আজঃ মঙ্গলবার ১৭ মার্চ, ২০২৬

চক্রান্তকারীরা সাবধান, দুর্গাপূজায় একটা ঢিলও পড়তে দেয়া হবেনা-হেলালী

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চক্রান্তকারীরা সাবধান, দুর্গাপূজায় এবার একটা ঢিলও পড়তে দেয়া হবেনা বলে জানালেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী। তিনি বলেন, মনে রাখবেন আল্লাহ সবচেয়ে বড় পরিকল্পনাকারী, সুতরাং ষড়যন্ত্র বন্ধ করুন।
গত সোমবার রাতে চট্টগ্রাম মহানগরীর বেবিসুপার মার্কেস্থ জলিল স্কুল মাঠে অনুষ্ঠিত সীরাতুন্নবী (স.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্তগুলো কথাগুলো বলেন তিনি।
তিনি আরও বলেন, সকল ইসলামী শক্তি ঐক্যবদ্ধ হওয়া এখন সময়ের দাবী। রাসুলুল্লাহ (স.) সমগ্র জাহানের রহমত সরুপ পৃথিবীতে আগমন করেছেন। আমরা সবাই যদি তাঁর আদর্শই বাস্তবায়ন করার চেষ্টা করি তবে দলভেধ কেন? মতপার্থক্য থাকবে এটা সাভাবিক কিন্তু দ্বীনি বিষয় নিয়ে দলাদলি করা কবিরা গুনাহ। আসুন পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি করি।
উক্ত মাহফিলে মাওলানা হাসান শরীফ নুরীর সভাপতিত্বে প্রধান ওয়ায়েজ হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা এম হাসিবুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী পাঁচলাইশ থানার আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমী, ইঞ্জিনিয়ার সোলায়মান চৌধুরী,
মাওলানা মুফিজুল হক, মাওলানা বেলাল উদ্দীন প্রমূখ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এবিএম ইমরান, এসইউ তালুকদার, সৈয়দ মোহাম্মদ আলী, নুর নবী সোহাগ, আবুল কালাম প্রমুখ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে ভাড়ার তালিকা প্রদর্শন না করায় জরিমানা গুনল ৪ বাস কাউন্টার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে এ অভিযান চালানো হয়। সোমবার মহানগরীর গরিবুল্লাশাহ মাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন তীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ। অভিযানে আরও উপস্থিত ছিলেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।

মো. ফয়েজ উল্ল্যাহ বলেন, গরীবুল্লাহশাহ মাজার এলাকায় বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছি। এসময় ভাড়ার তালিকা প্রদর্শন না করায় সেন্টমার্টিন পরিবহনেকে ৫ হাজার টাকা, রিলাক্স পরিবহনকে ৩ হাজার, দেশ ট্রাভেলস ৩ হাজার ও রয়েল মত্রি সার্ভিসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঈদে যাতে কেউ অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সে লক্ষ্যে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সিএমপির নতুন কমিশনার মো. শওকত আলী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি হাসান মো. শওকত আলী।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিআইজি) হাসান মো. শওকত আলীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে সিএমপি কমিশনার হাসিব আজিজকে অতিরিক্ত আইজিপি হিসেবে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (সদর), অতিরিক্ত দায়িত্বে সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ।

এছাড়া বিশেষ শাখা (এসবি) ঢাকার ডিআইজি মো. মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশকে সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) হিসেবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‌্যাব) পদায়ন করা হয়েছে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ