আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

নেত্রকোনা মোহনগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা।

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল নেত্রকোনা,

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হল রুমে বুধবার (২ অক্টোবর) দুপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপি’র অনুপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা কবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আড়ম্বরপূর্ণ, শান্তিপূর্ণ, আনন্দঘন পরিবেশে সুষ্ঠুভাবে পূজা উদযাপনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত।
মোহনগঞ্জ উপজেলা ও পৌর শাখার বিএনপি’র নেতাকর্মী কিংবা অঙ্গ সংগঠনের কোন নেতাকর্মী উপস্থিত ছিলেন না।এ বিষয়ে সাংবাদিকের প্রশ্নের উত্তরে ইউএনও বলেন, বিএনপিকে দাওয়াত দেওয়া হয়েছে। ইউপি চেয়ারম্যানদের কে দাওয়াত দেওয়া হয়নি। আলাদাভাবে পূজার বিষয়ে সভা করা হবে।
এতে আলোচনায় অংশ নেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুর রহিম মিয়া, মোহনগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ শফিকুজ্জামান, উপজেলা জামাতের আমির হামিদুল্লা তালুকদার, পৌর শাখার মোঃ মোফাজ্জল হোসেন সবুজ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর নেতা রুহুল আমিন নগরী, মোহনগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম রতন ,পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে নান্টু রায়, বিপ্লব রায়, সুনীল রায় প্রমুখ বক্তব্য রাখেন। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, ৩৪ টি পূজা উদযাপন কমিটির সভাপতি সম্পাদক, উপজেলা পূজা উদযাপন কমিটির নেতাসহ মোহনগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান চয়ন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

শাহ আমানত বিমানবন্দরে আরও ৭ ফ্লাইট বাতিল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে শনিবার ফ্লাইট বাতিলের তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ এয়ারফিল্ডে কার্যক্রম সীমিত বা বন্ধ থাকায় এসব ফ্লাইট বাতিল করা হয়েছে। দুবাই, আবুধাবি ও শারজাহর এয়ারফিল্ড সীমিত পরিসরে পরিচালিত হচ্ছে এবং দোহা এয়ারফিল্ড পুরোপুরি বন্ধ রয়েছে।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আসা একটি আগমন (এরাইভাল) ও দুবাইগামী একটি প্রস্থান (ডিপার্চার) ফ্লাইট। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি আগমন এবং দুটি প্রস্থান ফ্লাইট বাতিল হয়েছে। অন্যদিকে সালাম এয়ারের মাস্কাট থেকে আসা একটি আগমন এবং মাস্কাটগামী একটি প্রস্থান ফ্লাইটও বাতিল করা হয়েছে।তবে সব ফ্লাইট বন্ধ না থাকায় কিছু আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করেছে। বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ৬টি আগমন ফ্লাইট এবং ৪টি প্রস্থান ফ্লাইট চলাচল করেছে।শা

টররসহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ ও দুবাই থেকে চট্টগ্রামগামী ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে দোহা এয়ারফিল্ড এখনো পুরোপুরি বন্ধ রয়েছে। পরিস্থিতি বিবেচনায় ধীরে ধীরে আরও কিছু রুটের ফ্লাইট স্বাভাবিক হবে বলে আশা করছি।’তিনি আরও জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবারের ৭টি বাতিল ফ্লাইটসহ এখন পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মোট ১১৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।’

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ