আজঃ শুক্রবার ১ মে, ২০২৬

গৌরীপুর প্রেসক্লাবে নবাগত ইউএনও’র মতবিনিময়

ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন


ময়মনসিংহের গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাকিল আহমেদকে গৌরীপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও স্মারক প্রদান করা হয়।
গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টির সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি ম.নূরুল ইসলাম, কমল সরকার, এডভোকেট জসিম উদ্দিন, সহ-সভাপতি আলী হায়দার রবিন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোঃ বিপ্লব, অর্থ সম্পাদক শামীম খান, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, মশিউর রহমান কাউসার, সদস্য সুপ্রিয় ধর বাচ্চু, কাজী আব্দুল্লাহ আল আমীন, মোঃ ফারুক আহম্মেদ প্রমুখ।
এ সময় সাংবাদিকরা এই উপজেলার বিভিন্ন সমস্যা তুলে ধরেন ও সমাধানের প্রত্যাশা করেন।
মতবিনিময় সভায় ইউএনও মোঃ শাকিল আহমেদ দায়িত্বপালনকালে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন সদস্য হুমায়ুন কবীর, সাজ্জাতুল ইসলাম, ওবায়দুর রহমান ও আরিফ আহমেদ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

কলমাকান্দা নির্বাচনী মঞ্চে ‘খুদে খালেদা জিয়া’: ভোট চাইলো ‘ধানের শিষে’

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদলে সেজে এক ছোট্ট শিশুকে একটি নির্বাচনী সভায় বক্তব্য দিতে দেখা যাচ্ছে। শিশুটি বেগম জিয়ার সিগনেচার লুকে- সাদা ও বেগুনি শাড়ি, বড় কালো চশমা এবং তার কথা বলার ঢং হুবহু নকল করে উপস্থিত জনতাকে মাতিয়েছেন।

নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ও বিএনপি’র কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের একটি নির্বাচনী সভায় এমন দৃশ্য দেখা গেছে।

শিশুটি মাইক হাতে নিয়ে বলছে, “আমি বেগম খালেদা জিয়া। ধানের শীষে ভোট দিবেন। আমি আমার ছেলে কায়সার কামালকে আপনাদের হাতে দিয়ে গেলাম।”

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে দুর্গাপুরের বড়বাট্টা এলাকায় মহিলা সমাবেশে শিশুটির সাবলীল অভিনয় এবং উপস্থিত নেতাদের সাথে একই মঞ্চে দাঁড়িয়ে প্রচারণায় অংশ নেওয়ার বিষয়টি নেটিজেনদের বেশ আকৃষ্ট করেছে।

কেউ কেউ শিশুটির অভিনয় দক্ষতার প্রশংসা করেছেন, আবার কেউ রাজনৈতিক কর্মসূচিতে শিশুদের এভাবে ব্যবহারের সমালোচনাও করছেন। তবে সাধারণ দর্শকদের অনেকেই শিশুটির দৃঢ় কণ্ঠের বক্তব্যকে বেশ ইতিবাচকভাবেই দেখছেন।

শিশুটির সাজসজ্জায় বেগম খালেদা জিয়ার চশমা এবং শাড়ি পরার স্টাইলটি বেশ নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং সাবেক প্রধানমন্ত্রীর কথা বলার স্টাইল এবং ধীর স্থির ভঙ্গি শিশুটির মাঝে প্রতিফলিত

ময়মনসিংহে দিপু দাশকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার- ৭।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ৭ ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করেছে র‍্যাপিড অ‍্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গ্রেফতারকৃতরা হলেন- মো: লিমন সরকার (১৯), মো: তারেক হোসেন (১৯), মোঃ মানিক মিয়া (২০), এরশাদ আলী(৩৯), নিজুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮) ও মোঃ মিরাজ হোসেন আকন (৪৬)।

শনিবার ২০ ডিসেম্বর র‍্যাব-১৪ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসাত জন গ্রেফতার করে।উল্লেখ্য, ময়মনসিংহের ভালুকা উপজেলায় মহানবী হযরত মোহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগে পিটিয়ে হত্যা করে । পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করে মরদেহে আগুন জ্বালিয়ে দেয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার ডুবালিয়াপাড়া এলাকার পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানায় এ ঘটনা ঘটে।

আলোচিত খবর

সৌদি আরব থেকে আসছে আরো ১ লাখ টন অপরিশোধিত তেল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সৌদি আরব থেকে ১ লাখ টন অপরিশোধিত তেল নিয়ে একটি জাহাজ চট্টগ্রামের পথে রয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী ৫ মে রাতে জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে। রোববার চট্টগ্রাম ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক শরীফ হাসনাত এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে অপরিশোধিত তেল নিয়ে জাহাজটি আসছে।

জানা গেছে, চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ণ রিফাইনারীতে (ইআরএল) কাঁচামাল হিসেবে ক্রুড অয়েল ব্যবহৃত হয়। আমদানিকৃত ক্রুড এখানে পরিশোধনের পর সরবরাহ করা হয় জ্বালানি তেল বিপণনকারী কোম্পানিগুলোর কাছে। মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে ক্রুড অয়েল আনতে না পারায় কাঁচামাল সংকটে গত ১২ এপ্রিল থেকে রিফাইনারিটির প্রধান প্ল্যান্টসহ দুটি প্ল্যান্ট বন্ধ রয়েছে। নতুন চালান এলে ইউনিট দুটি পুনরায় উৎপাদনে ফিরতে সক্ষম হবে।

চট্টগ্রাম ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক শরীফ হাসনাত জানান, সৌদি আরব থেকে ‘এমটি নাইনেমিয়া’ নামের একটি জাহাজ এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে আসছে। এটি এরইমধ্যে লোহিত সাগর অতিক্রম করেছে এবং নিরাপদ রুট ধরে বঙ্গোপসাগরের দিকে এগোচ্ছে। ইয়েমেন উপকূলের ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে জাহাজটি বিকল্প পথ ব্যবহার করছে।

তিনি বলেন, জাহাজটি সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে ২১ এপ্রিল সকালে যাত্রা শুরু করে। এর আগে, রাতভর তেল লোডিং কার্যক্রম সম্পন্ন করা হয়। এই চালান দেশে পৌঁছালে ইস্টার্ন রিফাইনারির উৎপাদন কার্যক্রম স্বাভাবিক করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। কাঁচামালের সংকটে সম্প্রতি শোধনাগারটির কার্যক্রম সীমিত হয়ে পড়েছিল। জাহাজ হরমুজ প্রণালীতে জটিল পরিস্থিতির কারণে আরেকটি তেলবাহী সৌদি আরবের রাস তানুরা বন্দরে আটকা পড়েছে।

জ্বালানি খাত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দেশে মোট চাহিদার বড় অংশই আমদানিনির্ভর। পরিবহন খাত সবচেয়ে বেশি জ্বালানি ব্যবহার করে। এরপর রয়েছে কৃষি, বিদ্যুৎ ও শিল্প খাত। এসব খাতে ডিজেলের চাহিদা সবচেয়ে বেশি। এর পরেই রয়েছে ফার্নেস অয়েলসহ অন্যান্য জ্বালানি। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই চালান দেশে পৌঁছালে জ্বালানি সরবরাহে স্থিতিশীলতা ফিরে আসবে এবং উৎপাদন কার্যক্রমও স্বাভাবিক হবে বলে তারা মনে করেন।

আরও পড়ুন

সর্বশেষ