আজঃ বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি, ২০২৬

চৌদ্দগ্রামের রামচন্দ্রপুর মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের রামচন্দ্রপুর আল মদিনা নুরানী হাফেজিয়া মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে রামচন্দ্রপুর সাফিয়া আনা মিয়া স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে মাদ্রাসা প্রাঙ্গণে প্রতাপপুর ইসলামিয়া সিনিয়র মাদরাসার প্রভাষক ও রামচন্দ্রপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোঃ ছানা উল্যাহ’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন রামচন্দ্রপুর আল মদিনা নুরানী হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মোঃ ফরিদ উদ্দিন। মাদ্রাসার শিক্ষক মোঃ ইলিয়াছের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা গণবিদ্যাপিঠ কারিগরি ও বাণিজ্যিক কলেজের প্রভাষক মোঃ আবুল কালাম, রামচন্দ্রপুর সাফিয়া আনা মিয়া স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মাস্টার মোঃ আবদুল ওয়াদুদ, সমাজসেবক মোঃ আবদুল জলিল মেম্বার, মাদ্রাসার সভাপতি এ.কে.এম শহীদুল আলম, কাশিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও রামচন্দ্রপুর সাফিয়া আনা মিয়া স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ আবদুল কাদের, প্রবাসী কল্যাণ সংস্থার সদস্য মোঃ ইদ্রিসুর রহমান সবুজ।

 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতাপপুর ইসলামিয়া সিনিয়র মাদরাসার (অবঃ) শিক্ষক মাওঃ মোঃ আবদুল বারী, রামচন্দ্রপুর সাফিয়া আনা মিয়া স্মৃতি ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজালাল, প্রচার সম্পাদক নাজমুল হাসান মাসুদ, কুমিল্লা নবজাতক স্পেশালাইজড হসপিটালের পরিচালক আজলান বিন আক্কাস, বাঙালমুড়ী যুব ও প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক ওমর ফারুক রাফী, ব্যবসায়ী মোঃ হিরণ মিয়া, রামচন্দ্রপুর আল মদিনা নুরানী হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক মাওঃ জাহিদুল ইসলাম, মাওঃ আবদুর রহমান, মোঃ ইলিয়াছ, মাওঃ জাকারিয়া আহমদ সহ আগত অতিথিবৃন্দ। এতে মাদ্রাসার পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষার্থী-অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মাদ্রাসার বার্ষিক ফলাফলের ভিত্তিতে মেধাস্থান অধিকারী, শান্তনা, নিয়মিত উপস্থিতি বিভিন্ন ক্যাটাগরিতে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ভাঙ্গুড়ায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ৪ জনকে অর্থদন্ড ও কারাদণ্ড।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়নের মাগুড়া গ্রামে বকার বিলে অভিযান পরিচালনা করেন ভাঙ্গুড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।এই অভিযানে ফসলি জমির মাটি বিক্রি করার অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতা সহ চারজন কে অর্থদন্ড ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।


সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলা কৈডাঙ্গা নতুনপাড়া গ্রামের মৃত মকবেল প্রামাণিকের ছেলে ইকবাল হোসেন (৩২) ও মৃত আবু তাহের খাঁর ছেলে মিজানুর রহমান (৪৩), মাগুড়া গ্রামের পূর্বপাড়ার মো. আসাদুজ্জামানের ছেলে মো.নাইমুল ইসলাম সুজন (২৪) এবং দণ্ডপ্রাপ্ত সুজন খান (২৮) পুঁইবিল গ্রামের মো. সুলতান খানের ছেলে।তিনি দিলপাশার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়ন মাগুড়া গ্রামের বকার বিলে অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে দেধারছে বিক্রি করছে। এমন খবরের ভিত্তিতে মঙ্গলবার বিকালে সেখানে অভিযান চালিয়ে চার জন কে গ্রেফতার করে ভাঙ্গুড়া থানা পুলিশ।

এরপর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দিলপাশার ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো.সুজন খানকে ৫০ হাজার টাকা অর্থদন্ড ও অন্যদের কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস,এম মোস্তাফিজুর রহমান চার জন কে অর্থদন্ড ও কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

ভাঙ্গুড়া উপজেলার সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, বালুমহাল এবং মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় এসব ব্যক্তিদের অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করা হয়। ফসলি জমি রক্ষায় এ অভিযান অবশ্যই অব্যাহত থাকবে।

আজ নির্বাচনি ইশতেহার ঘোষণা করবে জামায়াত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ ইশতেহার ঘোষণা করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার ৪ ফেব্রুয়ারি গণমাধ্যমে পাঠানো এক আমন্ত্রণপত্র থেকে এ তথ্য জানা যায়।আমন্ত্রণপত্রে বলা হয়েছে, বুধবার ৪ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর বনানীর হোটেল শেরাটনে জামায়াতের নির্বাচনি ইশতেহার প্রকাশ করা হবে।

আলোচিত খবর

র‌্যাব নাম বদলে হচ্ছে এসআইএফ।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতিসংঘের পাশাপাশি বিভিন্ন মানবাধিবকার সংগঠন বহুদিন ধরে পুলিশের বিশেষ বাহিনী র‌্যাব বিলুপ্ত করার আহ্বান জানিয়ে এলেও তার বদলে নাম বদলের সিদ্ধান্ত নিয়েছে সরকার।স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান বা র‌্যাবের নতুন নাম হবে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স বা এসআইএফ।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন-ইতোমধ্যে এ ব্যাপারে প্রধান উপদেষ্টা অনুমোদন দিয়েছেন। শিগগিরই একটি সরকারি আদেশ জারি হবে।নামের সঙ্গে পোশাকেও পরিবর্তন আসছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন-ইতোমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসআইএফ সদস্যদের নতুন পোশাকে দেখতে পাবেন।বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের সময়ে জঙ্গিবাদের উত্থান ও আইনশৃঙ্খলার ক্রমাগত অবনতির মধ্যে ২০০৪ সালের ২৬ মার্চ পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আনসার ও ভিডিপি, বিজিবি ও কোস্ট গার্ড সদস্যদের নিয়ে র‌্যাব গঠিত হয়।

আরও পড়ুন

সর্বশেষ