এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বগুড়ার কাহালু উপজেলা বুধবার সকালে উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে। আগামী ৯ অক্টোবর (বুধবার) কেন্দ্রীয় কর্মসূচী সফল করার লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপি’র (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক বগুড়া-৪ কাহালু -নন্দীগ্রাম এলাকার সাবেক সংসদ সদস্য ও মাটি ও মানুষের নেতা আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন। প্রস্তুতি সভা সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সভাপতি, ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মোঃ আব্দুল মান্নান । প্রস্তুতি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি মোঃ আনিছার রহমান আনিছ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আ, খ, ম তোফাজ্জল হোসেন আজাদ,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হাফিজার রহমান বাবু, বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল করিম,ও মোঃ আব্দুল মোমিন,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলী ভূইয়া, প্রভাষক মোঃ শাহাবুদ্দিন, বিএনপি নেতা ফরিদুর রহমান ফরিদ,বীরকেদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সেলিম উদ্দিন,মালঞ্চা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নেছার উদ্দিন, আব্দুল হান্নান, যুব দলের যুগ্ম আহবায়ক মোঃ খোকন খান , ছাত্র দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব ফাহিম আহম্মেদ সুমন, সহ প্রমুখ। উক্ত প্রস্তুতি সভায় উপজেলা ও পৌর বিএনপির এবং বিভিন্ন ইউনিয়নে বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।


চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন-বিএনপি প্রতিশ্রুতি পূরণের রাজনীতি করে। বিএনপি যখনই ক্ষমতায় এসেছে, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করেছে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া যতবারই দেশ পরিচালনা করেছে ততবারই দেশের মানুষ কাঙ্ক্ষিত উন্নয়নের দেখা পেয়েছে। জিয়া পরিবারের সুুযোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর থেকেই জনগণের প্রতিশ্রুতি পূরণে দিনরাত পরিশ্রম করছেন।










