আজঃ বুধবার ৬ মে, ২০২৬

অষ্ট্রিয়ার পার্লামেন্ট নির্বাচনে মনোনয়ন পেলেন ভোলার সন্তান মাহমুদূর রহমান নয়ন

রিপন শান

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

অষ্ট্রিয়ায় বাংলাদেশী বংশোদ্ভূত, ভোলা জেলার লালমোহনের সন্তান তরুন রাজনীতিবিদ মাহমুদুর রহমান নয়ন এবার পেলেন পার্লামেন্ট নির্বাচনের নমিনেশন । আগামী ২৯ সেপ্টেম্বর ২০২৪ অনুষ্ঠিতব্য অষ্ট্রিয়ান পার্লামেন্ট নির্বাচনে পিপলস পার্টির টিকেটে নির্বাচনী যুদ্ধে অংশ নেবেন বাংলাদেশী বংশোদ্ভূত আইটি এক্সপার্ট মাহমুদুর রহমান নয়ন।

বিদেশে বিভিন্ন সংগঠন অথবা মূলধারার রাজনীতিতে বাংলাদেশীদের অংশগ্রহণ এখন আর নুতন কিছু নয়। মেধা,যোগ্যতা আর সাহসিকতা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশী বংশোদ্ভূতরা এখন সগৌরবে প্রতিষ্ঠিত।
মাহমুদুর রহমান নয়ন ; ছাত্র রাজনীতি দিয়ে তার রাজনৈতিক জীবন শুরু। তিনি হায়ার ট্যাকনিকেল কলেজে ছাত্রবস্হায় ২০১২/২০১৩ সালে পুরো অষ্ট্রিয়ার সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়নের স্পিকার নির্বাচিত হন। সেখানে তিনি ১,১ মিলিয়ন স্টুডেন্ট এর নেতৃত্ব দেন। মাত্র ২৯ বৎসর বয়সী বাংলাদেশী বংশোদ্ভূত এই তরুণ অষ্ট্রিয়ার মূলধারার রাজনীতিতে নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন । ২০১৭ সালের অক্টোবরে ব্রিটেনে মাস্টার্স করার সময় তরুণ এই রাজনীতিকের ডাক পরে অষ্ট্রিয়ার জাতীয় সংসদ নির্বাচনে অস্ট্রিয়ান পিপলস পার্টি থেকে নির্বাচন করার জন্য। তিনি যথারীতি নির্বাচনে অংশগ্রহণ করেন। কিন্তু সামান্য ভোটের ব্যবধানে হেরে যান। এরপর মাহমুদুর রহমান নয়ন ২০২০ সালে ভিয়েনার সিটি কর্পোরেশনের ২৩ নং ডিসট্রিক্ট থেকে কাউন্সিলর হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করে কাউন্সিলর নির্বাচিত হন। এর মাধ্যমে তিনি অষ্ট্রিয়ার মাটিতে প্রথম বাংলাদেশি রাজনীতিক হিসেবে ইতিহাস গড়েছেন।
এবার আবারও অষ্ট্রিয়ার জাতীয় সংসদ নির্বাচনে অস্ট্রিয়ান পিপলস পার্টি থেকে তাকে মনোনয়ন দেয়া হয়েছে। ইতিপূর্বে তিনি শুধু ভিয়েনার ২৩ নং ডিসট্রিক্ট থেকে নির্বাচন করেছিলেন। এবার তাকে পুরো ভিয়েনা সিটি থেকে মনোনয়ন দেয়া হয়েছে। এবার ভিয়েনায় বসবাসকারী বাংলাদেশী অস্ট্রিয়ান নাগরিকবৃন্দ মাহমুদুর রহমান নয়ন কে সরাসরি ভোট দিতে পারবেন।

এদিকে নয়ন মনোনয়ন পাওয়ায় অষ্ট্রিয়ায় বাংলাদেশ কমিউনিটির মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। একান্ত কথোপকথনে মাহমুদুর রহমান নয়ন দলমত নির্বিশেষে সবার সহযোগিতা কামনা করেছেন । উল্লেখ্য, মাহমুদুর রহমান নয়ন অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির প্রিয়মুখ বিশিষ্ট সাংবাদিক মাহবুবুর রহমানের আদরের পুত্রসন্তান।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

পশ্চিমবঙ্গে বিজেপি বড় ব্যবধানে জিতার পর, তৃণমূলের মমতা ব্যানার্জির বিজেপির বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পশ্চিমবঙ্গে বিজেপির বড় ব্যবধানে এগিয়ে থাকার পর তৃণমূল প্রধান ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিজেপির বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ
তুলেছেন। তিনি বলেছেন, বিজেপি একশ’র বেশি আসন চুরি করেছে, এই জয় অনৈতিক। সোমবার রাতে সাংবাদিকদের সামনে এই মন্তব্য করেন তিনি।

ট্রাম্পেরব মন্তব্যকে অসংলগ্ন অনুপযুক্ত এবং কুরুচিপূর্ণ বলেছেন জশওয়াল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শেয়ার করা একটি পোস্টের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পের এই মন্তব্যকে অসংলগ্ন অনুপযুক্ত এবং কুরুচিপূর্ণ বলে আখ্যা দিয়েছে।

গত বুধবার (২২ এপ্রিল) রাতে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পাওয়ার আইন নিয়ে একটি দীর্ঘ পডকাস্ট শেয়ার করেন। সেখানে অভিযোগ করা হয়, ভারত ও চীনের মতো দেশগুলো থেকে আসা অভিবাসীরা যুক্তরাষ্ট্রে আসে সন্তান জন্ম দিতে। একই সঙ্গে তারা প্রযুক্তিখাত দখল করে নিচ্ছে ও শ্বেতাঙ্গ মার্কিনিদের কর্মসংস্থান নষ্ট করছে।

ওই পোস্টে আপত্তিকর ভাষায় বলা হয়, জন্মের পর একটি শিশু তাৎক্ষণিক নাগরিক হয়ে যায়। তারপর চীন, ভারত বা গ্রহের অন্য কোনো ‘জাহান্নাম’ থেকে তাদের পুরো পরিবারকে নিয়ে আসে।ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এট প্রতিক্রিয়ায় বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের শেয়ার করা এই মন্তব্যগুলো স্পষ্টতই তথ্যহীন এবং সুরুচিহীন। এটি ভারত-মার্কিন সম্পর্কের প্রকৃত প্রতিফলন নয়, যা দীর্ঘকাল ধরে পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সদস্য ও ভারতীয় বংশোদ্ভূত নেতা আমি বেরা এই পোস্টটিকে ‘আপত্তিকর ও অজ্ঞতাসূচিত’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন-প্রেসিডেন্ট ট্রাম্পের মতো মানুষ, যিনি সম্পদ ও বিলাসিতার মধ্যে বড় হয়েছেন- তিনি কোনোদিন অভিবাসী পরিবারের সংগ্রাম বুঝতে পারবেন না।

আলোচিত খবর

ক্রুড অয়েলের সরবরাহ স্বাভাবিক উৎপাদনে ফিরবে একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর আবার চালু হতে যাচ্ছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি।মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘ সময় ধরে ক্রুড অয়েল (অপরিশোধিত তেল) আমদানি ব্যাহত হওয়ায় গত ১৪ এপ্রিল প্রতিষ্ঠানটির ক্রুড অয়েল প্রসেসিং ইউনিট বন্ধ হয়ে যায়। যার প্রভাব পড়ে পুরো রিফাইনারিতে। ক্রুড অয়েল (অপরিশোধিত তেল) সংকট কেটে যাওয়ায় উৎপাদনে ফিরছে রিফাইনারিটি।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ৭ মে থেকে প্রতিষ্ঠানটির অপারেশন কার্যক্রম পুনরায় শুরু হবে। এদিকে, বাংলাদেশ শিপিং করপোরেশন জানিয়েছে, চলতি মাসের শেষদিকে সংযুক্ত আরব আমিরাত থেকেও আরও এক লাখ টন ক্রুড অয়েল আসার কথা রয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন সূত্রে জানা গেছে, রিফাইনারিতে সাধারণত সৌদি আরবের এরাবিয়ান লাইট এবং সংযুক্ত আরব আমিরাতের মারবান ক্রুড অয়েল পরিশোধন করা হয়। প্রতিবছর চাহিদা অনুযায়ী প্রায় ১৫ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল আমদানি করা হয়ে থাকে। কিন্তু সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় গত ১৮ ফেব্রুয়ারির পর আর কোনো ক্রুড অয়েল দেশে আসেনি।

এতে করে প্রথমবারের মতো উৎপাদন বন্ধ করতে বাধ্য হয় প্রতিষ্ঠানটি, যা ১৯৬৮ সালে বাণিজ্যিক উৎপাদন শুরুর পর নজিরবিহীন ঘটনা।পরবর্তীতে বিকল্প রুট ব্যবহার করে তেল আমদানির উদ্যোগ নেয় বিপিসি। এর অংশ হিসেবে লোহিত সাগর হয়ে সৌদি আরব থেকে ‘এমটি নিনেমিয়া’ নামের একটি জাহাজে এক লাখ টন ক্রুড অয়েল দেশে আনা হচ্ছে। জাহাজটি ৫ মে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে এবং ৬ মে থেকে তেল খালাস শুরু হবে। ইস্টার্ন রিফাইনারির উপ-মহাব্যবস্থাপক (প্ল্যানিং অ্যান্ড শিপিং) মো. মোস্তাফিজুর রহমান জানান, সৌদি আরব থেকে আমদানি করা এক লাখ টন ক্রুড অয়েলবাহী একটি জাহাজ ৫ মে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। জাহাজ থেকে তেল খালাস শেষে ৭ মে থেকে পরিশোধন কার্যক্রম শুরু হবে। তিনি আরও বলেন, আপাতত ক্রুড অয়েলের বড় ধরনের কোনো সংকটের আশঙ্কা নেই। চলতি মাসেই আরও একটি জাহাজ তেল নিয়ে দেশে আসার কথা রয়েছে, ফলে সরবরাহ স্বাভাবিক থাকবে।

আরও পড়ুন

সর্বশেষ