আজঃ শনিবার ২৮ মার্চ, ২০২৬

ঝালকাঠিতে জাল ভোটের অভিযোগে ৯ জনকে কারাদন্ড

মশিউর রহমান রাসেল ঝালকাঠি প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঝালকাঠি জেলার দুটি সংসদীয় আসনে জাল দেয়ার
চেস্টার অভিযোগে ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং একটি কেন্দ্রে জালভোটকে কেন্দ্র করে ৩০ মিনিটি ভোট গ্রহণ বন্ধ রাখার মধ্য দিয়ে বিকাল চারটায় ভোট গ্রহণ শেষ হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জেলার ২৩৭ টি কেন্দ্রে ভোট গ্রহণ রবিবার সকাল ৮টায় শুরু হয়ে বিকাল
চারটায় শেষ। ভোট প্রদানের গড় হার ৪৭% বলে জানিয়েছে একাধিক গোয়েন্দা সংস্থা। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম ও পুলিশ সুপার আফরুজুল হক টুটুলজেলা নির্বাচন অফিসার মোঃ আবদুস সালেক, নির্বাচন অনুসন্ধান কমিটি বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করছেন। কেন্দ্রের বাহিরে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব সদস্যরা স্টাইকিং
ফোর্স হিসেবে টহল দিয়েছে। নলছিটি উপজেলার মগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে স্থানীয় ইউপি চেয়ারম্যান এনামুল হক শাহীনের নেতৃত্বে সহকারী প্রিজাইডিং অফিসারের কাছ থেকে ৫৪ টি ব্যালট lপেপার জোর পূর্বক ছিনিয়ে নিয়ে জাল ভোট দেয়ার চেস্টা করলে এ নিয়ে হট্টোগোল হলে ৩০ মিনিটি ভোট গ্রহণ বন্ধ রাখা হয়। এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোঃ মোফাজ্জেল হোসেন হাওলাদার বিষয়টি
লিখিতভাবে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং অফিসারকে জানিয়েছেন। নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং অফিসার নজরুল ইসলাম বলেন, জাল ভোট দেয়ার চেস্টাকে কেন্দ্র করে ওই কেন্দ্রে ৩০ মিনিট ভোটগ্রহণ বন্ধ ছিল। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আবার ভোট গ্রহণ স্বাভাবিক করে। পরবর্তীতে জেলা রিটানিং কর্মকর্তার সাথে পরামর্শ করে পরবর্তীআইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সকাল ১১ টারদিকে ঝালকাঠি সদর উপজেলার পাকমহর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেয়ার অভিযোগে মেহেদেী হাসান সোহাগ (৩৫) পিতা তোফাজ্জেল হোসেন নামে এক যুবককে ৬ মাসের কারাদন্ড প্রদাণ করে ভ্রাম্যমান আদালত। এছাড়া রাজাপুর উপজেলার বিভিন্ন কেন্দ্রে জাল ভোট দেয়ার অভিযোগে চারজনকে ১৫ দিন করে কারাদন্ড প্রদান করে ভ্রাম্যান আদালত। এ ছাড়া রাজাপুর ইদ্রপাশা কেন্দ্রে সুখি আক্তার নামে এক নারীতে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও নলছিটি উপজেলায় ১জনকে কারাদন্ড ও ২জনকে অর্থদন্ড দেয়া হয়েছে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।ঝালকাঠির দুটি আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৪ হাজার ১৬৪ জন।
ঝালকাঠি ১ আসনে মোট ভোটার ২১২০০৮ জন এর মধ্যে পুরুষ ভোটার ১০৭৮৬০ জন এবং নারী ১০৪১৪৫ জন এবং হিজরা ৩ জন। ঝালকাঠি ০২ আসনে মোট ভোটার ৩৪২১৫৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৭৩৯০০ জন এবং নারী ভোটর ১৬৮২৫৪ জন, হিজড়া ২জন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামের পতেঙ্গায় অবৈধভাবে মজুদ করা ৬ হাজার লিটার ডিজেল উদ্ধার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

অবৈধভাবে মজুদ করা জ্বালানি তেল উদ্ধারে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে চট্টগ্রাম নগরের পতেঙ্গার কমিশনার ঘাট এলাকায় পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ ডিজেল জব্দ করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সব্রত হালদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ৩০টি ড্রামে সংরক্ষিত আনুমানিক ৬ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়। এ সময় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) ও পুলিশের সদস্যরা যৌথভাবে অংশ নেন।

অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত হালদার বলেন, অভিযানে আনুমানিক ৬ হাজার লিটার তেল উদ্ধার করা হয়েছে। তবে অভিযান চলাকালে ঘটনাস্থলে কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় পতেঙ্গা মডেল থানায় একটি মামলা হয়েছে। উদ্ধার করা জ্বালানি তেল বর্তমানে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, সমুদ্রগামী জাহাজ ও তেল ডিপো থেকে পরিবহনের সময় একটি চক্র অবৈধভাবে জ্বালানি তেল সরিয়ে তা স্থানীয় পর্যায়ে বিক্রি করে আসছিল। জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখা এবং অবৈধ মজুদ প্রতিরোধে জেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলে জানানো হয়েছে। তেল ডিপো, পেট্রোল পাম্পসহ সংশ্লিষ্ট খাতকে নজরদারির আওতায় এনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় জেলা প্রশাসন।

চাঁপাইনবাবগঞ্জে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও লুটপাট।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রাণীহাটি ইউনিয়নের কুথালিপাড়া গ্রামে সালিশ বৈঠককে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ, অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ও বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কয়েকটি বসতবাড়িতে লুটপাটের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সংঘর্ষ চলে। পরে দুপুর ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের বিরোধের জেরে সালিশ বৈঠক ডাকা হয়। বৈঠক চলাকালে রানিহাটি ইউনিয়নের চেয়ারম্যানের সমর্থক ও স্থানীয় সাবেক মেম্বার চান্দুর লোকজনের মধ্যে কথা কাটাকাটি থেকে উত্তেজনা সৃষ্টি হয়ে সংঘর্ষে রূপ নেয়।

এ সময় উভয় পক্ষ একে অপরকে লক্ষ্য করে অর্ধশতাধিক ককটেল নিক্ষেপ করে। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আতঙ্কে সাধারণ মানুষ নিরাপদ স্থানে আশ্রয় নেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মোজাফফর নামে এক ব্যক্তি আহত হয়েছেন।

পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ