আজঃ শনিবার ২৮ মার্চ, ২০২৬

তানোরে সরকারি সম্পত্তি জবরদখল করে অবৈধ স্থাপনা নির্মাণ

তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাজশাহীর তানোরে শিবনদীর ওপর নির্মিত ব্রীজের সংযোগ সড়ক দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। এতে ব্রীজ হুমকির মুখে পড়েছে।স্থানীয়দের অভিযোগ, এই অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধ করা না হলে তার দেখাদেখি অন্যরাও অবৈধ স্থাপনা নির্মাণে উৎসাহিত হবে।
জানা গেছে, যেখানে ব্রীজ ও রাস্তা নির্মাণের কাজ এখনো শেষ হয়নি। সেখানে দিন-দুপুরে সরকারি রাস্তার জায়গা দখল করে হোটেল ঘর নির্মাণের ঘটনায় স্থানীয়দের মাঝে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। শিবনদী ব্রীজ ও রাস্তা নির্মাণের জন্য সরকারি ভাবে মানুষের জায়গা এ্যাকোয়ার করা হয়। কিন্তু সেই এ্যাকোয়ার করা প্রায় অর্ধকোটি টাকা মূূূ্ল্যের জায়গা জোরপূর্বক দখল করে গুবির পাড়া গ্রামের হোটেল ব্যবসায়ী আলম সরদার বাঁশ কাঠ দিয়ে বিশাল হোটেল নির্মাণ করছেন। এতে করে তার দেখাদেখি অন্যরাও সরকারি জায়গা দখল করে ঘর তৈরির জন্য প্রস্তুতি নিচ্ছে।
সরেজমিন দেখা গেছে, ব্রীজের পশ্চিম পাশের সংযোগ সড়কের জায়গা জবরদখল করে হোটেল নির্মাণের কাজ করা হচ্ছে। সেখানে উপস্থিত ছিলেন হোটেল নির্মাণকারী আলম সরদার। এবিষয়ে আলম সরদার বলেন,এটা সরকারি জায়গা,আমি সরকারি লোকের কাছে থেকে পরামর্শ নিয়ে ঘর করছি, কোন সমস্যা হলে সরকারি লোক বুঝবে। এখানে সাংবাদিকরা কেন আসবে আর আমার হোটেল ঘরের ছবি তুলবে। এবিষয়ে জানতে তানোর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আমানত আলীর সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, সরকারি রাস্তার জায়গা লিজ দেয়ার কোন সুযোগ নেই। দ্রুত জায়গা দখলকারী আলম সরদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টলা এক্সপ্রেসের পাওয়ার কারে অগ্নিকান্ডে ৪ সদস্যের তদন্ত কমিটি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটে ঢাকাগামী আন্তঃনগর ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনের পাওয়ার কারে অগ্নিকাণ্ডের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে পূর্বাঞ্চল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুর্ঘটনার পর ঘটনা তদন্তে এ কমিটি গঠন করা হয়।
বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে ইতোমধ্যে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে (ডিটিও) কমিটির প্রধান করা হয়েছে।

কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।তিনি আরও বলেন, প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে ফৌজদারহাটের বিএমএ গেট এলাকায় চলন্ত অবস্থায় ট্রেনটির পাওয়ার কারে আগুন লাগে। পরে আগুন পাশের একটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) কোচে ছড়িয়ে পড়ে।

এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা দ্রুত ট্রেন থেকে নেমে নিরাপদ স্থানে সরে যান।খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।অগ্নিকাণ্ডের সময় কিছুক্ষণ রেল চলাচল ব্যাহত হলেও পরে তা স্বাভাবিক হয়।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যুগ্ম সচিব পরিদর্শনে সেবার মান নিয়ে সন্তোষ।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বুধবার ২৫ মার্চ দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের শৃঙ্খলা শাখার যুগ্ম সচিব ডা. শাব্বির ইকবাল বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকমিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সরাসরি রোগীদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে রক্তচাপ পরিমাপ করেন এবং চিকিৎসাসেবা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি চক্ষু বিশেষজ্ঞের কাছ থেকেও চিকিৎসা সেবার বিভিন্ন দিক সম্পর্কে অবহিত হন। হাসপাতালের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করে তিনি সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শনকালে ডেপুটি সিভিল সার্জন ডা. তৌহিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি, আবাসিক মেডিকেল অফিসার ডা. সুফিয়ান সহ অন্যান্য চিকিৎসক, কনসালটেন্ট, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৫০ শয্যার এই হাসপাতালে পরিদর্শনের দিন ৯১ জন রোগী ভর্তি ছিলেন। অতিরিক্ত রোগী সেবা প্রদান এবং হাসপাতালের উন্নত চিকিৎসা ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্ট চিকিৎসক, নার্স ও কর্মচারীদের ধন্যবাদ জানান যুগ্ম সচিব ডা. শাব্বির ইকবাল।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ