সোশ্যাল শেয়ার কার্ড
এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে আটক করেছে পুলিশ। আজ ৪ নভেম্বর দুপুরে রাজধানীর মহাখালীর ডিবিসি টিলিভিশন কার্যালয় থেকে তাকে আটক করা হয়েছে । ডিবি প্রধান শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বলেন, ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। তবে এখনো তাকে গ্রেফতার বা আটক দেখানো হয়নি।

আমি যতটুকু জানি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই ইকবাল হোসেন চৌধুরীকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে।
তিনি তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টার দায়িত্বেও ছিলেন।তিনি দৈনিক অবজারভার পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।













