আজঃ সোমবার ২২ জুন, ২০২৬

সাঘাটায় বোনারপাড়া ইউনিয়ন পরিষদ  চেয়ারম্যান

সাঘাটা গাইবান্ধা প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গাইবান্ধার সাঘাটা উপজেলার ১০নং বোনারপাড়া ইউনিয়ন পরিষদ  চেয়ারম্যান নাছিরুল আলম স্বপনের পদ শুন্য প্রজ্ঞাপন  ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে, স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়  বিভাগের উপসচিব ড. মাসুরা বেগম   স্বাক্ষরিত প্রজ্ঞাপন, পত্রের সূত্রে জানা যায়, সাঘাটা  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও  বোনারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছিরুল আলম স্বপনের বিরুদ্ধে উক্ত ইউনিয়ন পরিষদের ৯ জন ইউপি সদস্য অভিযোগ করেন ২০২২—২৩ অর্থ  বছরে ১% এর উত্তোলনকৃত অর্থ ভুয়া কাজকর্ম দেখিয়ে আত্মসাৎ, ইউনিয়ন পরিচালনায় সরকার নির্ধারিত ফি এর অতিরিক্ত অর্থ আদায়,আশ্রয়ন প্রকল্পের ঘর প্রকৃত ভূমিহীনদের  না দিয়ে অর্থের বিনিময়ে সচ্ছল পরিবারকে দেওয়া, হাট বাজারের ১৫% রাজস্ব টাকা কোন প্রকার রেজুলেশন না করে পূর্বের রেজুলেশন ফটোকপি করে সদস্যগণকে না জানিয়ে উত্তোলন করা, পবিত্র ঈদুল আজহার ভিজিএফ এর চাল বিক্রয়ের সময় জনগণের হাতে ধরা পড়া, বাড়ির প্রতি হোল্ডিং নম্বর প্লেট এর ফি বাবদ আদায়কৃত ১০০ টাকা ব্যাংক হিসেবে অন্তর্ভুক্ত না করে আত্মসাৎ  সহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ।  ইউনিয়ন পরিষদের  সদস্যদের মূল্যায়ন না করার অভিযোগ  আনেন ৯জন ইউপি সদস্য।    সাঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনোরঞ্জন বর্মন অভিযোগের তদন্ত করেন। তদন্তে আনীত অভিযোগ প্রমাণিত হয়। চেয়ারম্যান নাছিরুল আলম স্বপনের অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে ইউপি সদস্যরা তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব  আনেন।সম্প্রতি,  সাঘাটা  উপজেলা সহকারী কমিশনার মনোরঞ্জন বর্মন ওই অনাস্থা প্রস্তাবের বিষয়ে গোপন ভোটের আয়োজন করে। এতে অনাস্থা প্রস্তাবের পক্ষে ৯টি ও বিপক্ষে ৩টি ভোট পড়ে। তদন্ত প্রতিবেদন এবং অনাস্থা প্রস্তাবের ফলাফল গাইবান্ধা জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে প্রেরণ করা হলে স্থানীয় সরকার বিভাগ থেকে গত ২১ অক্টোবর সোমবার  বোনারপাড়া ইউনিয়ন পরিষদ  চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা করা হয়। এ ব্যাপারে সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার  ইসাহাক আলী  প্রতিবেদককে  এ সংক্রান্ত চিঠি পাওয়ার কথা স্বীকার করে বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

বগুড়া থেকে সাকিব আল হাসান গ্রেপ্তার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সাকিব আল হাসানকে গ্রেফতার করেছআদমদীঘি থানার পুলিশ। আদমদীঘিতে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগে দায়ের করা নাশকতা মামলায় উপজেলা ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার তালশন কালীবাড়ী মন্দিরসংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সাকিব আল হাসান আদমদীঘি উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক । তিনি উপজেলার তালশন গ্রামের ওছমান আলী খন্দকারের ছেলে।

আদমদীঘি থানার পুলিশ জানায়, একটি নাশকতা মামলার তাকে গ্রেপ্তার করা হয়েছে। ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে আদমদীঘি সদর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, সে সময় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ওই হামলায় অংশ নেন।ঘটনার পর একই বছরের ২৫ আগস্ট বিশেষ ক্ষমতা আইনে একটি নাশকতা মামলা দায়ের করা হয়। মামলায় আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীর নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতপরিচয় আরও প্রায় ২৫০ জনকে আসামি করা হয়। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া জানান, বিএনপি অফিসে হামলার ঘটনায় দায়ের করা মামলায় সাকিবকে আটক করা হয়েছে।

আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন :যোগ জীবনের প্রতিটি দিককে সমৃদ্ধ করে

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করা হয়েছে। রোববার (২১ জুন) সন্ধ্যায় নেভি কনভেনশন সেন্টারে চট্টগ্রামের যোগব্যায়াম উৎসাহীদের সাথে এ দিবস উদযাপন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ( চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। অনুষ্ঠানে ৮০০ অধিক জনসমাগম হয়।যেখানে সমাজের বিভিন্ন স্তরের সুধীজনরা অংশগ্রহণ করেন। কোয়ান্টাম ফাউন্ডেশন যোগ অনুশীলন পরিচালনা করেন।

সহকারী হাইকমিশনার শ্রী হারীশ কুমার তার স্বাগত বক্তব্যে বলেন, যোগ একটি প্রাচীন অনুশীলন, যার অর্থ হলো ‘যুক্ত হওয়া’ বা ‘একত্রিত হওয়া’। এটি দেহ, মন এবং শ্বাস-প্রশ্বাসের মধ্যে সমন্বয় সাধন করে এবং মানুষের সামগ্রিক সুস্থতা অর্জনে সহায়তা করে।
প্রায় ৫ হাজার বছর আগে ভারতীয় উপমহাদেশে এর উৎপত্তি হলেও যোগ কেবল শারীরিক ব্যায়াম বা বিভিন্ন ভঙ্গির অনুশীলনের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি একটি পূর্ণাঙ্গ জীবনধারা, যা শারীরিক প্রাণশক্তি, মানসিক স্বচ্ছতা এবং আধ্যাত্মিক প্রশান্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রতি বছর ২১ জুন বিশ্বব্যাপী আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হয়। ভারতের উদ্যোগে ইউনাইটেড নেশনস ২০১৪ সালে এই দিবসকে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করে। এ বছরের প্রতিপাদ্য ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগ’, যা বয়স বৃদ্ধির সঙ্গে সুস্বাস্থ্য, নমনীয়তা, মানসিক স্থিতি এবং জীবনীশক্তি বজায় রাখতে যোগের গুরুত্ব তুলে ধরে। নিয়মিত যোগাভ্যাস মানসিক চাপ কমায়, শরীরকে সক্রিয় রাখে এবং সামগ্রিক কল্যাণ নিশ্চিত করে। তাই একটি সুস্থ, সুখী ও মর্যাদাপূর্ণ জীবন গঠনে যোগকে দৈনন্দিন জীবনের অংশ হিসেবে গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, যোগ আমাদের সকলকে সংযুক্ত করে ও একত্রিত করে। যখন যোগ জীবনযাত্রার অংশ হয়ে ওঠে, তখন তা মানব ঐক্যের ভিত্তি স্থাপন করে। যোগ আমাদের ভারসাম্যপূর্ণ জীবনযাপনের শিল্প শেখায় এবং মানসিক সুস্থতা থেকে শারীরিক সুস্থতার পথ দেখায়। এটি আমাদের শরীরকে নমনীয় হতে সাহায্য করে এবং আমাদের শক্তির মাত্রা উচ্চ রাখে। শারীরিক সুস্থতা থেকে শুরু করে মনের শান্তি পর্যন্ত, যোগ জীবনের প্রতিটি দিককে সমৃদ্ধ করে।

আলোচিত খবর

আলোচিত রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঢাকার পল্লবীতে আট বছর বয়সি রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তার দম্পতির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি সোহেলের পাঁচ লাখ টাকা এবং স্বপ্নার দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে এ রায় ঘোষণা করেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন।এ সময় কাঠগড়ায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার ছিলেন। তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। রায় ঘিরে সকাল থেকে আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়।


রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা।এর মধ্য দিয়ে দেশের ইতিহাসে সবচেয়ে কম সময়ে ধর্ষণ-হত্যা মামলার বিচার কাজ শেষ হওয়ার নজির তৈরি হলো।বিচার সংশ্লিষ্টরা বলছেন, অতীতে এ ধরনের মামলার বিচার কাজ এতো কম সময়ে সম্পন্ন হয়নি। আলোচিত মামলাটি বিচার শুরু থেকে রায়ের পর্যায়ে এসেছে মাত্র পাঁচ কার্যদিবসে।

আত্মপক্ষ শুনানি শেষে ৪ জুন যুক্তিতর্ক উপস্থাপনের দিন ঠিক করা হয়। যুক্তিতর্ক উপস্থাপনে রাষ্ট্রপক্ষে কৌঁসুলি আজিজুর রহমান দুলু আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে দাবি করে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চান। আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মুসা কালিমূল্যাহ দুই আসামির পক্ষে যুক্তিতর্কে অংশ নেন। তিনি আসামিদের লঘুদণ্ড প্রার্থনা করেন।

যুক্তিতর্ক উপস্থাপনকালে সোহেল রানার দেওয়া জবানবন্দি পড়ে শোনান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি দুলু। সেখানে উঠে আসে, সোহেলকে পালানোর সুযোগ করে দিয়েই সেদিন রুমের দরজা খোলেন স্বপ্না।গত ২০ মে সোহেল রানা দোষ স্বীকার করে ঢাকার মহানগর হাকিম আমিনুল ইসলাম জুনাইদের আদালতে জবানবন্দি দিয়েছিলেন।রামিসা ধর্ষণ ও হত্যা ঘটনার ১৯ দিনের মাথায় বিচারক রায় ঘোষণা করলেন।

আরও পড়ুন

সর্বশেষ