আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

পটিয়া থানার বিশেষ অভিযানে সন্ত্রাস বিরোধী আইনের মামলার আসামি যুবলীগ নেতা শাহারু গ্রেফতার।

পটিয়া চট্টগ্রাম প্রতিনিধি :

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের পটিয়া উপজেলায় সন্ত্রাস বিরোধী আইনের মামলাসহ একাধিক মামলার আসামি যুবলীগ নেতা আবু ছালেহ মোহাম্মদ শাহরিয়ার ওরফে শাহারু (৪৬)-কে গ্রেফতার করেছে পটিয়া থানা পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ৮ জানুয়ারি ২০২৬ দুপুর ২টা ১০ মিনিটে পটিয়া থানাধীন ১৪নং ভাটিখাইন ইউনিয়নের করল এলাকার নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সদস্য এবং ভাটিখাইন ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ছিলেন।

গ্রেফতারকৃত শাহারু (৪৬) মৃত আবু তালেবের পুত্র ও নুর নাহার বেগমের সন্তান। তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পটিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জিয়াউল হক জানান দীর্ঘদিন ধরে ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হওয়ার অভিযোগের প্রেক্ষিতে পুলিশ বিশেষ নজরদারিতে অভিযান পরিচালনা করে। অভিযানে তাকে গ্রেফতার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

গ্রেফতারের পর তাকে সংশ্লিষ্ট মামলাগুলোর আলোকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন সন্ত্রাস ও অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এ গ্রেফতার কার্যক্রম পরিচালিত হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় নগরীর ডিসি হিলে এই কার্যক্রমে অংশ নেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং জেলার সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় বিভাগীয় কমিশনার বলেন, সামনে বর্ষাকাল আসছে। তার আগেই যদি আমাদের শহরকে পরিচ্ছন্ন করতে পারি তাহলে ডেঙ্গু মশার বিস্তার রোধ করা সম্ভব হবে। এতে নগরবাসী উপকৃত হবে। ডেঙ্গু প্রতিরোধটাই সবচেয়ে বড় পদক্ষেপ। সরকার এ কাজে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম মাসব্যাপী চলছে। এ কাজে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে মানুষকে সচেতন করা ও পরিষ্কার করা। চট্টগ্রামে যেসব জায়গা বেশি অরক্ষিত, যেখানে ডেঙ্গু বেশি বিস্তার ঘটতে পারে সেগুলো আমরা পরিষ্কার করব এবং নিরাপদ ও সুস্থ চট্টগ্রাম আমরা গড়ে তুলব।
বেলুন উড়িয়ে মাসব্যাপী এই পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরপর পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রশাসনের কর্মকর্তারা, স্কাউটের সদস্য এবং পরিচ্ছন্ন কর্মীরা অংশ নেন। এরপর চট্টগ্রাম সার্কিট হাউজে ‘ডেঙ্গু রোগের ভয়াবহতা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে’ আলোচনা সভার আয়োজন করে।

চট্টগ্রামে রেলওয়ের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের কার্যালয়ে আগুন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে রেলওয়ের প্রধান সরঞ্জাম
নিয়ন্ত্রকের কার্যালয়ে আগুন
ছবি-৩
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগরে বাংলাদেশ রেলওয়ের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের (সিসিএস) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পাহাড়তলী এলাকায় অবস্থিত এই কার্যালয়ে শুক্রবার রাতে কার্যালয়ের একটি অংশে হঠাৎ করে আগুন লাগে। খবর পেয়ে রাত ১১টা ২৫ মিনিটে আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম কন্ট্রোল রুম। এদিকে প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি সংশ্লিষ্টরা।
পাহাড়তলীতে অবস্থিত প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের এই কার্যালয় থেকে বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন সরঞ্জাম, যন্ত্রপাতি ও প্রয়োজনীয় মালামাল সংরক্ষণ ও সরবরাহ কার্যক্রম পরিচালিত হয়।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ