আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

মদনে ধান কর্তন উৎসব ও মাঠ দিবস পালিত

মদন (নেত্রোকোনা) প্রতিনিধিঃ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

“কৃষিই সমৃদ্ধি” এই শ্লোগানকে সামনে রেখে নেত্রকোনার মদনে ধান কর্তন উৎসব ও মাঠ দিবস উদযাপিত। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকালে উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের চাইরে হাওরে ধান কর্তন উৎসবে প্রধান অতিথি হিসাবে যোগদেন নেত্রকোনা জেলা প্রশাসক শাহেদ পারভেজ।
পরে মাঠ দিবস উপলক্ষে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে নেত্রকোনার খামার বাড়ি উপ-পরিচালক মোঃ নুরুজ্জামান’র সভাপতিত্বে গোবিন্দশ্রী ইউনিয়ন পরিষদ সংলগ্নে কৃষকের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শাহেদ পারভেজ বলেন, আমরা মাঠে এসেছি আপনাদের পাশে থেকে উৎসাহ দিতে। ইতোমধ্যে ১৫% ধান কাটা হয়ে গেছে। আপনারা জেনে খুশি হবেন যে, আবহাওয়া বার্তা অনুযায়ী আগামী ১৫ দিন বৃষ্টি বাদলের সম্ভাবনা নেই। এ বছর বাম্পার ফলন হয়েছে। তাই আপনাদের মুখে আনন্দের হাসি।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া ও সহকারী কমিশনার (ভূমি) এটিএম আরিফ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ হাবিবুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মুফতি মোঃ আনোয়ার হোসাইন, ইউপি চেয়ারম্যান মোঃ মাইদুল ইসলাম খান মামুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির, ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম খাঁন, সাংবাদিক মোশাররফ হোসেন বাবুল, নিজাম তাং ও অন্যান্য গণমাধ্যম কর্মী।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ