আজঃ বুধবার ১ এপ্রিল, ২০২৬

পূর্বধলায় ঈদগহ মাঠে মুসল্লীদের বিক্ষোভ 

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল নেত্রকোনা।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নেত্রকোনার পূর্বধলায় রেলওয়ে স্টেশন ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের ঈদের নামাজ আদায় করাকে কেন্দ্র করে ঈদগাহ মাঠে চরম উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই নিয়ে উপজেলার ধর্মপ্রাণ মুসলমানদের মনে চাপা ক্ষোভ বিরাজ করছে।

ঈদের নামাজ ও খুতবা শেষে হট্টগোল সৃষ্টি হয় পরবর্তীতে মুসল্লিগণ দোয়া পড়া ছাড়াই ঈদগা মাঠ ত্যাগ করেনএই ঘটনায় পূর্বধলা রেলওয়ে স্টেশন জামে মসজিদের ইমাম মো. ইসলাম উদ্দিন অসুস্থ হয়ে পড়লে দ্রুত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করা 
হয়।

এই নিয়ে উপজেলার ধর্মপ্রাণ মুসলমানদের মনে চাপা ক্ষোভ বিরাজ করছে।ঈদের মাঠ তৈরি হওয়ার পর থেকে অদ্যবধি পর্যন্ত প্রায় ৩০ বছর ধরে এই ঈদগাহে মাঠে নামাজ পড়িয়ে আসছে স্টেশন জামে মসজিদের ঈমাম মো. ইসলাম উদ্দিন। ঈদগাহ মাঠে ঈদের জামাত মসজিদের ইমাম না পড়িয়ে অন্য একজন ইমাম দিয়ে নামাজ পড়ানো হলে নামাজ শেষে হাজারো মুসল্লীগণের মধ্যে উত্তেজনা শুরু হয়।

সাধারণ মুসল্লীগণ জানান, পূর্বধলা রেলওয়ে স্টেশন জামে মসজিদে ৪৯ বছর ধরে নামাজ পড়াচ্ছেন ইমাম মো. ইসলাম উদ্দিন। তিনি নিয়মিত ঈদের নামাজ পড়ান এখন হঠাৎ করে ইমাম সাহেবকে কমিটির লোকজন ইমামতি করতে না দেয়ায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কি ভাবে ঈদগাহ মাঠের কমিটি করেছে কিভাবে এই ধরনের আত্মঘাতিক সিদ্ধান্ত নিয়েছে এর জবাব তাদেরকে দিতেই হবে।

এই ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজওয়ানা কবির উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমাম সাহেবকে দেখতে যান এবং উপস্থিত সকলের কাছে উনার জন্য দোয়া চেয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে(চবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী পরিচয় দেয়া এক ভুয়া শিক্ষার্থীকে আটক করে প্রক্টর অফিসে সোপর্দ করেছে নিরাপত্তা প্রহরীরা। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে তাকে আটক করা হয়েছে। আটক ওই ভুয়া শিক্ষার্থীর নাম মো. উমর ফারুক (১৭)।সে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকা জোবরার বাসিন্দা।এর আগে, ১৬ জানুয়ারি মোহাম্মদ আবু সাঈদ এবং গত বছরের ২ ডিসেম্বর সীমান্ত ভৌমিক নামে দুই ভুয়া শিক্ষার্থীকে আটক করা হয়।

নিরাপত্তা প্রহরীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে মোটর বাইক নিয়ে প্রবেশকালে তাকে দেখলে আমাদের সন্দেহ হয়। তখন জিজ্ঞাসাবাদে সে নিজেকে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট বলে পরিচয় দেয় এবং আইডি কার্ড দেখায়। আইডি কার্ড দেখে আমরা বুঝতে পারি সে আসলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী না। তখন আমরা তাকে প্রক্টর অফিসে নিয়ে আসি।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, নিরাপত্তা প্রহরীরা উমর ফারুককে নিয়ে প্রক্টর অফিসে আসলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি সে শুধুমাত্র মোটরসাইকেল নিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের জন্যে সে এই পথ অবলম্বন করেছে। আমরা এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি।

উমর ফারুক অভিযোগ স্বীকার করে বলেন, আমি বন্ধুদের প্ররোচনায় পরে এ কাজ করেছি। বিশ্ববিদ্যালয় এর ভেতরে বাইক নিয়ে ঢুকার জন্য মূলত আমি আইডি কার্ডটি বানিয়েছিলাম।

ঠাকুরগাঁওয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ প্রদান

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পুষ্টিসমৃদ্ধ জিংক ধানের সম্প্রসারণে ঠাকুরগাঁওয়ে ২৫জন উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। ‘পুষ্টি নিরাপত্তায় জিংক ধান’ এই স্লোগান সামনে রেখে সোমবার (৩০ মার্চ) ঠাকুরগাঁও শহরের গোবিন্দনগর এলাকায় অবস্থিত ইএসডিও’র প্রধান কার্যালয়ের বোর্ডরুমে প্রশিক্ষণটি প্রদান করা হয়।

আর এই প্রশিক্ষণের আয়োজন করে আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট হারভেস্ট প্লাস প্রোগ্রামের রিঅ্যাক্টস- ইন প্রকল্প ও বাস্তবায়ন করে ইএসডিও।
বিশেষ এই প্রশিক্ষণ নিতে ঠাকুরগাঁও সদর উপজেলা, পীরগঞ্জ ও রাণীশংকৈল উপজেলার ২৫ জন উপ সহকারী কৃষি কর্মকর্তা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন হারভেস্টপ্লাস বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মোঃ ওয়াহিদুল আমিন। এরপর বক্তব্য প্রদান করেন ইএসডিও’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান।

উক্ত প্রশিক্ষণে প্রধান রিসোর্স পার্সন হিসাবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ মাজেদুল ইসলাম, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঠাকুরগাঁও এবং কৃষিবিদ ডক্টর মোঃ রকিবুল হাসান, সিনিয়র সাইন্টিফিক অফিসার ও হেড, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, রংপুর। হারভেস্টপ্লাস বাংলাদেশ এর পক্ষে আরও উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ মজিবর রহমান, প্রোগ্রাম ম্যানেজার, ও কৃষিবিদ মোঃ শরিফুল ইসলাম, মনিটরিং ও ইভালুএসন অফিসার। এছাড়াও উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ আশরাফুল আলম, প্রজেক্ট ফোকাল, রিএক্টস-ইন প্রজেক্ট, ইএসডিও, মোঃ আবু তালহা শিশির, প্রজেক্ট অফিসার, ইএসডিও সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ব্যক্তিত্ব।

মানবদেহে জিংকের উপকারিতা, অভাবজনিত লক্ষণ ও জিংকের ঘাটতি মেটানোর উপায়সহ জিংক সমৃদ্ধ ধান ও গমের বিভিন্ন জাত, তাদের উৎপাদন প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। অংশগ্রহণকারীরা প্রশিক্ষণে স্বতস্ফুর্ত ভাবে অংশগ্রহণ করেন এবং তারা প্রশিক্ষণের এই অর্জিত জ্ঞান মাঠ পর্যায়ে সঠিক ভাবে কাজে লাগাবেন মর্মে দৃঢ়তা প্রকাশ করেন।

রিএক্টস-ইন প্রকল্পটি কানাডা সরকারের অর্থায়নে, ওয়ার্ল্ড ভিশন, হারভেস্টপ্লাস, নিউট্রিশন ইন্টারন্যাশনাল এবং ম্যাকগিল বিশ্ববিদ্যালয় কনসোর্টিয়াম এর মাধ্যমে অন্যান্য তিনটি দেশের মতো বাংলাদেপিশের ঠাকুরগাঁও জেলায় বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের হারভেস্টপ্লাসের কার্যক্রম গুলি ইএসডিও এর মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। হারভেস্টপ্লাস ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ বায়োফোর্টিফাইড খাদ্যশস্যের বিকাশ ও প্রচার করে এবং বায়োফরটিফিকেশন প্রমাণ এবং প্রযুক্তিতে বিশ্বব্যাপী নেতৃত্ব প্রদান করে পুষ্টি এবং জনস্বার্থেও উন্নতি করে। হারভেস্টপ্লাস বাংলাদেশে জিংক ধান, জিংক গম এবং জিংক ও আয়রন মসুর এর সম্প্রসারণ এবং অভিযোজনে কাজ করছে। বর্তমানে বাংলাদেশে আমন মৌসুমে ব্রি ধান ৭২ ও বিনা ধান ২০ এবং বোরো মৌসুমে ব্রি ধান ৭৪, ৮৪, ১০০ ও ১০২ ধানের ব্যাপক চাষাবাদ হচ্ছে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ