বিক্ষোভের মুখে পদত্যাগ করল বুলগেরিয়ার সরকার।

আন্তর্জাতিক প্রতিবেদকঃ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দুর্নীতিবিরোধী ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছে বুলগেরিয়ার সরকার। প্রধানমন্ত্রী রোসেন ঝেলিয়াজকভের সরকার পদত্যাগে বাধ্য হলো ক্ষমতায় আসার এক বছরেরও কম সময়ের মধ্যে। দেশটির ক্ষমতাসীন জোটের নেতাদের এক বৈঠকের পর প্রধানমন্ত্রী রোসেন ঝেলিয়াজকভ গণমাধ্যমকে জানান- সরকার আজ পদত্যাগ করছে।

এএফপি’র প্রতিবেদনে বলা হয়েছে, সরকার দুর্নীতি দমনে ব্যর্থ হয়েছে—এই অভিযোগ তুলে প্রথমে বিক্ষোভ শুরু হয়। পরে ব্যাপক বিক্ষোভের মুখে শেষ পর্যন্ত প্রত্যাহার করে নিতে বাধ্য হয় সরকার।বুলগেরিয়ায় গত চার বছরে সাতটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যা দেশটিতে প্রকট রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার ইঙ্গিত দেয়। সর্বশেষ ২০২৪ সালের অক্টোবরে দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র সমঝোতায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে । আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড মিটিং এ দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে বক্তব্য স্পষ্ট, এই ব্যবস্থার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও প্রয়োজনীয় অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের সুযোগ পাবে।

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত অন্তত ১৬

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে মসজিদে বোমা হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। যারমধ্যে ১১ জন বেসামরিক সাধারণ মানুষ। আর বাকি পাঁচজন পুলিশ সদস্য শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এ বোমা হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে পেশোয়ার পুলিশ।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ