আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

আউলিয়ায়ে কেরাম-ইনসানে কামেলগণের আদর্শ হতে বিচ্যুত হওয়ার ফলশ্রুতিতে মুসলিম উম্মাহ জিল্লতি পূর্ণ অবস্থায় নিমজ্জিত হয়েছে।

বরুন আচায্য বলাই

রাহবারে আলম হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মঃ)ঃ---

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

“আল্লাহ সুবহানাহুতাআ’লার আউলিয়ায়ে কেরাম-ইনসানে কামেলগণের আদর্শ থেকে বিচ্ছুত হয়ে মুসলিম উম্মাহ যে তক্ চলে গেছেন,যার ফলশ্রুতিতে আজ জিল্লতিপূর্ণ একটি অবস্থার মধ্যে পুরো মুসলিম উম্মাহ নিমজ্জিত হয়েছে-ফিলিস্তিনের মধ্যে হাজার হাজার অবরুদ্ধ শিশু-মাসুম শিশু আজকে হত্যার শিকার হয়ে পড়েছে। মুসলিম উম্মাহ শুধু তাকিয়ে দেখছে,কোনো প্রতিকার করা তাদের সাধ্যের অধিক হয়ে গেছে।”

পবিত্র “লাইলাতুল কদর” রজনীতে বাংলাদেশের উপর,বিশ্ববাসীর উপর,মুসলিম উম্মাহর উপর রহমত বর্ষণ করার জন্য মহান রব্বুল আলামীনের দরবারে ফরিয়াদ করে,দরবারে গাউসুল আজম মাইজভাণ্ডারী (কঃ)-র গাউসিয়া হক মনজিল-এ বিশ্ব অলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)-র পবিত্র মাজার শরীফে কেন্দ্রীয় মিলাদ- কিয়াম শেষে আখেরী মুনাজাতে আওলাদে রাসূল (সাঃ),আওলাদে গাউসুল আজম মাইজভাণ্ডারী (কঃ),রাহবারে আলম হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মঃ)
এই কথা বলেন।

তিনি মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়ে বলেন,
“আপনার মহান আউলায়ে কেরাম-ইনসানে কামেলগণের আদর্শে উজ্জীবিত হয়ে এই বিশ্বের ভূপৃষ্ঠ থেকে সমস্ত জুলম কে যাতে দূরীভূত করতে পারে সেই তওফিক মুসলিম উম্মাহ কে দান করুন।
সাম্য-শান্তি-দয়ার একটি- ন্যায়বিচারের একটি-বিশ্ব,যাতে এই মুসলিম উম্মাহ উপহার দিতে পারে, তাদেরকে সেই তওফিক দান করুন। মিথ্যা, আত্মগৌরবের যে নেশার মধ্যে বুদ হয়ে আছে, এই অবস্থা থেকে আমাদেরকে পরিত্রাণ দান করুন। এই অহমিকাপূর্ণ অবস্থান পরিত্যাগ করে বিশ্বমানবতার খাদেম হিসেবে মুসলিম উম্মাহ যাতে দায়িত্ব পালন করতে পারে সেই তৌফিক দান করুণ।”

তিনি বিশ্বের প্রতিটি মজলুমের, প্রতিটি মানব সন্তানের মুক্তি কামনা করেন,তিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মজলুমের মুক্তি কামনা করেন।

তিনি এই পবিত্র রমজান মাসের আখেরী জুমার রাত-পবিত্র লাইলাতুল কদর,এই দুই মহান নিয়ামত একসাথে পাওয়ায় শোকরিয়া আদায় করে এই পবিত্র রাতে সমস্ত নিয়ামাত, ফজিলত,বারাকাত মনজুর করার জন্য মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করেন।

এই পবিত্র রাতে যে রহমত নাজিলের ঘোষণা আল্লাহ সুবহানাহুতাআ’লা দিয়েছেন,সকলে যাতে সে রহমতের ভাগীদার হতে পারে, সে খোশনসিবি সকলের জন্য মনজুর করার জন্য তিনি ফরিয়াদ করেন।
তিনি দেশে বিদেশে অবস্থান রত সকল আশেক ভক্ত জায়েরীণদের এবং সকল কর্মজীবীদের নিজ নিজ কর্মে তরক্কীর জন্য মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করেন।

তিনি তার মুনাজাতে বলেন,”আপনার বান্দারা হুজুর গাউছুল আজম মাইজভান্ডারীর গোলাম- বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ)-র খাদেমরা নিজেদের জীবনের নানান দুঃখ, কষ্টকে দূরে রেখে আপনার-আপনার পেয়ারা হাবিব (সাঃ)-র সন্তুষ্টি লাভের আকাঙ্ক্ষা নিয়ে মুর্শিদের কদমে হাজির হয়েছেন। সকলকে মনজিলে মকসুদে কবুল করুন।সকলের রিযিকে আপনি বরকত দান করুন। সকলকে শারীরিক সুস্থতা দান করুন।”

মাইজভাণ্ডার দরবার শরীফে আগত আশেক ভক্ত জায়েরীণগণ মিলাদ কিয়াম,তাওয়াল্লাদে গাউসিয়া মাইজভাণ্ডারীয়া শরীফ পাঠ, নফল নামাজ আদায় সহ বিভিন্ন ইবাদত বন্দেগিতে রাতভর নিজেদের মশগুল রাখেন।

মহান লাইলাতুল কদর এর দিনে মাইজভাণ্ডার শরীফ গাউসিয়া হক মনজিল এর ব্যবস্থাপনায় কেন্দ্রীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় এবং পবিত্র লাইলাতুল কদর
রজনীতে আগত আশেক ভক্ত জায়েরীণদের জন্য তবাররুকাত এবং সেহরি পরিবেশন করা হয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

গাউসিয়া হক কমিটি সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নাজিরহাট প্রতিনিধি: মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রমের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বিকালে উপজেলা সদরে সূর্যগিরি আশ্রমের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাইয়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি থেকে বেসরকারি ভাবে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সরোয়ার আলমগীর।

বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, সাবেক চেয়ারম্যান মোবারক হোসেন কাঞ্চন, মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, নাজিম উদ্দিন শাহীন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মো. জালাল উদ্দিন চৌধুরী, মোজাহারুল ইকবাল লাভলু, এন এম রহমত উল্লাহ, সংগঠনের সভাপতি ধীমান দাশ, সাধারণ সম্পাদক কৃষ্ণ বৈদ্য, উপদেষ্টা ড. তরুণ কুমার আচার্য্য, কেন্দ্রীয় পর্ষদের সভাপতি বিপ্লব চৌধুরী কাঞ্চন, সাধারণ সম্পাদক টিটু চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক রুবেল শীল, আহমেদ এরশাদ খোকন, সাংবাদিক জিপন উদ্দিন, শিমুল পাল, বিজন শীল, ঝুমুর সর্দ্দার, মিন্টু দাশ গুপ্ত, সুল্বভ দত্ত, কৃপাঞ্জন আচার্য, সোনা রাম আচার্য, উপদেষ্টা নারায়ন আচার্য। সংগঠনের দুই সদস্যকে নগদ অর্থ প্রদান করা হয়।

মাভাণ্ডারী গাউসিয়া হক কমিটি চাতুয়া শাখার ইফতার মাহফিল।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

 

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ দুবাই চাতুয়া শাখা (প্রস্তাবিত) হক কমিটির এর উদ্যোগে সোমবার ৯ মার্চ বাদ-এ আছর দুবাইয়ের চাতুয়ায় কমিটির অস্থায়ী কার্যালয়ে পবিত্র ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কমিটির সভাপতি মুহাম্মদ বদিউল আলম বদির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মঈনুদ্দীন অনিকের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত আলেমে দ্বীন অধ্যক্ষ আলহাজ্ব মুহাম্মদ হাসান রেজা আল কাদেরী (মা.জি.আ.)।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মওলানা মুহাম্মদ দিদারুল আলম কেন্দ্রীয় সদস্য, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলিম উদ্দিন উপদেষ্টা আজমান শাখা ও উপদেষ্টা কাজী ফয়জুল ইসলাম করিম দুবাই হামরিয়া শাখা ও ব্যবসায়ী আবদুর রহিম।

এতে শত শত আশেকে রাসুল (সাঃ) ও আশেকে মাইজভান্ডারীর উপস্হিতিতে বক্তারা বলেন, ইহকালের শান্তি ও পরকালের মুক্তির জন্য যুগে যুগে আল্লাহর অলিদের আগমন ঘটে পরিশেষে মহান মালিক হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারীর যে মিশন হুক্কুল লা হুক্কুল ইবাদত ধারণ করে মানবতার কল্যাণে নিয়োজিত রাখার আহবান জানান।

অত্র কমিটির সিনিয়র সভাপতি এরশাদ, সাংগঠনিক সম্পাদক মিজান, প্রচার সম্পাদক রাশেদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামরুল সহ চাতুয়াপার্কিংয়ে কর্মরত প্রবাসী ভাইদের আন্তরিক প্রচেষ্টা ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে প্রধান আলোচকের আখেরী মুনাজাত ও ইফতার ও তরারুক বিতরণের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি ঘটে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ