আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় এক আপোষহীন ঐক্য প্রয়োজন-ডাঃ তাহের

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের বলেছেন, আমরা স্বৈরতন্ত্রের বিরুদ্ধে বারবার লড়াই করেছি। বাকশালের বিরুদ্ধে লড়াই হয়েছে, এরশাদের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই হয়েছে। নিরপেক্ষ সরকারের জন্য আন্দোলন করেছি। আর সর্বশেষ জুলাই-আগস্টে সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণে জীবনদানের মাধ্যমে, রক্তদানের মাধ্যমে, শত শত মানুষের পঙ্গুত্ববরণের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। আমরা বলেছিলাম, নতুন বাংলাদেশ গড়বো। এক সমৃদ্ধ শান্তিময় সাম্যের বাংলাদেশ গড়বো।

কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, মাত্র ৫-৭ মাসের ব্যবধানে আমরা আবার সেই স্পিরিট, সেই জজবা ও সেই ত্যাগের মহিমান্বিত জাহাজকে ফিকে দেয়ার জন্য নিজেদের মধ্যে স্বার্থের খেলা টানাপোড়ন শুরু হয়েছে। আজ সবচেয়ে বড় প্রয়োজন-জাতীয় স্বার্থে, মানুষের স্বার্থে ও নতুন সমৃদ্ধ বাংলাদেশের স্বার্থে এক মহান জাতীয় ঐক্য। যেখানে দল বড় হতে পারে না, ব্যক্তি বড় হতে পারে না। সবার উর্ধ্বে থাকবে বাংলাদেশ, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের রাজনীতি, বাংলার সংস্কৃতি এবং নতুন করে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় এক আপোষহীন ঐক্য।

তিনি কেন্দ্রীয় রাজনৈতিক নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আসুন, স্বার্থপরতার রাজনীতি পরিত্যাগ করুন। নিজের জন্য এই চক্র ভুলে যান। নিজেরা কিভাবে থাকবে, দেশের মানুষ কিভাবে থাকবে, এ সিদ্ধান্ত আমাদের। প্রতিবেশি দেশের কাছে আমরা মাথা নোয়াতে চাই না। সেজন্য সকল দলের এক জায়গায় এসে মহাঐক্য গঠনের জন্য আহবান জানাচ্ছি। ঐক্যই শক্তি, ঐক্যই মুক্তি ও ঐক্যই আমাদের স্বাধীনতা রক্ষা করতে পারে।

তিনি মঙ্গলবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের বিজয়করা ইসলামী সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত ঈদ প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মোঃ জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এডভোকেট মোঃ শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা আমীর মাহফুজুর রহমান, সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি মকবুল আহমদ দুলাল, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারী বেলাল হোসাইন, ঢাকাস্থ জগন্নাথদীঘি ইউনিয়ন সোসাইটির সভাপতি শাহ আলম চৌধুরী, জগন্নাথদীঘি ইউনিয়ন জামায়াতের আমীর সাহাব উদ্দিন। বিজয়করা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের ডাঃ বেলায়েত হোসেন চৌধুরীর সভাপতিত্বে, সেক্রেটারী আবদুল আলিম ভুঁইয়া শামীম ও জামায়াত নেতা কাজী রবিউল হোসেন রকির যৌথ সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকাস্থ জগন্নাথদীঘি ইউনিয়ন সোসাইটির সহ-সভাপতি ডাঃ আগা আনসারুল ইসলাম চৌধুরী, উপদেষ্টা আগা আজিজুল ইসলাম চৌধুরী, কুমিল্লা দক্ষিণ জেলা শিবিরের সভাপতি মহিউদ্দিন রনি, চৌদ্দগ্রাম পৌরসভা জামায়াতের আমীর মাওলানা ইব্রাহিম, বিশিষ্ট ব্যবসায়ী আইয়ুব আলী ফরায়েজী, আ.ন.ম মেশকাত উদ্দিন সেলিম, ইউসুফ মেম্বার, ইউনিয়ন সেক্রেটারী বেলাল উদ্দিন মজুমদারসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ