রাঙ্গামাটি:

পার্বত্য চুক্তির পর যেসব উন্নয়ন হয়েছে তা আওয়ামীলীগ আমলেই হয়েছে: দীপংকর তালুকদার।

রাঙ্গামাটি প্রতিনিধি:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দীপংকর তালুকদার পাহাড়ের দূর্গম রাঙ্গামাটি বরকল উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী মতবিনিময়, উঠান বৈঠক ও গণসংযোগ করছেন।

রবিবার (২৪ ডিসেম্বর) সকালে বরকল উপজেলা সদর, কলাবুনিয়া, ছোট হরিণা, আইমাছড়া, ভূষণছড়া ও সুবলং ইউনিয়নে নৌকার পক্ষে গণসংযোগ ও প্রচারনা করেন তিনি।
গণসংযোগেকালে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দীপংকর তালুকদার বলেন, পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির পর পাহাড়ে যেসব উন্নয়ন হয়েছে তা আওয়ামীলীগ আমলেইে হয়েছে। তাই সেইসব উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় ১৫ বছরে রাঙ্গামাটির প্রত্যেকটি সেক্টরে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো আগামী ৭ জানুয়ারী নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন তিনি।
এসময় গণসংযোগ ও মতবিনিময় সভায় রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বৃষকেতু চাকমা, যুগ্ন সম্পাদক সন্তোষ কুমার চাকমা, রাঙ্গামাটি পৌরসভার মেয়র ও জেলা যুবলীগের সভাপতি আকবর হোসেন চৌধুরী, জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদীকা মনোয়ারা আক্তার জাহান, বরকল উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুবির কুমার, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি উদয়ন বড়ুয়া, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক উদয় শংকর চাকমা, জেলা যুব মহিলা লীগের সভাপতি রোকেয়া বেগম, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিতা দেওয়ান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা সহ সহযোগী ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রাঙামাটি-খাগড়াছড়ির সঙ্গে বন্ধ যান চলাচল,সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাঙামাটির বাঘাইছড়ির সাজেক উজোবাজারে (গঙ্গারাম বাজার) আইন-শৃঙ্খলাবাহিনী ও অবরোধকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনার জেরে রাঙামাটিতে চলছে আধাবেলা অবরোধ। ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ নামের একটি সংগঠনের ডাকে সকাল থেকে এ অবরোধ শুরু হয়, যা দুপুর ১২টা পর্যন্ত চলে।শনিবার (২৪ অক্টোবর) সকালে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের কুতুকছড়ি এলাকায় গিয়ে যায়, সাপছড়ি খামারপাড়া ও কুতুকছড়ি ধর্মঘর এলাকায় সড়কে গাছের গুঁড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে অবরোধকারীরা পিকেটিং করছে। এছাড়া কুতুকছড়ি হাফবাজার থেকে ধর্মঘর পর্যন্ত বিক্ষোভ মিছিল বের করা হয়।

বর্তমান সরকারের সময়েই লক্ষ্মীপুর পর্যন্ত ট্রেন যোগাযোগ ব্যবস্থা চালু হবে

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন,বর্তমান নির্বাচিত সরকার দেশের আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে। দেশের মানুষের কল্যাণে যা যা করণীয় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশের উন্নয়ন ও অবকাঠামোর কাজ করে চলেছি।সারা দেশের সাথে সড়কপথে সহজ যাতায়াতের জন্য চার লাইনের রাস্তা নির্মানের কাজে এগিয়ে চলেছে। রাস্তা নির্মাণের সময় মানুষের কিছুটা ভোগান্তি হলেও ভবিষ্যতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে। আমরা আশা করছি বর্তমান সরকারের সময়েই লক্ষ্মীপুর পর্যন্ত ট্রেন যোগাযোগ ব্যবস্থা চালু করতে পারব। এ নিয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি।


শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের (বাজুস) লক্ষ্মীপুর জেলা কমিটির শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।আমাদের সরকার জনগণের জবাব দিহিতার সরকার। আমরা জনকল্যাণে সর্বদা ব্যাপিত রয়েছি।বিগত সময় যে সরকার ছিল তাদের কোন জবাবদিহি ছিল না। যখন যা ইচ্ছা তা, যখন যেটা মনে কড়েছে, যখন যেটা দরকার কড়েছে, সেটা করে নিয়েছে।

তিনি বলেন, শুধু সরকার দেশপ্রেমিক হলে চলবে না, আমাদের সবাইকে দেশপ্রেমিক হতে হবে। সবাইকে দায়িত্বশীল হতে হবে। স্বর্ণ ব্যবসার মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে মজবুত রাখতে পারবেন, তাহলে আপনাদের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হবে। এভাবে কর্মসংস্থানের সুযোগ করে দিতে পারি। সেই সুযোগ তৈরির ক্ষেত্রে দেশের আইনশৃঙ্খলাকেও অগ্রাধিকার দিতে হবে। প্রত্যেকটা ব্যবসা দেশের আইনশৃঙ্খলার ওপর নির্ভর করে। তাহলে আইন শৃঙ্খলাকে স্বাভাবিক রাখার জন্য আমাদেরকে খুব সতর্ক থাকা উচিত।

আইন শৃংখলা ঠিক না থাকলে স্বর্ণ ব্যবসায়ীসহ অন্য ব্যবসায়ীরা উপকৃত হবে না। সাধারণ মানুষও উপকৃত হবেনা । আমরা ভোটের অধিকারকে অগ্রাধিকার দিয়ে আমাদেরকে আন্দোলন করেছি। গণতন্ত্রের ভিত যত শুক্তিশালী হবে, আপনার ব্যবসা-বাণিজ্য ও ততবেশি মজবুত হবে।গণতন্ত্রের ভীত মজবুত হলে দেশের ভীতও মজবুত হয়।
বাজুসের কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট এনামুল হক খানের সভাপতিত্বে ও লক্ষ্মীপুর জেলা বাজুসের চেয়ারম্যান সমীর কর্মকারের সঞ্চালনায় তিনি প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ হলে ভোলা, পটুয়াখালী , বরগুনা, বরিশাল, পিরোজপুর, বাগেরহাট, খুলনাসহ দক্ষিণাঞ্চলের জেলার মানুষ উপকৃত হবে। অনায়াসে এসকল জেলার মানুষ লক্ষ্মীপুরের উপর দিয়ে যাতায়াত করবে। ফলে লক্ষীপুরের মানুষের সবচেয়ে উপকৃত বেশি হবে।

বাজুসের কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট এনামুল হক খান বলেন, সারাদেশে স্বর্ণ ব্যবসার সাথে অনেকেই জড়িত রয়েছে। তবে প্রত্যক্ষভাবে ৪০ হাজারের বেশি মানুষ এর ব্যবসা করে চলেছে।স্বর্ণ ব্যবসায়ীরা ভ্যাট- ট্যাক্স দিয়ে ব্যবসা করতে চায়। ভ্যাট ও ট্যাক্স পরিশোধ করার জন্য সহজ পদ্ধতি দেয়া প্রয়োজন। শুধুমাত্র এলে ফান্ডে টাকা জমা দিলে দেশের রাষ্ট্রীয় কোষাগার সমৃদ্ধ হবে না। স্বাধীনতার এতটি বছেরর পরও স্বর্ণ ব্যবসায় কোন নীতিমালা নাই। এটা আমাদের কষ্টের বিষয়। এ ব্যবসায় নীতিমালা না থাকার কারণে, ব্যবসায়ীরা প্রতিনিয়ত হয়রানির শিকার হয়ে থাকে।

এজন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের জন্য একটি নীতিমালা করে দিন।ইতিমধ্যে সরকারের অর্থমন্ত্রীর এ নিয়ে বৈঠক হয়েছে। স্বর্ণ ব্যবসায় নীতিমালা প্রণয়ন হলে, আমরা নির্বিগ্নে ব্যবসা করতে পারব। বাংলাদেশ থেকে স্বর্ণ পাচার হবে না। এবং এ দেশকে ট্রানজিট করে স্বর্নের অবৈধ ব্যবসা বন্ধ হয়ে যাবে। স্বর্ণ ব্যবসায়ীদের নানা দুঃখ দুর্দশা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী সাথে আমরা দেখা করতে চাই। এজন্য পানি সম্পদ মন্ত্রীর সহযোগিতা কামনা করেন।

বাজুসের কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট এনামুল হক খানের সভাপতিত্বে ও লক্ষ্মীপুর জেলা বাজুসের চেয়ারম্যান সমীর কর্মকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন- বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক মনিটরিংয়ের ভাইস প্রেসিডেন্ট আজাদ আহমেদ, বাজুস ইনস্টিটিউটের চেয়ারম্যান আনোয়ার হোসেন, বাজুসের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন, বাজুস নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মিজানুর রহমান মানিক,লক্ষ্মীপুর জেলা শাখার সিনিয়র সহ সভাপতি অপূর্ব লাল রায়, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন চন্দ্র নাথ, সাধারণ সম্পাদক শিমুল সাহা প্রমুখ।

আলোচিত খবর

রাষ্ট্রের ওপর প্রত্যেক নাগরিকের সমান অধিকার রয়েছে; চট্টগ্রামে প্রধানমন্ত্রী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করে শান্তিপূর্ণ ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে চট্টগ্রাম নগরের জেএম সেন হলে শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, বিভিন্ন সময়ে গণতন্ত্র রক্ষার আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে মানুষ ধর্মীয় পরিচয় বিবেচনা করে অংশ নেননি। সবার লক্ষ্য ছিল দেশকে স্বাধীন করা, গণতন্ত্র রক্ষা করা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা করা।তিনি বলেন, আমরা মুসলমান হই, হিন্দু হই, বৌদ্ধ হই কিংবা খ্রিস্টান হই, ধর্ম আমাদের নিজস্ব বিষয়। কিন্তু আমরা প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক।

যে ধর্মেরই হই না কেন, যেহেতু এই দেশে আমরা জন্মেছি, এই দেশে বড় হচ্ছি, তাই আমাদের পরিচয় আমরা বাংলাদেশি।তারেক রহমান বলেন, ১৯৭১ সালে লাখ লাখ মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন।

অনেকে শহীদ হয়েছেন। সেদিন কেউ দেখেননি কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ কিংবা কে খ্রিস্টান। সবাই দেশকে স্বাধীন করার লক্ষ্য নিয়ে লড়াই করেছেন। একইভাবে বিভিন্ন সময়ে গণতন্ত্র রক্ষা ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনেও মানুষ ধর্মীয় পরিচয় বিবেচনা না করে রাজপথে নেমেছেন।

২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, ওই সময় স্বৈরাচারবিরোধী আন্দোলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ রাজপথে নেমে এসেছিলেন। নারী-পুরুষ, শিশু, তরুণসহ বিভিন্ন বয়সের মানুষ আন্দোলনে অংশ নেন। গুলিবিদ্ধ কিংবা আহত ব্যক্তির ধর্মীয় পরিচয় জানতে চেয়ে কেউ তাঁদের পাশে দাঁড়াননি। হাসপাতালে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রেও ধর্মীয় পরিচয় বিবেচনায় নেওয়া হয়নি।

তিনি বলেন, আমার ভাই শহীদ হয়েছে, আমার ভাই আহত হয়েছে। বাকিরা তাঁদের ধরাধরি করে হাসপাতালে নিয়ে গেছেন। কেউ জিজ্ঞেস করেননি, কী তাঁর ধর্ম পরিচয়। এসব ঘটনা প্রমাণ করে, মানুষের অধিকার ও মানবিকতার প্রশ্নে ধর্মীয় পরিচয় মুখ্য নয়।প্রধানমন্ত্রী বলেন, সংখ্যাগরিষ্ঠ কিংবা সংখ্যালঘু পরিচয়ের ভিত্তিতে নাগরিকদের বিচার করা উচিত নয়।

তিনি নিজেকে উদাহরণ হিসেবে তুলে ধরে বলেন, রাজনৈতিক কারণে তাঁকে দীর্ঘদিন বিদেশে থাকতে হয়েছে। বাংলাদেশে তিনি সংখ্যাগরিষ্ঠ ধর্মের অনুসারী হলেও লন্ডনে অবস্থানের সময় সেই পরিচয় তাঁকে সংখ্যাগরিষ্ঠ করেনি। তাই সংখ্যাগুরু বা সংখ্যালঘু পরিচয় নয়, একজন মানুষ বাংলাদেশের নাগরিক কি না, সেটিই গুরুত্বপূর্ণ।

তারেক রহমান বলেন, দেশের আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য। রাষ্ট্রের ওপর প্রত্যেক নাগরিকের সমান অধিকার রয়েছে। রাষ্ট্র একজন নাগরিককে যে অধিকার ও সুযোগ দেবে, অন্য নাগরিকও তা পাবেন। ধর্মীয় পরিচয়ের কারণে কারও অধিকার খর্ব করা যাবে না।

মুক্তিযুদ্ধ, গণতন্ত্র রক্ষার আন্দোলন এবং জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের লক্ষ্য তুলে ধরে তিনি বলেন, এসব আন্দোলনে যাঁরা জীবন দিয়েছেন, তাঁদের প্রত্যাশা ছিল এমন একটি বাংলাদেশ, যেখানে সবাই শান্তিতে বসবাস করবেন এবং মিলেমিশে থাকবেন।

প্রধানমন্ত্রী বলেন, আজকে যদি সেই বাংলাদেশ গড়তে হয়, আপনাদের প্রধানমন্ত্রী হিসেবে আমি আপনাদের সকলের সহযোগিতা চাই। আপনি হিন্দু হোন, মুসলমান হোন, বৌদ্ধ হোন কিংবা খ্রিস্টান হোন, যাই হোন না কেন, আপনার সহযোগিতা আমার দরকার। কারণ আপনার সহযোগিতা ছাড়া আমরা সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে পারব না।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীমসহ বিভিন্ন সংসদীয় আসনের সংসদ সদস্য ও নেতারা।

আরও পড়ুন

সর্বশেষ