আজঃ বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

চট্টগ্রামে বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু।

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণে পরিবারের শিশুসহ ৯ জন দগ্ধ হওয়ার ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। তাঁর নাম শাখাওয়াত হোসেন (৪৯)। তিনি মোটর পার্টস ব্যবসায়ী ছিলেন। বুধবার সকালে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাঁর মৃত্যু হয় বলে নিহতের পারিবারিক সূত্র জানিয়েছে। এর আগে সেহেরির সময় নগরের হালিশহর থানাধীন এসি মসজিদের পাশে হালিমা মঞ্জিল নামের আবাসিক ভবনের ৩য় তলায় রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ পর্যন্ত বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৫ জনের মৃত্যু হলো।

জানা গেছে, গত সোমবার ভোর সাড়ে চারটার দিকে ফ্ল্যাটে বিস্ফোরণের ঘটনায় ব্যবসায়ী শাখাওয়াত হোসেনের স্ত্রী নুরজাহানের মৃত্যু হয়। পরদিন মঙ্গলবার মৃত্যু হয় ছেলে সাফায়াত, পর্তুগালপ্রবাসী ভাই সামির ও সামিরের স্ত্রী আয়েশা আকতারের। দগ্ধ আরও ৪ জন বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। শাখাওয়াত হোসেনের বন্ধু মনসুর আলী জানান, লাশ কুমিল্লায় গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

আমৃত্যু চট্টগ্রামের মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছেন আবদুল্লাহ আল নোমান।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান এর প্রথম মৃত্যুবার্ষিকী গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার জেলার রাউজান উপজেলার গহিরায় মরহুমের নিজ বাড়িতে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আয়োজন করেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।

দোয়া মাহফিলে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তাঁর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সাঈদ আল নোমান। এ সময় সাঈদ আল নোমান বলেন, আমার বাবা আধুনিক চট্টগ্রামের স্বপ্নদ্রষ্টা ছিলেন। তিনি প্রতিষ্ঠান গড়েছেন, আমৃত্যু চট্টগ্রামের উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছেন।তাঁর আদর্শ, সততা ও দেশপ্রেম ধারণ করেই আমরা সামনে এগিয়ে যেতে চাই।

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেন, মরহুম আবদুল্লাহ আল নোমান অত্যন্ত বিনয়ী, প্রাজ্ঞ ও সজ্জন রাজনীতিবিদ ছিলেন। তিনি কর্মীদের কাছে বিপদের বন্ধু ও চট্টলার মানুষের কাছে সর্বজনীন রাজনীতিবিদ হিসেবে পরিচিত ছিলেন। এছাড়া বক্তারা মরহুমের রাজনৈতিক জীবন, মুক্তিযুদ্ধকালীন অবদান এবং চট্টগ্রামের উন্নয়নে তাঁর ভূমিকার কথা স্মরণ করেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক এম নাজিম উদ্দিনসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, নগর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

জয়নুল আবেদিন ফারুকের স্ত্রী কানিজ ফাতেমার ইন্তেকাল।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক–এর স্ত্রী কানিজ ফাতেমা (৭৩) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।বুধবার ২৫ ফেব্রুয়ারি সকাল ১০টা ৪০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল–এর আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আলোচিত খবর

পিলখানা ট্রাজেডি: বনানী সামরিক কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পিলখানা ট্রাজেডি: বনানী সামরিক কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা।

আরও পড়ুন

সর্বশেষ