আজঃ মঙ্গলবার ১৭ মার্চ, ২০২৬

চট্টগ্রামের বহদ্দারহাটে গুলি, কিশোরগ্যাং লিডার গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে চট্টগ্রামের বহদ্দারহাটে ছাত্র-জনতার ওপর গুলি চালানো সেই কিশোরগ্যাং লিডারকে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা। গ্রেফতারকৃতের নাম মো. মিজান (৩৩)। এ সময় জব্দ করা হয়েছে এক হাজার ২শ’ ইয়াবা এবং একটি ছোরা।নগরের বায়েজিদ বোস্তামির হরিপুর ব্রাহ্মণপাড়া আবুল কালামের কলোনি থেকে তাকে গ্রেফতার করা হয়। মিজান নগরের বায়েজিদ বোস্তামী থানার ওয়াজেদিয়া আলী চেয়ারম্যান বাড়ির মো. জামাল উদ্দিনের ছেলে।
র‌্যাব জানায়, গ্রেফতার মিজান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার বিপক্ষে অবস্থান নিয়ে অস্ত্র হাতে মহড়া দেয় এবং গুলি চালায়। গত ১৮ জুলাই সে চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট কাঁচাবাজারে অবস্থান নিয়ে ছাত্র-জনতার দিকে গুলি করে। তার অস্ত্রসহ মহড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে তখন ভাইরাল হয়। আন্দোলন চলাকালীন সময়ে হওয়া নাশকতার ঘটনায় চান্দগাঁও থানা ও পাঁচলাইশ থানার মামলায় সে সরাসরি সম্পৃক্ত ছিল।
র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) মো. শরীফ-উল-আলম জানান, আসামি চট্টগ্রাম নগরের অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তাকে গ্রেফতারের সময় তার দেখানো মতে, এক হাজার ২শ’ পিস ইয়াবা এবং একটি টিপ ছোরা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা। জিজ্ঞাসাবাদে সে জানায়, বিক্রির উদ্দেশে এসব ইয়াবা নিজ হেফাজতে রেখেছিল।ওই র‌্যাব কর্মকর্তা আরো জানান, চট্টগ্রামের বিভিন্ন থানায় তার নামে মাদক, অস্ত্র, অপহরণ এবং ডাকাতিসহ ৭ টি মামলা রয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে ভাড়ার তালিকা প্রদর্শন না করায় জরিমানা গুনল ৪ বাস কাউন্টার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে এ অভিযান চালানো হয়। সোমবার মহানগরীর গরিবুল্লাশাহ মাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন তীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ। অভিযানে আরও উপস্থিত ছিলেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।

মো. ফয়েজ উল্ল্যাহ বলেন, গরীবুল্লাহশাহ মাজার এলাকায় বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছি। এসময় ভাড়ার তালিকা প্রদর্শন না করায় সেন্টমার্টিন পরিবহনেকে ৫ হাজার টাকা, রিলাক্স পরিবহনকে ৩ হাজার, দেশ ট্রাভেলস ৩ হাজার ও রয়েল মত্রি সার্ভিসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঈদে যাতে কেউ অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সে লক্ষ্যে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সিএমপির নতুন কমিশনার মো. শওকত আলী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি হাসান মো. শওকত আলী।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিআইজি) হাসান মো. শওকত আলীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে সিএমপি কমিশনার হাসিব আজিজকে অতিরিক্ত আইজিপি হিসেবে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (সদর), অতিরিক্ত দায়িত্বে সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ।

এছাড়া বিশেষ শাখা (এসবি) ঢাকার ডিআইজি মো. মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশকে সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) হিসেবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‌্যাব) পদায়ন করা হয়েছে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ