আজঃ মঙ্গলবার ১৭ মার্চ, ২০২৬

দুর্গাপুরে ফার্মেসি-ক্লিনিক ভাংচুর ও লুটপাটের ঘটনায় ১৮১ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নেত্রকোনা প্রতিনিধি 

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের হাসপাতাল মোড়ের মাইশা ফার্মেসী ও ডেন্টাল ক্লিনিক ভাংচুর ও লুটপাটের ঘটনায় থানায় মামলা হয়েছে । মামলায় উপজেলা আওয়ামী লীগের ১৮১ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এরমধ্যে ৩১ জনের নামোউল্লেখসহ আরও ১৫০জনকে অজ্ঞাত আসামি করা হয়। সোমবার দুর্গাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এদিন মামলার বাদী শাওনও মামলার বিষয়টি সাংবাদিকদের জানান। এরআগে গত গত ৫ সেপ্টেম্বর দুর্গাপুর  পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোশারফ হোসেন শাওন বাদী হয়ে এ মামলা দায়ের করেন৷শাওন পৌর শহরের হাসপাতাল মোড়ের মাইশা ফার্মেসী ও ডেন্টাল ক্লিনিকের মালিক। মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০২২ সালের ৮ অক্টোবর আওয়ামী লীগের নেতাকর্মীরা  দেশীয় অস্ত্র, ইট পাটকেল ও ককটেল নিয়ে শাওনের ওই দুটি ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে হামলা চালায়। শাওন ভয়ে দোকান থেকে বের হয়ে পড়ে৷ এ সুযোগ আসামিরা ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন আসবাবপত্র ভেঙ্গে ২ লক্ষ টাকার ক্ষতি করে, ও একটি ডিজিটাল এক্সরে মেশিন ভেঙ্গে ৫ লক্ষ টাকার ক্ষতি সাধন করে। ফার্মেসিতে থাকা ৩০ লক্ষ টাকার বিভিন্ন ধরনের ওষুধ ও ড্রয়ারে রাখা ১ লক্ষ ৫ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। 
মামলায় আসামিরা হলেন, উপজেলার আব্দুল হান্নান(৫৫),অমিত আকঞ্জি(২৯), সাইফুল ইসলাম(৩০),   জহিরুল ইসলাম (৩০),  আমিনুল ইসলাম(৪২), ইলিয়াস কাদের জুয়েল (৪৫), বিদ্যুৎ পন্ডিত(৪২), আনিছুজ্জামান রনি (৩২), শাহাদাত হোসেন (৩৬),  আলাল সর্দার(৫৫),  মো. মোজ্জামেল(৩৮), হেলাল উদ্দিন হেলাল(৪০),  মাজহারুল ইসলাম (৩৫), মঙ্গন উদ্দিন (২৬), সোহানুর রহমান সোহান(৩৩),  আল আমিন(৩২),  সাজু মিয়া,  নিজাম ওরফে মুরগী নিজাম(৫৬), বাদল কমিশনার (৫২),  তুষার(২৩), নিলয় মুন্সি(২৮), মোমেন ইবনে সাঈদ ষ্ট্যালিন(৩৫), তৌকির মোল্লা(২৭), রনি বাউল (৩০), আরিফুল ইসলাম পাপন(৩৮), আহাম্মদ মড়ল( ৪২),রাজন মিয়া(৩০), আজহারুল ইসলাম আরিফ(৩০), সাফায়েত হোসেন কায়েস(২৫), ফারুক(৪৮) ও মোখলেছ খান(৪২)। উল্লেখিত আসামিরা উপজেলা আওয়ামী লীগ ও তাঁর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ । অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।দুর্গাপুর থানার ওসি মুহাম্মদ  রাশেদুল ইসলাম জানান,মাইশা ফার্মেসী ও ডেন্টাল ক্লিনিক ভাংচুর ও লুটপাটের ঘটনায় প্রতিষ্ঠান মালিক মোশারফ হোসেন শাওন থানায় একটি মামলা করেছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে ভাড়ার তালিকা প্রদর্শন না করায় জরিমানা গুনল ৪ বাস কাউন্টার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে এ অভিযান চালানো হয়। সোমবার মহানগরীর গরিবুল্লাশাহ মাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন তীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ। অভিযানে আরও উপস্থিত ছিলেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।

মো. ফয়েজ উল্ল্যাহ বলেন, গরীবুল্লাহশাহ মাজার এলাকায় বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছি। এসময় ভাড়ার তালিকা প্রদর্শন না করায় সেন্টমার্টিন পরিবহনেকে ৫ হাজার টাকা, রিলাক্স পরিবহনকে ৩ হাজার, দেশ ট্রাভেলস ৩ হাজার ও রয়েল মত্রি সার্ভিসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঈদে যাতে কেউ অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সে লক্ষ্যে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

চট্টগ্রামের পতেঙ্গায় বাল্কহেড থেকে সাড়ে ৫ কোটি টাকার ইয়াবাসহ গ্রেফদার-৫।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

: চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাট এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রায় ৫ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ১ লাখ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৭। বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটে কর্ণফুলী নদীর তীরবর্তী ১৫ নম্বর ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, চট্টগ্রামের বাকলিয়া এলাকার মো. ইমরান (২১), আনোয়ারার পূর্ব গহিরা এলাকার মো. আনিস (২৯), ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ভাঙ্গারা এলাকার মো. মনির হোসেন (৪৫), আনোয়ারার করুশকুল এলাকার মো. আলী (৪৭) এবং লক্ষীপুরের রামগতি উপজেলার চর কলাকুপা এলাকার মো. রুবেল (২৭)।
র‌্যাব সূত্রে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে তারা জানতে পারে যে কয়েকজন মাদক কারবারি মিয়ানমার থেকে সমুদ্রপথে একটি বাল্কহেডে করে বিপুল পরিমাণ ইয়াবা চট্টগ্রাম মহানগরীতে নিয়ে আসছে। খবর পেয়ে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল বাল্কহেডটির পিছু নেয়।

এক পর্যায়ে বাল্কহেডটি ১৫ নম্বর ঘাটে নোঙর করে কয়েকজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাদের ধাওয়া করে আটক করেন। পরে বাল্কহেডে তল্লাশি চালিয়ে ইঞ্জিন রুমে রাখা দুটি প্লাস্টিকের ড্রাম থেকে ১ লাখ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি ৫০ লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ