এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে গড়েয়া ইউনিয়নের মাসুম শাহের চাতালে সভাটি অনুষ্ঠিত হয়। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল গড়েয়া ইউনিয়নকে থানা বা উপজেলা করার। তারই প্রেক্ষিতে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনি গণসংযোগে গড়েয়াকে উপজেলা করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন বিএনপির মহাসচিব এলজিআরডি মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহাসচিবের এমন ঘোষণায় স্বপ্ন বুনতে শুরু করে স্থানীয়রা।

গড়েয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান রেজওয়ানুল ইসলাম শাহ রেদোর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, গড়েয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক তাশারফ হোসেন (স্মরণ), গড়েয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বেলাল হোসেন রেনু, পার্শ্ববর্তী দিনাজপুরের ২ নং পলাশবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোস্তাক আহমেদ মানিক , গড়েয়া ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব সাইফুর রহমান, বিশিষ্ট সমাজসেবক ইসরাইল আজাদ সরকার বিশিষ্ট ব্যবসায়ী এনামুল হক সরকার, বিশিষ্ট সমাজ সেবক ইউনুস আলী, আফিজার রহমান দুলাল মাষ্টার, শওকত আলী, উমা সংকর শাহ, রতন চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, গড়েয়াবাসীর দীর্ঘদিনের দাবি গড়েয়াকে থানা বা উপজেলা করতে হবে। নির্বাচনি গণসংযোগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলও আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা আশা করি মির্জা ফখরুলের মাধ্যমেই গড়েয়া উপজেলায় রূপান্তরিত হবে।










