আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

অনুষ্ঠিত হল সিআইইউর বার্ষিক ক্রিকেট টুর্নামেন্ট

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

টানটান উত্তেজনা। একটু পরপরই জয়-পরাজয়ের স্বপ্ন ভঙ্গ। পছন্দের দলকে জেতাতে মাঠের চারপাশ থেকে ভেসে আসছিল হৈ হুল্লাড়। কখনো মুহুর্মুহু করতালি। চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) বার্ষিক ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালের শেষ মুহুর্তে চিত্রটা ছিল এমনই।
শহরের সিকো এরিনার মাঠে সিআইইউ স্পোর্টস ক্লাব আয়োজন করেছিল দিনব্যাপি এই ক্রিকেট টুর্নামেন্টের। ‘সিআইইউ অ্যানুয়াল ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪’ শিরোনামে অনুষ্ঠিত এবারের প্রতিযোগিতায় অংশ নেয় ক্যাম্পাসের মোট ১৬টি দল। খেলায় শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানটির বিভাগের অনুষদের শিক্ষক এবং কর্মকর্তারাও অংশ নেন।
এর আগে সকাল থেকেই নানান সাজে পছন্দের দলকে সাপোর্ট করতে মাঠে ভিড় জমান সিআইইউর খেলাপ্রিয় শিক্ষার্থীরা। এবারের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে টিম ‘এলিট ইলেভেন’। তাদের কাছে হেরে পরাজয় বরণ করলেও খেলায় নজর কাড়ে টিম ‘রেড উইংস’।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। এই সময় তিনি বলেন, খেলাধুলা কেবল নিছক কোনো বিনোদন নয়, এখানে আছে হেরে গিয়ে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। যা জীবনবোধের শিক্ষা দেয়।
অনুষ্ঠানে সিআইইউর উপাচার্য এবং ক্রিকেটপ্রেমী অধ্যাপক ড. এম এম নুরুল আবসার বলেন, খেলাধুলার মাধ্যমে একে অপরের প্রতি ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও নেতৃত্বের গুণাবলী গড়ে উঠে। সিআইইউ পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে নিয়মিতভাবে নানামুখী অনুষ্ঠানের আয়োজন করে আসছে বলে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআইইউর স্পোর্টস ক্লাবের ফ্যাকাল্টি ইনচার্জ এবং বিজনেস স্কুলের সহকারি অধ্যাপক আবু সোহেল মাহমুদ। এই ধরণের টুর্নামেন্ট আগামিতে আরও বড় পরিসরে আয়োজন করা হবে বলে জানান তিনি। এবারের আসরে ম্যান অব দ্য টুর্নামেন্ট হন শাহরিয়ার ফাহিম। সবচেয়ে বেশি সংখ্যক উইকেট শিকারীর পুরস্কার পান কামরুল হাসান এবং বেশি রানের অধিকারী হন মোহাম্মদ কুতুব। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দুই কৃতী শিক্ষার্থী জাওয়াদ এবং সাব্বির।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

পাকিস্তানের ভুল সিদ্ধান্তের জন্য আইসিসি খুব কঠোর ব্যবস্থা নেবে: বিসিসিআই।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ১৫ ফেব্রুয়ারির গ্রুপ ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। তাদের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। সিদ্ধান্তটিকে যেকোনো খেলাধুলার ক্রীড়াসুলভ মানসিকতার পরিপন্থী বলে আখ্যা দিয়েছে সংস্থাটি।

ভাদোদরার বিসিএ স্টেডিয়ামে উইমেন্স প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) ফাইনালের ফাঁক সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিসিসিআইয়ের যুগ্ম সম্পাদক প্রভতেজ সিং ভাটিয়া। সেখানেই তিনি জানান-পাকিস্তানের সিদ্ধান্ত খুবই ভুল এবং আইসিসি এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেবে বলে তিনি আত্মবিশ্বাসী।

পাকিস্তানের ম্যাচ বয়কটের সিদ্ধান্তের সমালোচনা করে ভাটিয়া বলেন-এটি যে কোনো খেলাধুলার ক্রীড়াসুলভ আচরণের বিরুদ্ধে। পাকিস্তানের এই সিদ্ধান্ত খুবই ভুল। আমি নিশ্চিত, আইসিসি খুব কঠোর ব্যবস্থা নেবে। আমরা আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায় থাকব।আইসিসি কী ধরনের ব্যবস্থা নিতে পারে, এ প্রশ্নে তিনি যোগ করেন-এখানে সে বিষয়ে আলোচনা করা সম্ভব নয়, তবে আইসিসি অবশ্যই দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেবে।

অধিনায়কদের মিডিয়া ব্রিফিংয়ে তিনি জানান, কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচের জন্য ভারত পুরোপুরি প্রস্তুত।আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ অনুষ্ঠিত হবে ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত। ভারত তাদের অভিযান শুরু করবে ৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ১২ ফেব্রুয়ারি নামিবিয়ার বিপক্ষে গ্রুপ ম্যাচ খেলবে।
সংগৃহীত +

পাটুলী পাড়ার উচ্চ বিদ্যালয়ে ৪৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পাটুলী পাড়ার উচ্চ বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে ৪৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ অনুষ্ঠিত হয়েছে।দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে।অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিকুজ্জামান। উদ্বোধনী বক্তব্যে তিনি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন এবং এমন আয়োজন নিয়মিতভাবে অব্যাহত রাখার আহ্বান জানান।

ক্রীড়া প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন পাবনা–৩ (৭০) আসনে জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা মোঃ আজগার আলী।এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষা অনুরাগী মোহাম্মদ রশিদুল ইসলাম এবং আরেকজন শিক্ষা অনুরাগী ব্যক্তিত্ব মোঃ নুরুল ইসলাম সবুজ, সাধারন সম্পাদক, ভাঙ্গড়া ইউনিয়ন ১ নং ওয়ার্ড বি এন পি।

বিভিন্ন ক্রীড়া ইভেন্টে শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আবু সাঈদ। তিনি অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ