আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

কালিয়াকৈরে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার 

শাহিদুল ইসলাম. কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গাজীপুরের কালিয়াকৈরে এক নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার মুন্সিরটেক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন কালিয়াকৈর পৌরসভার ৮ নং ওয়ার্ড মুন্সির টেক এলাকার শিবার আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৩৮)এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন আগে বাবা-মা সহ ওই নারী শ্রমিক গাইবান্ধা থেকে কালিয়াকৈরে আসে।

পরে উপজেলার পূর্ব চান্দরা পাশা গেট মুন্সিটেক এলাকায় রাজ্জাকের বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছে। ওই বাসার অন্য এক ভাড়াটিয়া আরিফুলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে দুইজনের মধ্যে পারিবারিকভাবে বিবাহ হয়। বিয়ের কিছুদিন পরে ওই নারী  শ্রমিকের মা-বাবা দেশে চলে যায়।

স্বামী আরিফুল ও তার স্ত্রী দুইজনই স্থানীয় পোশাক কারখানায় চাকরি করে। রবিবার সন্ধ্যায় ওই নারী শ্রমিককের এক বন্ধু তার বাসায় বেড়াতে আসলে এ সুযোগে বাড়ির মালিক রাজ্জাক দরজায় তালা ঝুলিয়ে দেয়। পরে বাড়ির মালিক ওই ছেলের কাছ থেকে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। পরে ২ হাজার ৫০০ টাকা আদায় করে তাকে ছেড়ে দেয়।এ সুযোগে বাড়ির মালিক ওই নারীকে ভয়-ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ উঠে। এর আগেও ওই নারী শ্রমিককে বাড়ির মালিক বিভিন্ন সময় কু- প্রস্তাব দিয়ে আসছিল। ডিউটি শেষে স্বামী আরিফুল বাসায় আসলে তার কাছে সব খুলে বললে স্বামী রাতেই থানায় গিয়ে বাদী হয়ে বাড়ির মালিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করে। পুলিশ অভিযোগ পেয়ে বাড়ির মালিক রাজ্জাকে গ্রেফতার করে।

কালিয়াকৈর থানার তদন্ত কর্মকর্তা(ওসি )জাফর আলী জানান, ধর্ষণের অভিযোগ পেয়ে রবিবার রাতেই বাড়ির মালিক আব্দুর রাজ্জাক নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।তাকে গাজীপুর জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামের পতেঙ্গায় বাল্কহেড থেকে সাড়ে ৫ কোটি টাকার ইয়াবাসহ গ্রেফদার-৫।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

: চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাট এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রায় ৫ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ১ লাখ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৭। বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটে কর্ণফুলী নদীর তীরবর্তী ১৫ নম্বর ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, চট্টগ্রামের বাকলিয়া এলাকার মো. ইমরান (২১), আনোয়ারার পূর্ব গহিরা এলাকার মো. আনিস (২৯), ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ভাঙ্গারা এলাকার মো. মনির হোসেন (৪৫), আনোয়ারার করুশকুল এলাকার মো. আলী (৪৭) এবং লক্ষীপুরের রামগতি উপজেলার চর কলাকুপা এলাকার মো. রুবেল (২৭)।
র‌্যাব সূত্রে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে তারা জানতে পারে যে কয়েকজন মাদক কারবারি মিয়ানমার থেকে সমুদ্রপথে একটি বাল্কহেডে করে বিপুল পরিমাণ ইয়াবা চট্টগ্রাম মহানগরীতে নিয়ে আসছে। খবর পেয়ে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল বাল্কহেডটির পিছু নেয়।

এক পর্যায়ে বাল্কহেডটি ১৫ নম্বর ঘাটে নোঙর করে কয়েকজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাদের ধাওয়া করে আটক করেন। পরে বাল্কহেডে তল্লাশি চালিয়ে ইঞ্জিন রুমে রাখা দুটি প্লাস্টিকের ড্রাম থেকে ১ লাখ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি ৫০ লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

চট্টগ্রামে নিখোঁজ গাড়ি চালকের লাশ মিলল ডোবায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে নিখোঁজ গাড়ি চালকের
লাশ মিলল ডোবায়
ছবি-৭
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগরের বন্দর থানা এলাকার একটি ডোবা থেকে মঞ্জুর আলম (৪৬) নামে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত মঞ্জুর আলম ৩৮ নম্বর ওয়ার্ডের কলসিদিঘির পাড় আলী মিয়া চেরাগের বাড়ির বাদশা মিয়ার ছেলে। তিন গাড়িচালক ছিলেন। বুধবার সকাল ১১টায় কলসিদিঘির পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহতের শ্যালক মো. হাসান বলেন, গত ৬ মার্চ থেকে আমার দুলাভাই নিখোঁজ ছিলেন। এ ঘটনায় আমরা থানায় জিডিও করেছিলাম। আমার দুলাভাইকে কেউ পরিকল্পিতভাবে কেউ মেরে ফেলে চলে গেছে বলে ধারণা করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসাইন বলেন, কলসিদিঘির পাড় এলাকার একটি ডোবা থেকে মঞ্জুর আলম নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, গত শুক্রবারে তার মৃত্যু হয়েছে। তিনি মাদকাসক্ত ছিলেন বলে জানতে পেরেছি। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ চলছে বলে তিনি জানান।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ