আজঃ মঙ্গলবার ১৭ মার্চ, ২০২৬

রাঙ্গামাটি:

পার্বত্য চুক্তির পর যেসব উন্নয়ন হয়েছে তা আওয়ামীলীগ আমলেই হয়েছে: দীপংকর তালুকদার।

রাঙ্গামাটি প্রতিনিধি:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দীপংকর তালুকদার পাহাড়ের দূর্গম রাঙ্গামাটি বরকল উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী মতবিনিময়, উঠান বৈঠক ও গণসংযোগ করছেন।

রবিবার (২৪ ডিসেম্বর) সকালে বরকল উপজেলা সদর, কলাবুনিয়া, ছোট হরিণা, আইমাছড়া, ভূষণছড়া ও সুবলং ইউনিয়নে নৌকার পক্ষে গণসংযোগ ও প্রচারনা করেন তিনি।
গণসংযোগেকালে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দীপংকর তালুকদার বলেন, পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির পর পাহাড়ে যেসব উন্নয়ন হয়েছে তা আওয়ামীলীগ আমলেইে হয়েছে। তাই সেইসব উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় ১৫ বছরে রাঙ্গামাটির প্রত্যেকটি সেক্টরে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো আগামী ৭ জানুয়ারী নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন তিনি।
এসময় গণসংযোগ ও মতবিনিময় সভায় রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বৃষকেতু চাকমা, যুগ্ন সম্পাদক সন্তোষ কুমার চাকমা, রাঙ্গামাটি পৌরসভার মেয়র ও জেলা যুবলীগের সভাপতি আকবর হোসেন চৌধুরী, জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদীকা মনোয়ারা আক্তার জাহান, বরকল উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুবির কুমার, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি উদয়ন বড়ুয়া, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক উদয় শংকর চাকমা, জেলা যুব মহিলা লীগের সভাপতি রোকেয়া বেগম, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিতা দেওয়ান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা সহ সহযোগী ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে ভাড়ার তালিকা প্রদর্শন না করায় জরিমানা গুনল ৪ বাস কাউন্টার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে এ অভিযান চালানো হয়। সোমবার মহানগরীর গরিবুল্লাশাহ মাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন তীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ। অভিযানে আরও উপস্থিত ছিলেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।

মো. ফয়েজ উল্ল্যাহ বলেন, গরীবুল্লাহশাহ মাজার এলাকায় বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছি। এসময় ভাড়ার তালিকা প্রদর্শন না করায় সেন্টমার্টিন পরিবহনেকে ৫ হাজার টাকা, রিলাক্স পরিবহনকে ৩ হাজার, দেশ ট্রাভেলস ৩ হাজার ও রয়েল মত্রি সার্ভিসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঈদে যাতে কেউ অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সে লক্ষ্যে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সিএমপির নতুন কমিশনার মো. শওকত আলী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি হাসান মো. শওকত আলী।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিআইজি) হাসান মো. শওকত আলীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে সিএমপি কমিশনার হাসিব আজিজকে অতিরিক্ত আইজিপি হিসেবে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (সদর), অতিরিক্ত দায়িত্বে সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ।

এছাড়া বিশেষ শাখা (এসবি) ঢাকার ডিআইজি মো. মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশকে সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) হিসেবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‌্যাব) পদায়ন করা হয়েছে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ