আজঃ মঙ্গলবার ১৭ মার্চ, ২০২৬

পার্বত্য তিন জেলার ৩৩ কেন্দ্রে ভোটের সরঞ্জাম পাঠাতে হেলিকপ্টার চেয়েছে ইসি

ঢাকা অফিস:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে তিন পার্বত্য জেলার ৩৩ কেন্দ্রে নির্বাচনী উপকরণ পাঠাতে ও ভোটগ্রহণ কর্মকর্তাদের আনা নেয়ার জন্য হেলিকপ্টার চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। হেলিকপ্টারের চাহিদা চেয়ে ইতোমধ্যে রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর চিঠি দিয়েছে কমিশন।

আগামী বছরের ৬ থেকে ৯ জানুয়ারির মধ্যে যে কোনো একদিন জাতীয় নির্বাচনের সম্ভাব্য ভোটের দিন হিসাবে করে শেষ সময়ের প্রস্তুতি সম্পন্ন করছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মো. আতিয়ার রহমানের সই করা চিঠি পার্বত্য তিন জেলার নির্বাচন অফিসার বরাবর পাঠানো হয়েছিল।

চিঠির জবাবে পার্বত্য তিন জেলার নির্বাচন অফিসার জানান, ভোটের মালামাল পাঠাতে পার্বত্য জেলাগুলোর দুর্গম ৩৩টি কেন্দ্রে হেলিকপ্টার প্রয়োজন। সোমবার (৬ নভেম্বর) ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
ফলে জাতীয় নির্বাচনের জন্য তিন পার্বত্য জেলার ৩৩টি কেন্দ্রে নির্বাচনী মালামাল পাঠাতে ও ভোট গ্রহণ কর্মকর্তাদের আনা-নেওয়ার জন্য হেলিকপ্টার চেয়েছে স্থানীয় নির্বাচন অফিস। এর মধ্যে খাগড়াছড়ি জেলায় ৩টি, বান্দরবান জেলায় ১২টি এবং রাঙ্গামাটি জেলায় ১৮টি ভোট কেন্দ্র রয়েছে।

এর আগে ইসি জানায়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পার্বত্য অঞ্চলে কোনো কোনো ভোটকেন্দ্রে নির্বাচনী মালামাল পাঠানো এবং ভোটগ্রহণ কর্মকর্তাদের আনা-নেওয়ার কাজে হেলিকপ্টারের প্রয়োজন হতে পারে। এজন্য প্রয়োজনীয় হেলিকপ্টার, নির্দিষ্ট কেন্দ্রের কাছাকাছি হেলিপ্যাড এবং অন্য বিষয়গুলো সম্পর্কে তথ্য প্রয়োজন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সরকার দেশের সাতটি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে।সোমবার (১৬ মার্চ) এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এই তথ্য নিশ্চিত করেন।সংবাদ সম্মেলনে তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পাচ্ছেন অধ্যাপক রইস উদ্দিন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ছিদ্দিকুর রহমান খান, ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক নুরুল ইসলাম এবং খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) অধ্যাপক মোহাম্মদ মাসুদ।এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মো. আল ফোরকান, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ফরিদুল ইসলাম।

 

যতই শক্তিশালী হোক, খাল দখলদারদের ছাড় দেওয়া হবে না : অর্থমন্ত্রী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন


খাল দখলদারদের ছাড় না দেওয়ার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। সোমবার দুপুরে চট্টগ্রামের মিরসরাইয়ের বামনসুন্দর এলাকায় খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এই ঘোষণা দেন। তিনি বলেছেন, প্রকল্প বাস্তবায়নে সরকার স্বচ্ছতার সঙ্গে কাজ করছে। এসব প্রকল্পে দুর্নীতির স্থান নেই। যতই শক্তিশালী হোক, খাল দখলদারদের ছাড় দেওয়া হবে না। আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের অর্থনীতির অবস্থা ভালো নয়, মধ্যপ্রাচ্যেও যুদ্ধ চলছে। এর মধ্যেও সরকার সব কাজ করে যাচ্ছে। পাশাপাশি এনার্জি ক্রাইসিসের মধ্যেও সরকার কাজ এগিয়ে নিচ্ছে।

অর্থমন্ত্রী বলেন, দেশের প্রান্তিক মানুষকে সুফল দিতে খাল খনন কর্মসূচি কৃষি ও মৎস্যসহ নানা ক্ষেত্রে পরিবর্তনের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ভূমিকা রাখবে।দেশব্যাপী নদী-নালা-খাল জলাধরা খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের উদ্যোগে বামনসুন্দর এলাকার আলিরপোল এলাকা থেকে বানাতলী পর্যন্ত তিন কিলোমিটার এলাকা পুনঃখনন করা হবে। এতে করে সরাসরি উপকারভোগী হবেন সাধারণ কৃষক। কৃষিতে প্রায় ১৫ হাজার হেক্টর জমিতে সেচ নিশ্চিত করা যাবে।

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, কৃষি উন্নয়ন করপোরেশনের প্রধান প্রকৌশলী মুহাম্মদ বদিউল আলম সরকার প্রমুখ।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ