় চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালের নাম পরিবর্তন করে ‘রেলওয়ে জেনারেল হাসপাতাল-চট্টগ্রাম’ রাখা হয় এবং রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি সর্বসাধারণের জন্য এর চিকিৎসাসেবা উন্মুক্ত করা হয়।

চসিকের গণশুনানিতে বাসিন্দারা তুলে ধরল সমস্যা ও ভোগান্তির কথা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডে গণশুনানি হয়েছে। নাগরিকদের অভিযোগ শোনা ও সরাসরি সমাধানের লক্ষ্যে উক্ত গণশুনানিতে বাসিন্দারা তাদের সমস্যা ও ভোগান্তির কথা তুলে ধরেন। গণশুনানিতে সভাপতিত্ব করেন চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) এবং শুলকবহর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. সোয়েব উদ্দিন খান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডের সচিব মোহাম্মদ হানিফ, জন্মনিবন্ধন সহকারী বনশ্রী সেনগুপ্ত, সড়ক তদারককারী, পরিচ্ছন্নতা সুপারভাইজারসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।

শুনানিতে নাগরিকেরা মূলত এলাকার ভাঙা সড়ক, অবকাঠামোগত সমস্যা, জলাবদ্ধতা, পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা এবং জন্মনিবন্ধন সেবা পাওয়ার ক্ষেত্রে নানা সীমাবদ্ধতার কথা তুলে ধরেন।নাগরিকদের অভিযোগ ও প্রত্যাশা শোনার পর সংশ্লিষ্ট কর্মকর্তারা সমস্যাগুলো বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
গণশুনানিতে জানানো হয়, সরাসরি মতবিনিময়ের মাধ্যমে স্থানীয় পর্যায়ের সমস্যা দ্রুত চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া সম্ভব। এর মাধ্যমে সিটি করপোরেশনের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হয়। বাসযোগ্য নগর গড়তে ওয়ার্ডভিত্তিক এমন গণশুনানি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে চসিকের পক্ষ থেকে জানানো হয়।

আলোচিত খবর

বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে – জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে প্রধানমন্ত্রী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন-দেশের ভেতরে ও বাইরে থেকে যারা বাংলাদেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, তাদের প্রত্যেককে একে একে জবাব দেওয়া হবে। আজ ৭ নভেম্বর শনিবার রাজধানীর নয়াপল্টনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আয়োজিত শোভাযাত্রার আগে এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বহু বছর পর দেশের মানুষ মুক্তভাবে বিপ্লব ও সংহতি দিবস পালনের সুযোগ পেয়েছে। তবে দেশের বিরুদ্ধে আবারও একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। অতীতের মতো এবারও ষড়যন্ত্রের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার ও স্বাধীনতাকে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে। কিন্তু এ দেশের মানুষকে কোনো ষড়যন্ত্রের মাধ্যমে দমিয়ে রাখা যাবেনা।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, বাংলাদেশের মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশকে স্বাধীন করেছিল। স্বাধীনতার পেছনে মানুষের প্রত্যাশা ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। কিন্তু স্বাধীনতার পর থেকেই দেশের ভেতরে ও বাইরে বিভিন্ন মহল বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব মেনে নিতে পারেনি। তারা সাধারণ মানুষকে দাবিয়ে রাখা এবং জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করেছে।

১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐক্যবদ্ধ ভূমিকার মধ্য দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী অপশক্তিকে পরাজিত করা হয়েছিল। এর মধ্য দিয়ে বাংলাদেশে আবারও গণতন্ত্রের সূচনা হয়। তবে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের গণতান্ত্রিক অধিকার মেনে নিতে না পারা একটি মহল বিভিন্ন সময়ে ষড়যন্ত্রের মাধ্যমে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করেছে। বারবার জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে।

১৯৯০ সালের গণ-আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ আবারও তাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করেছিল। কিন্তু পরবর্তী সময়েও জনগণের সেই অধিকার বিভিন্নভাবে বাধাগ্রস্ত হয়েছে। সর্বশেষ ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে দেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার ও সার্বভৌমত্ব পুনরুদ্ধার করেছে। ১৯৭৫ সালের ৭ নভেম্বরের মতো ২০২৪ সালের ৫ আগস্টও জনগণ ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে পরাজিত করেছে।তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের আন্দোলন শুধু দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, একই সঙ্গে ছাত্র-জনতা স্বৈরাচারী শক্তিকেও দেশ থেকে বিতাড়িত করেছে। বাংলাদেশের মানুষ অতীতেও অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করেছে। তাই কোনো ষড়যন্ত্রের মাধ্যমে জনগণের আন্দোলন ও অর্জন থামিয়ে রাখা যাবে না।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, অতীতের মতো আবারও একটি মহল দেশ নিয়ে ষড়যন্ত্রে মেতে উঠেছে। তারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বাধাগ্রস্ত করতে চায়। একই সঙ্গে জনগণের ভোটের রাজনীতি ও গণতান্ত্রিক নির্বাচনব্যবস্থা বন্ধ করার চেষ্টা করছে। তবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বর, ১৯৯০ সালের গণ-আন্দোলন এবং ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনা প্রমাণ করে, এ দেশের মানুষ অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে জানে।

দেশের রাজনৈতিক দলগুলোর প্রতি জাতীয় ঐক্যের ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো বিভেদ থাকা উচিত নয়। জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
অতীতের বিভিন্ন আন্দোলন ও গণ-অভ্যুত্থানের মতো এবারও ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। দেশের গণতন্ত্রকামী মানুষকে সঙ্গে নিয়ে প্রতিটি ষড়যন্ত্রের জবাব একে একে দেওয়া হবে। কোনো শক্তিই বাংলাদেশের মানুষকে তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না।

আরও পড়ুন

সর্বশেষ