আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

নতুন প্রজম্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে : চসিক মেয়র

চট্টগ্রাম ব্যুরো:

পাহাড়তলি কলেজে এইচ এস সি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দেশকে উন্নয়ন ও অগ্রগতির দিকে নিয়ে যেতে হলে শিক্ষার কোন বিকল্প নেই। পৃথিবীর যে সকল দেশ উন্নতির শিখরে পৌঁছেছে তার পেছনে বড় অবদান ছিল শিক্ষা। মঙ্গলবার সকালে পাহাড়তলি কলেজে এইচ.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী এ মন্তব্য করেন।পাহাড়তলী কলেজ গভর্নিং বডির সভাপতি ও বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের অতিরিক্ত মহাপরিচালক সুশীল কুমার হালদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড কাউন্সিলর মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ শ্যামল কান্তি মজুমদার। উপস্থিত ছিলেন-মোহাম্মদ হানিফ, এম বি আবু বক্কর সিদ্দিকী, আবুল হাশেম শাহ। অনুষ্ঠান পরিচালনা করেন রাশেদ মাহমুদ।প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, নতুন প্রজম্মকে মান সম্মত শিক্ষা প্রদান করে তাদেরকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। একই সাথে কারিগরি শিক্ষার উপর গুরুত্ব দিতে শিক্ষক অভিভাবকসহ সকলের প্রতি আহবান জানান। তিনি আরো বলেন, বর্তমান সরকার প্রাথমিক শিক্ষায় ঝরে পড়া ছাত্র-ছাত্রীদের জন্য বিশ্বখাদ্য সংস্থার সহযোগিতায় স্কুল ফিডিং কর্মসুচী চালু করেছে। সরকার শিশুদেরকে শিক্ষার আওতায় আনতে চায়। মেয়র বলেন, স্বাধীনতার বহু বছর পরও আমরা জাতিকে পুরোপুরি শিক্ষিত করতে পারেনি। অথচ আমাদের পরে অনেক দেশ স্বাধীনতা লাভ করে শিক্ষার হার আমাদের তুলনায় অনেক বেশী অর্জন করেছে। তিনি শিক্ষার হার বৃদ্ধি ও মানসম্মত শিক্ষা প্রদানে সকলকে আরো অধিক দায়িত্বশীল হওয়ার আহবান জানান।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ