আজঃ শুক্রবার ২৪ এপ্রিল, ২০২৬

ঠাকুরগাঁওয়ের ‘গড়েয়া ইউনিয়নকে উপজেলা করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত।

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে গড়েয়া ইউনিয়নের মাসুম শাহের চাতালে সভাটি অনুষ্ঠিত হয়। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল গড়েয়া ইউনিয়নকে থানা বা উপজেলা করার। তারই প্রেক্ষিতে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনি গণসংযোগে গড়েয়াকে উপজেলা করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন বিএনপির মহাসচিব এলজিআরডি মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহাসচিবের এমন ঘোষণায় স্বপ্ন বুনতে শুরু করে স্থানীয়রা। 

গড়েয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান রেজওয়ানুল ইসলাম শাহ রেদোর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, গড়েয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক তাশারফ হোসেন (স্মরণ), গড়েয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বেলাল হোসেন রেনু, পার্শ্ববর্তী দিনাজপুরের ২ নং পলাশবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোস্তাক আহমেদ মানিক , গড়েয়া ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব সাইফুর রহমান, বিশিষ্ট সমাজসেবক ইসরাইল আজাদ সরকার বিশিষ্ট ব্যবসায়ী এনামুল  হক সরকার, বিশিষ্ট সমাজ সেবক ইউনুস আলী, আফিজার রহমান দুলাল মাষ্টার, শওকত আলী, উমা সংকর শাহ, রতন চৌধুরী প্রমুখ। 

বক্তারা বলেন, গড়েয়াবাসীর দীর্ঘদিনের দাবি গড়েয়াকে থানা বা উপজেলা করতে হবে। নির্বাচনি গণসংযোগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলও আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা আশা করি মির্জা ফখরুলের মাধ্যমেই গড়েয়া উপজেলায় রূপান্তরিত হবে। 

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্স জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” প্রতিপাদ্যে চট্টগ্রামের বোয়ালখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি।

ডা. তোফায়েল আহমেদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শাহানুর ইসলাম, সমাজসেবা কর্মকর্তা পিপলু চন্দ্র নাথ, থানার সেকেন্ড অফিসার জুয়েল রানা, ডা. সুফিয়ান সিদ্দিকী, ডা. সৌরভ সরকার, ডা. ফারহানা নূর শান্তা, ডা. স্বরূপানন্দ চক্রবর্তী, ডা. রাজশ্রী চৌধুরী, ডা. আয়াজ মাহমুদ, জাহাঙ্গীর আলম, সাংবাদিক দেবাশীষ বড়ুয়া রাজু ও মো. মহিউদ্দিন।

বক্তারা বলেন, সুস্থ ও সবল জাতি গঠনে পুষ্টিকর খাদ্যের কোনো বিকল্প নেই। বিশেষ করে শিশু, কিশোর-কিশোরী, গর্ভবতী নারী ও দুগ্ধদানকারী মায়েদের পুষ্টি নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে।পরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে উপজেলার একটি এতিমখানার শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়।

আরব আমিরাতে দুই বাংলাদেশি শিক্ষা প্রতিষ্ঠানে এস এস সি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আরব আমিরাতে দুই বাংলাদেশি শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন সংযুক্ত আরব আমিরাতের দুটি বাংলাদেশি শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে এসএসসি পরীক্ষার প্রথম দিনের পরীক্ষা।

আবুধাবির শেখ খালিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ এবং উত্তর আমিরাতের রাস আল খাইমাহ বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুলের পরীক্ষা কেন্দ্রে বাংলা প্রথম পত্র দিয়ে এ পরীক্ষা শুরু হয়।

আবুধাবির শেখ খালিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ ও হল সুপার কিরণ আখতার জানান, তার প্রতিষ্ঠান থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেন ৫০ জন পরীক্ষার্থী। এর মধ্যে নিয়মিত ৩৮ জন এবং অনিয়মিত ১২ জন।

অন্যদিকে, উত্তর আমিরাতের রাস আল খাইমাহ বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিলেন ৪৫ জন। তবে পরীক্ষায় অংশ নেন ৪৪ জন, ১ জন অনুপস্থিত ছিলেন বলে জানান বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক আবু তাহের মোহাম্মদ শাহনেওয়াজ। পরীক্ষার্থীদের মধ্যে ২৪ জন বিজ্ঞান বিভাগের এবং ২১ জন ব্যবসায় শিক্ষা বিভাগের।

আলোচিত খবর

সমুদ্রপথে বাংলাদেশকে এগিয়ে নিতে ক্যাডেটরা প্রস্তুত: চট্টগ্রামে নৌ পরিবহনমন্ত্রী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মেরিটাইম খাতে প্রশিক্ষণপ্রাপ্ত তরুণরাই ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে এবং দেশের সক্ষমতা তুলে ধরবে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। শনিবার সকালে চট্টগ্রাম মেরিটাইম ইনস্টিটিউটে ২৮তম ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেছেন, শিক্ষা শুধুমাত্র জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; এর মূল লক্ষ্য শারীরিক ও মানসিক পূর্ণ বিকাশ।আপনারা শুধু ব্যক্তি নন, আপনারা জাতির সম্পদ। বিশ্বের বিভিন্ন বন্দরে গিয়ে আপনারা বাংলাদেশের পরিচয় তুলে ধরবেন, দেশের সক্ষমতা ও স্মার্টনেস প্রদর্শন করবেন।যারা এই কোর্স সম্পন্ন করে সমুদ্রে যাবেন, তারা নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করতে শিখেছেন। জাহাজ ব্যবস্থাপনা কিংবা নৌ চলাচল-যেখানেই থাকুন না কেন, দৃঢ়তা ও পেশাদারিত্বের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে।পৃথিবীর প্রায় ৭০ শতাংশই জলভাগ, যা একসময় ছিল দুর্গম। তবে আধুনিক বিশ্ব সেই সীমাবদ্ধতা জয় করেছে।

কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে শেখ রবিউল আলম বলেন, একমাত্র অ্যাকাডেমিক সার্টিফিকেটভিত্তিক শিক্ষা অনেক সময় বেকারত্ব তৈরি করে। এর বিপরীতে দক্ষতাভিত্তিক শিক্ষা কর্মসংস্থানের পথ খুলে দেয়। ১৯৯০-এর দশকে প্রতিষ্ঠিত মেরিটাইম প্রশিক্ষণ ব্যবস্থা থেকে ইতোমধ্যে হাজারো দক্ষ জনশক্তি তৈরি হয়েছে, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ভবিষ্যতে এই খাত আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।অনুষ্ঠানে অংশ নেওয়া ক্যাডেটদের উদ্দেশে তিনি স্বাস্থ্য সচেতনতার কথাও উল্লেখ করেন। দীর্ঘসময় রোদে প্যারেড করার কারণে সানস্ক্রিন ব্যবহারের পরামর্শ দেন তিনি। এছাড়া অনুষ্ঠানে মেরিটাইম ইনস্টিটিউটের শিক্ষক, কর্মকর্তা ও অভিভাবকরাও উপস্থিত ছিলেন। পাসিং আউট প্যারেডে অংশ নেওয়া ক্যাডেটদের শৃঙ্খলাবদ্ধ কুচকাওয়াজ ও দক্ষতা উপস্থিত সবাইকে মুগ্ধ করে।

আরও পড়ুন

সর্বশেষ