নাম থেকে ‘খান’ বাদ দেয়ার কারণ জানালেন মিথিলা

বিনোদন ডেস্ক:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

 

জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। যাকে মিথিলা নামেই দেশের মানুষ বেশি চেনেন। কিন্তু, এই অভিনেত্রীর নামের মাঝে ‘খান’ রয়েছে। যেটা তিনি নিজ নাম থেকে বাদ দিয়েছেন। তবে কেন এমনটা করেছেন কলকাতার স্বনামধন্য পরিচকালক সৃজিতের স্ত্রী? এক সাক্ষাৎকারে সেই কারণটাই জানিয়েছেন তিনি।

মিথিলার ভাষায়- হ্যাঁ, আমার নামে ‘খান’ আছে, তবে সেটা ব্যবহার করি না। আসলে আমার আব্বু আর দাদার নামে খান আছে। এত বড় নাম রাখলে খুব লম্বা হয়ে যেত ব্যাপারটা। তাই এসএসসি রেজিস্ট্রেশনের সময় খান শব্দটা বাদ দিয়েছি।

মিথিলা বিয়ে করেছিলেন দেশের জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খানকে। অনেকেই মনে করেন, তাদের বিচ্ছেদের পরেই নাম থেকে খান বাদ দিয়েছেন অভিনেত্রী। কিন্তু তেমনটা নয়, মিথিলার কথায়- নাম থেকে ‘খান’ বাদ পড়েছে তাহসানকে বিয়ের আগেই

এত বড় নাম থেকে নিজের নাম ছোট তো করলেন, কিন্তু অভিনেত্রীর এই নামটা কে রেখেছিলেন?

মিথিলা বলেন, রাফিয়াত রশিদ নামটা আমার দাদু রেখেছিলেন এবং মিথিলা নামটা আমার আম্মু রেখেছিলেন। আমি ছোটবেলা থেকে দেখে এসেছি আমাদের বাড়িতে আব্বু-আম্মু দুজনেই প্রতিদিন বাড়ির কাজ করেন। আমার মা স্কুলে পড়ান। তাই তিনি বের হয়ে যাওয়ার পর পরিবারের সব প্রয়োজন বাবাই দেখেন। আয়রার টিফিন গুছিয়ে দেওয়া, জামাকাপড় ইস্ত্রি করে দেওয়া সবটাই নিজ হাতে করেন।

সম্প্রতি পূজায় দেশে ফিরেছেন মিথিলা। এসময় স্বামী সৃজিতকেও তার সঙ্গে দেখা গেছে। খুব শীঘ্রই আবারও কলকাতায় উড়াল দেবে এই জুটি। সেখানেই তাদের অধিকাংশ ব্যস্ততা

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

আইয়ুব বাচ্চুর বাসনা ছিল লক্ষ লক্ষ দর্শকের সামনে কনসার্ট করার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দেশি-বিদেশি নামী সংগীতশিল্পীরা থাকবেন একই মঞ্চে।একদিন ১৫ লাখ মানুষের সামনে গিটার হাতে দাঁড়াবেন আইয়ুব বাচ্চু। গিটারের সুরে মেতে উঠবে দর্শক–শ্রোতা। মানিক মিয়া অ্যাভিনিউতে এমন একটি কনসার্ট আয়োজনের স্বপ্ন দেখতেন বাংলাদেশের ব্যান্ডসংগীতের এই কিংবদন্তি।

শুধু কনসার্ট নয়, নতুন প্রজন্মের গিটারবাদকদের নিয়ে প্রতিযোগিতারও আয়োজন করতে চেয়েছিলেন। স্বপ্ন ছিল গিটার স্কুল প্রতিষ্ঠারও, যেখানে নতুনেরা শিখবেন, নিজেদের গড়বেন। কিন্তু তাঁর সেসব স্বপ্নের কোনোটি পূর্ণতা পায়নি। ২০১৮ সালের ১৮ অক্টোবর হঠাৎ থেমে যায় তাঁর জীবনের পথচলা।

শাহরুখের সঙ্গে কেমন সময় কেটেছি এড শিরানের, মান্নাতে এক সন্ধ্যার আড্ডা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ব্রিটিশ গায়ক এড শিরান এবার বলিউডের সিনেমায়। বলিউড শাহরুখ খানের ছবি দিয়ে এযাত্রা শুরু। শাহরুখের আসন্ন সিনেমা ‘কিং’-এর গান ‘তু মিল যায়ের- কণ্ঠ দিয়েছেন এই সংগীতশিল্পী। হঠাৎ করেই সিনেমাটিতে যুক্ত হননি তিনি। এর পেছনে রয়েছে শাহরুখের বাড়ি মান্নাতে কাটানো এক সন্ধ্যার গল্পে, বন্ধুত্ব আর মজার এক সমঝোতায়।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা একটি ভিডিওতে নিজে বলিউডে অভিষেকের গল্প শুনিয়েছেন এড শিরান। শাহরুখ খানের সঙ্গে প্রথম পরিচয়ের সময়ই বলিউডের সিনেমায় গান গাওয়ার প্রস্তাব পেয়েছিলেন তিনি। শাহরুখ বলেছিলেন, তাঁর পরবর্তী সিনেমায় গান গাইতে হবে এডকে। সেই কথাই শেষ পর্যন্ত বাস্তবে রূপ নিয়েছে।

আলোচিত খবর

১২ লাখ ৭০ হাজার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামীকাল শনিবার প্রকাশিত হতে যাচ্ছে। এর মধ্য দিয়ে এ পরীক্ষায় অংশ নেওয়া সারা দেশের ১২ লাখ ৭০ হাজারেরও বেশি শিক্ষার্থীর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটছে।আগামীকাল সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।


অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব, সকল বোর্ডের চেয়ারম্যানসহ মন্ত্রণালয় ও বোর্ডের পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
উদ্বোধনের পরপরই পরীক্ষার্থীরা একযোগে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান, নির্ধারিত ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত ফলাফল জানতে পারবেন। অনলাইনে https://eduboardresults.gov.bd I https://educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানা যাবে।

আরও পড়ুন

সর্বশেষ