আজঃ মঙ্গলবার ১৭ মার্চ, ২০২৬

চট্টগ্রাম মহানগর আ. লীগের রাজনীতিতে গতিসঞ্চার অনুষ্ঠিত হবে ২৭ ইউনিট, ৩১ ওয়ার্ড ও ১৪টি থানার সন্মেলন

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আগামী অক্টোবর মাসে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সন্মেলনকে কেন্দ্র করে রাজনীতিতে গতি সঞ্চার হয়েছে। এর মধ্যে বাকি ইউনিট, ওয়ার্ড ও থানা সন্মেলন শেষ করার নির্দেশনা আসছে। এদিকে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলনের রোডম্যাপ প্রণয়ন করছে নগর আওয়ামী লীগ। গত বুধবার রাতে সিডিএ’র সাবেক চেয়ারম্যান জহিরুল আলম দোভাষের বাসায় বৈঠক করে সম্মেলনের রূপরেখা প্রাথমিকভাবে এগিয়ে যায়।
জানা গেছে, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ দুই ধারায় বিভক্ত। দীর্ঘদিন ধরে এই ধারা চলে আসছে। আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনকে ঘিরে দুইধারায় বিভক্ত। মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুর পর এই ধারাটি মহিউদ্দিনপুত্র শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে ঘিরে রাজনীতির মাঠে সক্রিয় রয়েছে। গত বুধবার রাতে দুই পক্ষের নেতারা এক টেবিলে বসে সম্মেলনের রূপরেখা তৈরিতে একমত পোষণ করেছেন।
নগর আওয়ামী লীগ সূত্র জানায়, চট্টগ্রাম মহানগরে ১৩২টি ইউনিটের মধ্যে ১০৫টি ইউনিটের সম্মেলন শেষ হয়েছে। এছাড়াও ৪৪টি ওয়ার্ডের মধ্যে ১৩টি শেষ হয়েছে। ১৫ থানার মধ্যে একটি থানা সম্মেলন হয়েছে। তাই ২৭টি ইউনিট, ৩১টি ওয়ার্ড ও ১৪টি থানার সন্মেলন অনুষ্ঠিত হবে। বিভিন্ন ওয়ার্ডে এ অসম্পূর্ণ ইউনিট সম্মেলন শেষ করে ওয়ার্ড সম্মেলন করার বিষয়ে ওই বৈঠকের সবাই একমত পোষণ করেছেন। একই সঙ্গে ওয়ার্ড সম্মেলন করে থানা সম্মেলন করার সিদ্ধান্ত হয়।
বৈঠক সূত্র জানায়, কেন্দ্রীয় নির্দেশনার রাতে নগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সিডিএর সাবেক চেয়ারম্যান জহিরুল আলম দোভাষের বাড়িতে বৈঠকে বসেন নগর আওয়ামী লীগের দুই পক্ষের সিনিয়র নেতারা। বৈঠকে ইউনিট-ওয়ার্ড ও থানা সম্মেলন করার জন্য প্রাথমিকভাবে ঐকমত্য হয় দুই পক্ষের নেতারা।
বৈঠকে উপস্থিতি দুই নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, অসম্পূর্ণ ইউনিট ও ওয়ার্ড সম্মেলন শেষ করে পর্যায়ক্রমে থানা সম্মেলন করার বিষয়ে একমত পোষণ করেছেন বৈঠকে উপস্থিত নেতারা। সিনিয়র নেতারা ইউনিট, ওয়ার্ড ও থানা সম্মেলনের রূপরেখা চূড়ান্ত করার পর দলের বর্ধিত সভা করে সংশ্লিষ্ট কমিটিকে জানিয়ে দেওয়া হবে। ওই বৈঠকে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, সহ-সভাপতি খোরশেদুল আলম সুজন, এডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, নঈম উদ্দিন চৌধুরী, আলতাফ হোসেন বাচ্চু, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, মশিউর রহমান, চন্দন ধর প্রমুখ।
এর আগে গত ১২ মে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নগর আওয়ামী লীগের সিনিয়র নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওই বৈঠকে নগর আওয়ামী লীগের সম্মেলনের রূপরেখা প্রণয়নের নির্দেশনা দেন কেন্দ্রীয় নেতারা। এরি প্রেক্ষিতে গত ১৯ মে নগরীর কাজির দেউড়ি সেনা কল্যাণ কনভেনশন হলে মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভাপতি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।সভায় মাহবুব উল আলম হানিফ বলেছিলেন, আগামী জুন ও জুলাই মাসের মধ্যে সকল থানা, ওয়ার্ড এবং ইউনিটের সম্মেলন শেষ করতে হবে। এরপর আগামী অক্টোবর মাসে মহানগর আওয়ামী লীগের সম্মেলন হবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সরকার দেশের সাতটি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে।সোমবার (১৬ মার্চ) এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এই তথ্য নিশ্চিত করেন।সংবাদ সম্মেলনে তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পাচ্ছেন অধ্যাপক রইস উদ্দিন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ছিদ্দিকুর রহমান খান, ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক নুরুল ইসলাম এবং খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) অধ্যাপক মোহাম্মদ মাসুদ।এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মো. আল ফোরকান, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ফরিদুল ইসলাম।

 

চট্টগ্রামে ভাড়ার তালিকা প্রদর্শন না করায় জরিমানা গুনল ৪ বাস কাউন্টার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে এ অভিযান চালানো হয়। সোমবার মহানগরীর গরিবুল্লাশাহ মাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন তীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ। অভিযানে আরও উপস্থিত ছিলেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।

মো. ফয়েজ উল্ল্যাহ বলেন, গরীবুল্লাহশাহ মাজার এলাকায় বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছি। এসময় ভাড়ার তালিকা প্রদর্শন না করায় সেন্টমার্টিন পরিবহনেকে ৫ হাজার টাকা, রিলাক্স পরিবহনকে ৩ হাজার, দেশ ট্রাভেলস ৩ হাজার ও রয়েল মত্রি সার্ভিসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঈদে যাতে কেউ অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সে লক্ষ্যে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ