বিনোদন বাংলা:

হাসপাতালে গেলেই লোকেরা বলে আমি নাকি গর্ভবতী

বিনোদন ডেস্ক:

বলিউড:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সম্প্রতি বিয়ে করেছেন বলিউড তারকা সোনাক্ষী সিনহা। বিয়ের পর পরই গুঞ্জন ওঠেছে – তিনি নাকি প্রেগন্যান্ট! আর এই প্রেগন্যান্সির কারণেই নাকি বাবা শত্রুঘ্ন সিনহা’র অমতেই দীর্ঘদিনের প্রেমিক জাহির ইকবালকে বিয়ে করেছেন দাবাং কন্যা। দীর্ঘ ৭ বছর প্রেম করার পর গত ২৩ জুন বিবাহবন্ধনে আবদ্ধ হন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল।

জানা যায়, মুসলিম ছেলেকে বিয়ে করায় ব্যাপক কটাক্ষের শিকার হতে হয়েছে সোনাক্ষীকে। এই বিয়েকে ‘লাভ জিহাদ’ এর তকমাও দিয়েছেন অনেকে। তবে নিন্দুকদের পাত্তা দেননি সোনাক্ষী – জাহির। এর মাঝেই নবদম্পতিকে নিয়ে শুরু নতুন গুঞ্জন। বিয়ের কয়েকদিন পরেই হাসপাতালে দেখা যায় তাদের। আর এর ফলে জল্পনা শুরু হয় যে সোনাক্ষী অন্তঃসত্ত্বা! গুঞ্জন রটেছে – প্রেগন্যান্ট হওয়ার জন্যই নাকি তড়িঘড়ি বিয়েটা সেরে ফেলেছেন অভিনেত্রী।

আসন্ন ছবি ‘কাকুদা’র প্রচারে বিয়ে থেকে অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন নিয়ে মুখ খুললেন নায়িকা। দাম্পত্য জীবন প্রসঙ্গে নায়িকা বলেন, এর চেয়ে ভালো জীবন আর কখনো ছিল না। তবে মজার ব্যাপার হলো আমার অনুভূতিটা আগের মতোই রয়েছে। আমি খুশি যে বিয়ের আগে আমার যে জীবন ছিল, এখনও একইরকম আছে। আর কাজে ফিরতে পেরে আমি খুব খুশি।

এরপরই অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা উড়িয়ে দিয়ে বলেন, একমাত্র পরিবর্তন হলো – আমি এখন হাসপাতালে যেতে পারি না। কারণ আমি হাসপাতালের বাইরে পা রাখলেই লোকেরা মনে করে আমি গর্ভবতী। আদতে আমার অসুস্থ বাবাকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম আমরা। সেখান থেকেই খবর রটে গেলো যে, আমি নাকি প্রেগন্যান্ট!

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

সাত শর্ত পূরণের দাবি জানিয়ে যুক্তরাষ্ট্রের কাছে নতুন পারমাণবিক প্রস্তাব পাঠিয়েছে ইরান

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের কাছে নতুন পারমাণবিক প্রস্তাব পাঠিয়েছে ইরান। কাতারের মাধ্যমে ওয়াশিংটনে পাঠানো এ প্রস্তাব নিয়ে আলোচনার আগে সাতটি শর্ত পূরণের দাবি জানিয়েছে তেহরান। শর্তগুলো পূরণ না হলে কোনো আলোচনায় বসবে না বলেও জানিয়েছে দেশটি। বার্তা সংস্থা রয়টার্সকে এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এসব তথ্য জানান। তিনি এও জানান, যুক্তরাষ্ট্র বর্তমানে প্রস্তাবটি পর্যালোচনা করছে।

আইয়ুব বাচ্চুর বাসনা ছিল লক্ষ লক্ষ দর্শকের সামনে কনসার্ট করার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দেশি-বিদেশি নামী সংগীতশিল্পীরা থাকবেন একই মঞ্চে।একদিন ১৫ লাখ মানুষের সামনে গিটার হাতে দাঁড়াবেন আইয়ুব বাচ্চু। গিটারের সুরে মেতে উঠবে দর্শক–শ্রোতা। মানিক মিয়া অ্যাভিনিউতে এমন একটি কনসার্ট আয়োজনের স্বপ্ন দেখতেন বাংলাদেশের ব্যান্ডসংগীতের এই কিংবদন্তি।

শুধু কনসার্ট নয়, নতুন প্রজন্মের গিটারবাদকদের নিয়ে প্রতিযোগিতারও আয়োজন করতে চেয়েছিলেন। স্বপ্ন ছিল গিটার স্কুল প্রতিষ্ঠারও, যেখানে নতুনেরা শিখবেন, নিজেদের গড়বেন। কিন্তু তাঁর সেসব স্বপ্নের কোনোটি পূর্ণতা পায়নি। ২০১৮ সালের ১৮ অক্টোবর হঠাৎ থেমে যায় তাঁর জীবনের পথচলা।

আলোচিত খবর

১২ লাখ ৭০ হাজার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামীকাল শনিবার প্রকাশিত হতে যাচ্ছে। এর মধ্য দিয়ে এ পরীক্ষায় অংশ নেওয়া সারা দেশের ১২ লাখ ৭০ হাজারেরও বেশি শিক্ষার্থীর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটছে।আগামীকাল সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।


অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব, সকল বোর্ডের চেয়ারম্যানসহ মন্ত্রণালয় ও বোর্ডের পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
উদ্বোধনের পরপরই পরীক্ষার্থীরা একযোগে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান, নির্ধারিত ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত ফলাফল জানতে পারবেন। অনলাইনে https://eduboardresults.gov.bd I https://educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানা যাবে।

আরও পড়ুন

সর্বশেষ