আরব আমিরাতে চট্টগ্রাম উন্নয়ন পরিষদের কমিটি গঠন।

মোহাম্মদ আরমান চৌধুরী আরব আমিরাত প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত চট্টগ্রামের প্রবাসীদের জন্য একটি অত্যন্ত আনন্দের খবর। চট্টগ্রামের ঐতিহ্য, সংস্কৃতি এবং প্রবাসীদের কল্যাণে কাজ করার লক্ষ্যে সম্প্রতি গঠিত হয়েছে ‘চট্টগ্রাম সমিতি ইউএই’, যা আনুষ্ঠানিকভাবে ‘চট্টগ্রাম উন্নয়ন পরিষদ ইউএই’ নামেও পরিচিত হবে।

কমিটিতে ইয়াকুব সৈনিককে সভাপতি সেলিম রেজাকে সাধারণ ও জুলফিকার ওসমানক অর্থ সম্পাদক করা হয়েছে।তকাল রবিরার (১৯ অক্টোবর) রাতে দুবাইয়ে ইয়াকুব সুনিক হাউসে এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। এতে কমিটির অন্য সদস্যদের মধ্যে উপদেষ্টা মীর কামাল,শরাফত আলী, সদস্য নজরুল ইসলাম, আজিম উদ্দিন, নরুল আবছার,ফরিদুল আলম উপস্থিতি ছিলেন। সভা ১৫ বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত এই কমিটি সভাপতি বলেন, আরব আমিরাতে বসবাসরত সকল চট্টগ্রামবাসীকে ঐক্যবদ্ধ করতে এবং তাদের সমস্যা ও সম্ভাবনার দিকগুলো নিয়ে কাজ করতে বদ্ধপরিকর। কমিটি গঠনের মধ্য দিয়ে চট্টগ্রামের ঐতিহ্য ও সংস্কৃতিকে বিদেশের মাটিতে তুলে ধরার একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে এমনটাই প্রত্যাশা করেন তিনি।

কমিটির উপদেষ্টা মীর কামাল ও শরাফত আলী জানান, সংগঠনের মূল লক্ষ্য ও কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে, চট্টগ্রামের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যকে প্রবাসে তুলে ধরা, বিভিন্ন জাতীয় ও ঐতিহ্যবাহী উৎসব পালন।
দুস্থ ও অসহায় প্রবাসীদের সাহায্যার্থে তহবিল গঠন, জরুরি প্রয়োজনে মানবিক সহায়তা প্রদান এবং চিকিৎসা সেবায় সহযোগিতা করা। প্রবাসীদের মানসিক প্রশান্তির জন্য বিভিন্ন খেলাধুলা ও বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা। চট্টগ্রামের আর্থ-সামাজিক উন্নয়নে প্রবাসীদের ভূমিকা আরও জোরদার করা এবং নিজ অঞ্চলের ঐতিহ্যবাহী বিষয়গুলো নিয়ে আলোচনা ও প্রচার করা।

তারা বলেন, “আমরা বিশ্বাস করি, এই সংগঠনের মাধ্যমে প্রবাসে আমরা একে অপরের পাশে দাঁড়াতে পারব। আমাদের প্রিয় চট্টগ্রামের কৃষ্টি, ঐতিহ্য ও মূল্যবোধকে ধরে রেখে প্রবাসীদের সার্বিক কল্যাণে কাজ করাই আমাদের প্রধান অঙ্গীকার।” এই উদ্যোগ আমিরাতের সকল চট্টগ্রাম প্রবাসীকে একটি সুদৃঢ় সামাজিক বন্ধনে আবদ্ধ করবে এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন তারা।

আরব আমিরাতে প্রায় প্রতিটি অঞ্চলের মানুষের সংগঠন রয়েছে। সেই ধারাবাহিকতায় চট্টগ্রাম সমিতি ইউএই-এর এই পথচলা প্রবাসীদের জীবনকে আরও গতিশীল ও অর্থবহ করে তুলবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

সৌদি আরবকে রক্ষায় শর্তহীনভাবে প্রস্তুত পাকিস্তান

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সৌদি আরবকে রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ পাকিস্তানের সশস্ত্র বাহিনী। দেশটির সামরিক বাহিনীর প্রধান মুখপাত্র বলেছেন- রিয়াদের নিরাপত্তার প্রতি ইসলামাবাদের এই অঙ্গীকার শর্তহীন প্রতিশ্রুতি। বৃহস্পতিবার আরব নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী একথা বলেন। কূটনৈতিক ও শারীরিক উভয়ভাবেই পাকিস্তান পুরোপুরি সৌদি আরবের পাশে রয়েছে। ইয়েমেনের হুতি মিলিশিয়া সৌদি আরবের বিভিন্ন শহরে হামলা চালানোর মধ্যে তিনি এ মন্তব্য করলেন। মধ্যপ্রাচ্যে নতুন করে এযুদ্দের কারণে তেল সরবরাহের ওপর নতুন করে হুমকি তৈরি হয়েছে।
খবর – অনলাইন জিও নিউজ।


পাকিস্তান আইএসপিআর মহাপরিচালক আবারও বলেন- সৌদি আরবের প্রতি পাকিস্তানের অঙ্গীকারের মধ্যে মক্কা ও মদিনার সুরক্ষাও অন্তর্ভুক্ত। এ নিয়ে কোনো সন্দেহ থাকা উচিত নয়। একই সঙ্গে তিনি জানান- যেকোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তান সৌদি আরবকে রক্ষা করে যাবে।

আঞ্চলিক পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের প্রচেষ্টা নিয়ে আলোচনা করতে গিয়ে সামরিক বাহিনীর এই মুখপাত্র বলেন-সংঘাতের আলোচনার মাধ্যমে ও শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করতে ইসলামাবাদ আঞ্চলিক দেশগুলোর সঙ্গে যোগাযোগ রাখছে। সম্প্রতি সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক ‘মক্কা প্রতিরক্ষা জোটে’ স্বাক্ষর করেছে। এটা মক্কা চুক্তি হিসেবেই পরিচিত। এর অধীনে এক দেশের বিরুদ্ধে কোনো দেশ আক্রমণ চালালে তা জোটের সব দেশের বিরুদ্ধে আক্রমণ হিসেবে গণ্য হবে।

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র সমঝোতায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে । আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড মিটিং এ দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে বক্তব্য স্পষ্ট, এই ব্যবস্থার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও প্রয়োজনীয় অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের সুযোগ পাবে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ