আজঃ মঙ্গলবার ১৭ মার্চ, ২০২৬

ডিবি কার্যালয় থেকে বেরিয়ে যা বললেন নায়িকা অপু বিশ্বাস।

বিনোদন ডেস্ক:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কয়েক দিন আগে দেশের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়ে খোলামেলা কথা বলেন ফ্যাশন ডিজাইনার ফারজানা মুন্নী। সেখানে তিনি জানান, অপু বিশ্বাস উদ্দেশ্যপ্রোণিতভাবে কল রেকর্ড ফাঁস করেছেন। মুন্নীর এই মন্তব্যের পর গত ১৭ ডিসেম্বর ফেসবুকে একটি ভিডিও বার্তা দেন অপু বিশ্বাস। এরপর বিষয়টি সোশ্যাল মিডিয়া থেকে ডিবি পর্যন্ত গড়ায়। সেই সূত্রে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে অপু বিশ্বাস ও কৌশিক হোসেন তাপসকে নিয়ে বৈঠকে বসেন ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান হারুন অর রশীদ।

ডিবি কার্যালয় থেকে বেরিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন অপু বিশ্বাস ও কৌশিক হোসেন তাপস। অপু বিশ্বাস বলেন, ‘তাপস ভাইয়ের সঙ্গে এই প্রথম দেখা, তবে এমন জায়গায় দেখা হবে, সেটা আশা করিনি। যাইহোক, চলচ্চিত্রের স্বার্থে পারিবারিক বিষয়গুলো বারবার সামনে না আনাই ভালো। আমরা সবাই মানুষ, আর মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। আমার ফেসবুক পেজে যে ভিডিওটি দিয়েছিলাম, তাপস ভাই ও মুন্নি ভাবির প্রতি সম্মানের জায়গা থেকে আমি সেটা আজই ডিলিট করে দেব।’

অপু বিশ্বাসের নামে কোনো অভিযোগ করেননি তাপস। তা জানিয়ে তিনি বলেন, ‘কথা প্রসঙ্গে হারুন ভাইয়ের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়। তিনিই সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেন। এরপর তার কথা অনুযায়ী, আমি ব্যক্তি তাপস হিসেবে একটি অভিযোগ দেই। আমি স্পষ্ট করে বলতে চাই, অপু বিশ্বাসের নামে কোনো অভিযোগ করিনি। আমার অভিযোগ ছিল, ওই কল রেকর্ড কীভাবে ফাঁস হয়েছে, কেন ফাঁস হলো অথবা পরবর্তীতে আমাদের কোনো ব্যক্তিগত কল রেকর্ড ফাঁস যাতে না হয়, সে বিষয়ে।’

সৌহার্দ্যপূর্ণভাবে আলোচনার কথা জানিয়ে অপু বিশ্বাস বলেন, ‘আমরা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণভাবে আলোচনা করেছি। হারুন ভাই খুব সুন্দরভাবে আমাদেরকে আইনের ব্যাপারটা বুঝিয়ে দিয়েছেন। আমি অথবা অপু কেউই কোনো আইনি প্রতিযোগিতা করতে আসিনি। আমাদের কাজ হলো আপনাদের বিনোদন দেওয়া।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে ভাড়ার তালিকা প্রদর্শন না করায় জরিমানা গুনল ৪ বাস কাউন্টার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে এ অভিযান চালানো হয়। সোমবার মহানগরীর গরিবুল্লাশাহ মাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন তীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ। অভিযানে আরও উপস্থিত ছিলেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।

মো. ফয়েজ উল্ল্যাহ বলেন, গরীবুল্লাহশাহ মাজার এলাকায় বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছি। এসময় ভাড়ার তালিকা প্রদর্শন না করায় সেন্টমার্টিন পরিবহনেকে ৫ হাজার টাকা, রিলাক্স পরিবহনকে ৩ হাজার, দেশ ট্রাভেলস ৩ হাজার ও রয়েল মত্রি সার্ভিসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঈদে যাতে কেউ অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সে লক্ষ্যে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

চট্টগ্রামের পতেঙ্গায় বাল্কহেড থেকে সাড়ে ৫ কোটি টাকার ইয়াবাসহ গ্রেফদার-৫।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

: চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাট এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রায় ৫ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ১ লাখ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৭। বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটে কর্ণফুলী নদীর তীরবর্তী ১৫ নম্বর ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, চট্টগ্রামের বাকলিয়া এলাকার মো. ইমরান (২১), আনোয়ারার পূর্ব গহিরা এলাকার মো. আনিস (২৯), ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ভাঙ্গারা এলাকার মো. মনির হোসেন (৪৫), আনোয়ারার করুশকুল এলাকার মো. আলী (৪৭) এবং লক্ষীপুরের রামগতি উপজেলার চর কলাকুপা এলাকার মো. রুবেল (২৭)।
র‌্যাব সূত্রে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে তারা জানতে পারে যে কয়েকজন মাদক কারবারি মিয়ানমার থেকে সমুদ্রপথে একটি বাল্কহেডে করে বিপুল পরিমাণ ইয়াবা চট্টগ্রাম মহানগরীতে নিয়ে আসছে। খবর পেয়ে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল বাল্কহেডটির পিছু নেয়।

এক পর্যায়ে বাল্কহেডটি ১৫ নম্বর ঘাটে নোঙর করে কয়েকজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাদের ধাওয়া করে আটক করেন। পরে বাল্কহেডে তল্লাশি চালিয়ে ইঞ্জিন রুমে রাখা দুটি প্লাস্টিকের ড্রাম থেকে ১ লাখ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি ৫০ লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ