আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

শোহাদায়ে কারবালা মাহফিলে অতিথিবৃন্দ

প্রতিটি আশুরা ও সোহাদায়ে কারবালা দিবস আমাদের ত্যাগের শিক্ষা দেয়

প্রেস রিলিজ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আহলে বায়েতে রছুল (সা:) স্মরণে সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম এর আয়োজনে শোহাদায়ে কারবালা মাহফিল। প্রধান অতিথি বড়পীড় আব্দুল কাদের জিলানী (রহ:) বংশধর ও সাজ্জাদানশীন শেখ সৈয়দ আফিফ উদ্দিন (ম:জি:আ:)
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম আয়োজিত শোহাদায়ে কারবালা মাহফিলে অতিথিবৃন্দ বলেছেন, কারবালার কঠিন বিপদের সময় হযরত হোসাইন (রহ:) এ আল্লাহর উপর ভরসা রেখে নামাজ আদায় করছিলেন। তারা বলেন, আল্লাহ তা’য়লা বলেন,“বলো-তোমরা যদি আল্লাহর ভালবাসা পেতে চাও, তবে আমাকে অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদের ভালবাসবেন, তোমাদের পাপ সমূহ ক্ষমা করে দেবেন” (সুরা-৩ আলে ইমরান-আয়াত: ৩১)। নবীজী (সা:) ভালবাসার পূর্ণতা হলো আহ্লে বাইতে ভালবাসা, যা আল্লাহ তা’য়লা কোরআনুল করিমে উল্লেখ করেছেন, “বলো-আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাইনা, চাই শুধু আমার স্বজনদের প্রতি ভালবাসা” (সুরা-৪২ শুরা, আয়াত: ২৩)। তারা বলেন, আহ্লে বাইয়েতের প্রতি ভালোবাসা, ধর্মনিষ্টা, আতœত্যাগ, দায়িত্ববোধ ও কর্তব্য পালন, মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করা। ভোগে নয়, ত্যাগেই সুখের সন্ধান করা। জুলুম ও অন্যায় এর কাছে মাথানত না করা, সবসময় আল্লাহ’র ওপর সম্পূর্ন ভরসা রাখাই প্রতিটি মহররম, প্রতিটি আশুরা ও সোহাদায়ে কারবালা দিবস আমাদের ত্যাগের শিক্ষা দেয়, আতœ-মর্যাদাবোধ জাগ্রত করে। ভয়কে জয় করে নিজের জীবন উৎসর্গ করে মুক্তির পথ তৈরী করাই কারবালার মূল শিক্ষা। আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ৯ মহররম, ১৬ জুলাই ২০২৪ খ্রি:, মঙ্গলবার, রাতে উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজস্থ দেশরতœ জননেত্রী শেখ হাসিনা মিলনায়তনে অনুষ্ঠিত শোহাদায়ে কারবালা মাহফিলে অতিথিবৃন্দ এসব কথা উত্থাপন করেন। এতে সভাপতিত্ব করেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ সুফী মিজানুর রহমান। প্রধান অতিথি ছিলেন বড়পীড় আব্দুল কাদের জিলানী (রহ:) এর বংশধর ও সাজ্জাদানসিন শেখ সৈয়দ আল্লামা আফিফ উদ্দিন আব্দুল কাদের মনছুর আলী জিলানী আল বাগদাদী (ম:জি:আ:)। বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম। প্রধান বক্তা ছিলেন, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া ফাজিল কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান। সম্মানিত অতিথি ছিলেন শেখ সৈয়দ আল্লামা আফিফ উদ্দিনের শাহজাহা শাহসূফী আবদুর রহমান আল জিলানী। অন্যদের মধ্যে মোস্তফা হাকিম পরিবারের আলহাজ্ব এম.এ তাহের, আলহাজ্ব মোহাম্মদ নিজামুল আলম, আলহাজ্ব মোহাম্মদ শাহীন আলম, আলহাজ্ব মোহাম্মদ সরোয়ার আলম, আলহাজ্ব মোহাম্মদ ফারুক আজম, আলহাজ্ব মোহাম্মদ সাইফুল আলম, আলহাজ্ব মোহাম্মদ সাহিদুল আলম, অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, উপাধ্যক্ষ মাহফুজুল হক চৌধুরী, সাবেক অধ্যক্ষ মোহাম্মদ বাদশা আলম, সমাজসেবক নেছার আহম্মদ, খতিব আলহাজ¦ ছৈয়দ ইউনুচ রজভীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ মঞ্চে উপবিষ্ট ছিলেন। শুরুতে খতমে কোরআনেপাক ও মাজমুয়ায়ে সালাতে রাসুল (সা:) পরিবেশন করা হয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

আঞ্জুমানে খুদ্দামুন নাস শারজাহ্ শাখার উদ্যােগে পবিত্র শোহাদায়ে বদর ও ইফতার মাহফিলের সমর্পণ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পবিত্র মাহে রমজান উপলক্ষে আঞ্জুমানে খুদ্দামুন নাস শারজাহ শাখার উদ্যােগে পবিত্র শোহাদায়ে বদর শীর্ষক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। গত (১৩ই মার্চ২৫ইং) শুক্রবার বাদে আসর ৪নং সানাইয়া পাকিস্তান সিগ্নেল পবিত্র শোহাদায়ে বদর দিবস শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে মুহাম্মদ একান্দর আলমের সঞ্চালনায়, অত্র শাখার সভাপতি মাওলানা আব্দুল হক সাহেবের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে নূরানী ত্বকরীর পেশ করেছেন চট্টগ্রাম থেকে সংযুক্ত আরব আমিরাতে আগত মেহমান, রাউজান উরকিরচর গাউছিয়া মোহাম্মদীয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ও আল্লামা আব্দুল মালেক শাহ (রহঃ) কমপ্লেক্স ট্রাস্ট’র সম্মানিত চেয়ারম্যান আলা হযরত-এর রুহানি সন্তান, অধ্যক্ষ আল্লামা হাসান রেজা আল-কাদেরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা আব্দুল মালেক শাহ (রহঃ) কমপ্লেক্স ট্রাস্ট’র সেক্রেটারি শাহজাদা মহিউদ্দীন মোহাম্মদ তৌসিফ রেজা আল কাদেরী,এতে আরো বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার গোলামোর রহমান,মাওলানা আব্দুস ছামাদ,মুহাম্মদ ওসমান, মুহাম্মদ আব্দুস সবুর,,মুহাম্মদ আরিফুল ইসলাম, মুহাম্মদ কাজী মাসুদ,মুহাম্মদ শফিউল ইসলাম,মুহাম্মদ নাঈম উদ্দীন,মুহাম্মদ আবু বক্কর,মুহাম্মদ ওমর ফারুক, প্রমুখ,এতে বক্তারা আঞ্জুমানে খুদ্দামুন নাস বাংলাদেশের উদ্যোগে দেশে এবং প্রবাসে সংগঠনিক ভিবিন্ন বৃহত্তর মানবিক কর্ম ও কাজের বিভিন্ন দিক নিয়ে আলোচনায় তুলে ধরেন,এবং রমদ্বানের গুরুত্ব ও শোহাদায়ে বদর দিবসের যে শিক্ষা তার উপর গুরুত্বপূর্ণ বক্তৃতার মাধ্যমে মুসলিম মিল্লাতের কি করনীয় শ্রোতাদের মাঝে আলোকপাত করেন, সর্বশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্তি হয়।

গাউসিয়া হক কমিটি সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নাজিরহাট প্রতিনিধি: মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রমের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বিকালে উপজেলা সদরে সূর্যগিরি আশ্রমের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাইয়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি থেকে বেসরকারি ভাবে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সরোয়ার আলমগীর।

বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, সাবেক চেয়ারম্যান মোবারক হোসেন কাঞ্চন, মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, নাজিম উদ্দিন শাহীন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মো. জালাল উদ্দিন চৌধুরী, মোজাহারুল ইকবাল লাভলু, এন এম রহমত উল্লাহ, সংগঠনের সভাপতি ধীমান দাশ, সাধারণ সম্পাদক কৃষ্ণ বৈদ্য, উপদেষ্টা ড. তরুণ কুমার আচার্য্য, কেন্দ্রীয় পর্ষদের সভাপতি বিপ্লব চৌধুরী কাঞ্চন, সাধারণ সম্পাদক টিটু চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক রুবেল শীল, আহমেদ এরশাদ খোকন, সাংবাদিক জিপন উদ্দিন, শিমুল পাল, বিজন শীল, ঝুমুর সর্দ্দার, মিন্টু দাশ গুপ্ত, সুল্বভ দত্ত, কৃপাঞ্জন আচার্য, সোনা রাম আচার্য, উপদেষ্টা নারায়ন আচার্য। সংগঠনের দুই সদস্যকে নগদ অর্থ প্রদান করা হয়।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ