আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

এসএসসি পরীক্ষা শুরু, চট্টগ্রাম বোর্ডে পরীক্ষার্থী ১ লাখ ৪০ হাজার

এম মনির চৌধুরী রানা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সারাদেশে একযোগে এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে। চট্টগ্রামসহ ৫ জেলায় পরীক্ষা শুরু হচ্ছে। চট্টগ্রাম শিক্ষাবোর্ড থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ৫ জেলায় ২১৯টি কেন্দ্রে ১ হাজার ১৬৪টি বিদ্যালয়ের মোট এক লাখ ৪০ হাজার ৯২৭ জন শিক্ষার্থী এবার এসএসসিতে অংশ নিচ্ছেন। এর মধ্যে ৭৯ হাজার ১৬২ জন ছাত্রী ও ৬১ হাজার ৭৬৫ জন ছাত্র। ব্যবসায় শিক্ষা শাখায় পরীক্ষার্থীর সংখ্যা বেশি। এ বিভাগ থেকে অংশ নেবেন ৫৭ হাজার ৪৬৬ জন। মানবিক বিভাগে ৪৭ হাজার ৯০৩ এবং বিজ্ঞান বিভাগে ৩৫ হাজার ৫৫৮ জন পরীক্ষার্থী

এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। ৫ জেলার মধ্যে প্রতিবারের মতো চট্টগ্রামে পরীক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি। চট্টগ্রাম জেলায় ৯৯ হাজার ২৪৬ জন পরীক্ষায় অংশ নেবেন। কক্সবাজার জেলায় ২১ হাজার ১৯৩ জন এবং তিন পার্বত্য জেলার মধ্যে রাঙামাটিতে ৭ হাজার ৯৭৪ জন, খাগড়াছড়িতে ৮ হাজার ১৭৯ এবং বান্দরবান জেলা থেকে ৪ হাজার ৩৩৫ জন পরীক্ষার্থী অংশ নেবেন।

উল্লেখ্য, গত বছর চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৪৫ হাজার ৫৯০ জন। চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, ‘সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা সম্পন্ন করার জন্য সব প্রস্তুতি নেয়া হয়েছে। পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার ওএমআর শীটসহ যাবতীয় খাতাপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্র পরিদর্শনের জন্য ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে।

প্রতিবারের মতো এবারও কেন্দ্র সচিবরা পরীক্ষার দিন সকালে ট্রেজারি শাখা থেকে পরীক্ষার প্রশ্নপত্র কেন্দ্রে নিয়ে যাবেন। ‘পরীক্ষার্থীদের অভিভাবকদের কাছে আমরা অনুরোধ করব তার যেন পরীক্ষার্থীদের অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে নিয়ে যান। পাশাপাশি পরীক্ষার সরঞ্জাম ছাড়া কোন ধরনের ডিভাইস যেন তারা সঙ্গে না রাখে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ