আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

উৎসব মুখর পরিবেশে গাজীপুর সাংবাদিক ইউনিটির পিঠা উৎসব অনুষ্ঠিত

সুরুজ্জামান রাসেল গাজীপুর প্রতিনিধিঃ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

উৎসব মুখর পরিবেশে গাজীপুর সাংবাদিক ইউনিটির আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় নগরীর হাবিবুল্লাহ স্মরণী ইকবাল কুটিরে গাজীপুর সাংবাদিক ইউনিটির কার্যালয়ে এ পিঠা উৎসবের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে গাজীপুর সাংবাদিক ইউনিটির উপদেষ্টা আব্দুর রশিদ মিয়ার সভাপতিত্বে ও সংগঠনের সদস্য সচিব হাইউল উদ্দিন খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জর্জ কোর্টের (এপিপি) এড. আতাউর রহমান আকাশ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক মুক্ত বলাকার (সম্পাদক ও প্রকাশক)- আলমগীর হোসেন, দৈনিক কণ্ঠবাণীর- (সম্পাদক ও প্রকাশক) জানে-এ-আলম, সংবাদ সংস্থা এনএনবি’র (সম্পাদক)- জুলীয়াস চৌধুরী, দৈনিক যুগান্তরের (পূবাইল প্রতিনিধি)- আব্দুস সালাম শান্ত, গাজীপুর প্রেসক্লাবের (সাংগঠনিক সম্পাদক)- কামাল হোসেন বাবুল, দৈনিক খবর (গাজীপুর প্রতিনিধি)- মোঃ রুহুল আমিন সজীব।

পিঠা উৎসবে আরো উপস্থিত ছিলেন, দৈনিক কণ্ঠবাণীর (মফস্বল সম্পাদক)- নাসির উদ্দিন, দৈনিক জনবাণীর (গাজীপুর প্রতিনিধি)- তুষার, সাপ্তাহিক আদর্শ বাণীর (বার্তা সম্পাদক)- রেজাউল করিম মোল্লা,
দৈনিক স্বাধীন মতের (গাজীপুর প্রতিনিধি) আব্দুল মান্নান, দৈনিক অগ্নি শিখার (গাজীপুর জেলা প্রতিনিধি)- হেলেনা আক্তার, গাজীপুর সাংবাদিক ইউনিটির আহবায়ক কমিটির সদস্য- আব্দুর রশিদ, আহবায়ক কমিটির সদস্য মো. রাকিব হোসেন প্রমুখ।

অতিথিরা তাদের বক্তব্যে বলেন, পিঠা উৎসব বাঙালির হাজার বছরের সংস্কৃতির অংশ। প্রাচীনকাল থেকেই বাঙালির লোকজ ইতিহাস ঐতিহ্যে চিতই-ভাপা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। চিতই-ভাপা শীতকালের মুখরোচক খাবার হিসাবে বাঙালি সমাজে অত্যন্ত পরিচিত। আত্মীয় স্বজন ও পারস্পরিক সম্পর্কের বন্ধনকে দৃঢ় ও মজবুত করে তুলতে পিঠার উৎসব বিশেষ ভূমিকা রাখে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

শাহ আমানত বিমানবন্দরে আরও ৭ ফ্লাইট বাতিল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে শনিবার ফ্লাইট বাতিলের তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ এয়ারফিল্ডে কার্যক্রম সীমিত বা বন্ধ থাকায় এসব ফ্লাইট বাতিল করা হয়েছে। দুবাই, আবুধাবি ও শারজাহর এয়ারফিল্ড সীমিত পরিসরে পরিচালিত হচ্ছে এবং দোহা এয়ারফিল্ড পুরোপুরি বন্ধ রয়েছে।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আসা একটি আগমন (এরাইভাল) ও দুবাইগামী একটি প্রস্থান (ডিপার্চার) ফ্লাইট। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি আগমন এবং দুটি প্রস্থান ফ্লাইট বাতিল হয়েছে। অন্যদিকে সালাম এয়ারের মাস্কাট থেকে আসা একটি আগমন এবং মাস্কাটগামী একটি প্রস্থান ফ্লাইটও বাতিল করা হয়েছে।তবে সব ফ্লাইট বন্ধ না থাকায় কিছু আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করেছে। বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ৬টি আগমন ফ্লাইট এবং ৪টি প্রস্থান ফ্লাইট চলাচল করেছে।শা

টররসহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ ও দুবাই থেকে চট্টগ্রামগামী ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে দোহা এয়ারফিল্ড এখনো পুরোপুরি বন্ধ রয়েছে। পরিস্থিতি বিবেচনায় ধীরে ধীরে আরও কিছু রুটের ফ্লাইট স্বাভাবিক হবে বলে আশা করছি।’তিনি আরও জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবারের ৭টি বাতিল ফ্লাইটসহ এখন পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মোট ১১৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।’

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ