আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

দক্ষিণ রাউজান কেন্দ্রীয় গঙ্গা মন্দিরের উদ্যোগে বারুনীস্নান ষোড়শ প্রহরব্যাপী মহোৎসব সম্পূর্ণ

মিলন বৈদ্য শুভ রাউজান চট্টগ্রাম

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দক্ষিন রাউজান কেন্দ্রীয় শ্রীশ্রী মা মগদেশ্বরী ও গঙ্গাঁ মন্দির পরিচালনা পরিষদে উদ্যোগে ধর্ম সম্মেলন, মাতৃপূজা, গঙ্গা পূজা,লীলা কীর্তন, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, ষোড়শ প্রহরব্যাপি মহানাম যজ্ঞ ও প্রসাদ বিতরণ সম্পুর্ন হয়।
রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন রাউজানে সব ধর্মের মানুষ একে অপরের সাথে ভ্রাতৃত্বের বন্ধনে বাস করে আসছেন যুগের পর যুগ। এখানে অসাম্প্রদায়িক চেতনায় সব ধর্মের মানুষ বসবাস করেন, সকল ভক্ত প্রাণ নর নারীদের শুভেচ্ছা বিনিময় করেন ও দক্ষিণ রাউজান কেন্দ্রীয় মা মগদ্ধেশ্বরী ও গঙ্গা মন্দির পরিচালনা পরিষদের সকল সদস্য কে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন এবং অনুষ্ঠানের উত্তরোত্তর ও সমৃদ্ধি মঙ্গল কামনা করেন।
রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রাউজানের সংসদ সদস্য ৩য় দিনের অনুষ্ঠানে ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
এর আগে ২য় দিনের অনুষ্ঠানে ধর্মসভা, ধর্মীয় সংগীতানুষ্ঠান , নৃত্যানুষ্ঠান চিত্রাংকন কুইজ ও গীতা পাঠ প্রতিযোগীতার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
আর্শিবাদক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রবর্তক শ্রীরামকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ শ্রীপাদ লীলারাজ গৌর দাস ব্রম্মচারী।
দক্ষিণ রাউজান কেন্দ্রীয় গঙ্গা মন্দির পরিচালনা পরিষদের সভাপতি প্রকাশ সরকার
সাধারন সম্পাদক ম্যালকম চক্রবর্তী।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রুবেল বৈদ্য ও কানুরাম দাশ।
এতে আরো উপস্থিত ছিলেন চন্দন বিশ্বাস,ধনা মালাকার খোকন চন্দ্র সেন, বিকাশ বিশ্বাস, সিদ্ধার্থ চৌধুরী, দ্বীপ নারায়ণ চৌধুরী, বিশ্বজিত চৌধুরী, দুলাল চন্দ্র দাশ,অজিত বিশ্বাস,রাজু কুমার চৌধুরী, টিটু তালুকদার, সনজিত বৈদ্য,উদয় দত্ত অর্ক, এড.চট্টেশ্বর ভট্টাচার্য্য,তপন মল্লিক, সজল মহাজন,পরিতোষ বৈদ্য,সুমন মহাজন, টিটু মহাজন, বাবু কান্তি ধর, সমীর মহাজন,শ্যামল বিশ্বাস, উৎপল মহাজন,পূর্ণানন্দ চৌধুরী, বিভূ ধর,অরুন মহাজন, সুজিত দাশ,দেবাশীষ ভট্টাচার্য্য,রিটন দে,শ্যামল দাশ গুপ্ত, ঋষিকেশ ঘোষ,পংকজ ভট্টাচার্য্য,নিপুল চৌধুরী, ত্রিদিপ শীল, রিটন মহাজন,ডাঃ লক্ষণ দাশ,রাজিব কান্তি দে,মিন্টু দে,শিবু চক্রবর্ওী,মিঠুন দে,আশীষ দাশ,রাজিব দে,উজ্জ্বল বৈদ্য,সুজন ধর, নটু কুমার দে, উজ্জ্বল দত্ত শতদল দে প্রমূখ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

গাউসিয়া হক কমিটি সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নাজিরহাট প্রতিনিধি: মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রমের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বিকালে উপজেলা সদরে সূর্যগিরি আশ্রমের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাইয়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি থেকে বেসরকারি ভাবে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সরোয়ার আলমগীর।

বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, সাবেক চেয়ারম্যান মোবারক হোসেন কাঞ্চন, মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, নাজিম উদ্দিন শাহীন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মো. জালাল উদ্দিন চৌধুরী, মোজাহারুল ইকবাল লাভলু, এন এম রহমত উল্লাহ, সংগঠনের সভাপতি ধীমান দাশ, সাধারণ সম্পাদক কৃষ্ণ বৈদ্য, উপদেষ্টা ড. তরুণ কুমার আচার্য্য, কেন্দ্রীয় পর্ষদের সভাপতি বিপ্লব চৌধুরী কাঞ্চন, সাধারণ সম্পাদক টিটু চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক রুবেল শীল, আহমেদ এরশাদ খোকন, সাংবাদিক জিপন উদ্দিন, শিমুল পাল, বিজন শীল, ঝুমুর সর্দ্দার, মিন্টু দাশ গুপ্ত, সুল্বভ দত্ত, কৃপাঞ্জন আচার্য, সোনা রাম আচার্য, উপদেষ্টা নারায়ন আচার্য। সংগঠনের দুই সদস্যকে নগদ অর্থ প্রদান করা হয়।

মাভাণ্ডারী গাউসিয়া হক কমিটি চাতুয়া শাখার ইফতার মাহফিল।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

 

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ দুবাই চাতুয়া শাখা (প্রস্তাবিত) হক কমিটির এর উদ্যোগে সোমবার ৯ মার্চ বাদ-এ আছর দুবাইয়ের চাতুয়ায় কমিটির অস্থায়ী কার্যালয়ে পবিত্র ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কমিটির সভাপতি মুহাম্মদ বদিউল আলম বদির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মঈনুদ্দীন অনিকের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত আলেমে দ্বীন অধ্যক্ষ আলহাজ্ব মুহাম্মদ হাসান রেজা আল কাদেরী (মা.জি.আ.)।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মওলানা মুহাম্মদ দিদারুল আলম কেন্দ্রীয় সদস্য, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলিম উদ্দিন উপদেষ্টা আজমান শাখা ও উপদেষ্টা কাজী ফয়জুল ইসলাম করিম দুবাই হামরিয়া শাখা ও ব্যবসায়ী আবদুর রহিম।

এতে শত শত আশেকে রাসুল (সাঃ) ও আশেকে মাইজভান্ডারীর উপস্হিতিতে বক্তারা বলেন, ইহকালের শান্তি ও পরকালের মুক্তির জন্য যুগে যুগে আল্লাহর অলিদের আগমন ঘটে পরিশেষে মহান মালিক হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারীর যে মিশন হুক্কুল লা হুক্কুল ইবাদত ধারণ করে মানবতার কল্যাণে নিয়োজিত রাখার আহবান জানান।

অত্র কমিটির সিনিয়র সভাপতি এরশাদ, সাংগঠনিক সম্পাদক মিজান, প্রচার সম্পাদক রাশেদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামরুল সহ চাতুয়াপার্কিংয়ে কর্মরত প্রবাসী ভাইদের আন্তরিক প্রচেষ্টা ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে প্রধান আলোচকের আখেরী মুনাজাত ও ইফতার ও তরারুক বিতরণের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি ঘটে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ