আজঃ সোমবার ২৩ মার্চ, ২০২৬

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উপলক্ষে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালনের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করেছে। সকালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েল, ওএসপি, এনইউপি, পিপিএম, পিএসসি এবং চবক এর সকল সদস্যবৃন্দ বন্দর ভবন প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এতে চট্টগ্রাম বন্দর অফির্সাস এসোসিয়েশন, চবক এর সকল বিভাগীয় প্রধানসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ এবং চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদ সভাপতি, সাধারণ সম্পাদক, অবসরপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কর্মকর্তা/কর্মচারী ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
‘বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে, আনব হাসি সবার ঘরে’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে শহীদ ফজলুর রহমান মুন্সি অডিটোরিয়ামে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন ও কর্মের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম বন্দরের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) জনাব হাবিবুর রহমান (যুগ্ম সচিব), বীর মুক্তিযোদ্ধা জনাব হাদী হোসেন বাবুল এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিপাদ্য বিষয়ে বক্তৃতা প্রদান করেন। সভার প্রধান অতিথি চবক চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েল বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদদের। তিনি বলেন- জাতির পিতা শিশুদের ভালবাসতেন এবং তাদের অধিকারের জন্য কাজ করে গেছেন। তিনি সবসময় সুবিধাবঞ্চিত শিশুদের পাশে থাকতেন। তাই আজকের এই শিশু দিবসের মূল উদ্দেশ্য হওয়া উচিৎ সুবিধা বঞ্চিত শিশুদের কল্যাণে কাজ করা। তিনি সকলকে জাতির পিতার আদর্শ অনুসরণ করে জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের কল্যাণে কাজ করার মাধ্যমে জাতির পিতার স্বপ্নের সোনার বাঙলা বিনির্মাণে ভূমিকা রাখার জন্য আহবান জানান। এরপর চেয়ারম্যান, চবক মহোদয় ‘‘১৭ই মার্চের পূর্বে বাংলাদেশ” থিমের উপর রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। পরবর্তীতে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনী ও মহান মুক্তিযুদ্ধ ভিত্তিক ডকুমেন্টারী প্রর্দশন এবং বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ প্রচার করা হয়। দিবসটি উপলক্ষ্যে চবক এর আওতাধীন সকল মসজিদ, এবাদতখানা, মন্দির ও বৌদ্ধ বিহারে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয় এবং বন্দর হাসপাতালে অভ্যন্তরীণ রোগীদের উন্নতমানের খাদ্য পরিবেশন করা হয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

যমুনায় ড. ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদ শুভেচ্ছা বিনিময়।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যমুনায় ড. ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদ শুভেচ্ছা বিনিময়।

রাষ্ট্রপতির সাথে সেনাপ্রধানের সহধর্মিণীসহ শুভেচ্ছা বিনিময়।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ও তার সহধর্মিনী ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন বলে আইএসপিআর এর তথ্য মতে জানা যায়। রাষ্ট্রপ্রধানের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় সেনাপ্রধানকে কোলাকুলিও করেছেন।

ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় রাষ্ট্রপতি রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।এছাড়া রাষ্ট্রপতির সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা পরিবার পরিজনসহ ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন বলে রাষ্ট্রপতির একান্ত সহকারী সচিব মো. সাগর হোসেন ফেইসবুকে দেখা যায়।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ