এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ভোলা জেলা সমিতি-চট্টগ্রাম এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল জিইসি মোডস্থ একটি রেস্টুরেন্টে গত ১৪ মার্চ শনিবার সম্পন্ন হয়েছে। মহাফিলে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আবু সুফিয়ান।

ভোলা জেলা সমিতি-চট্টগ্রাম এর সভাপতি এ.জেড.এম ফারুকের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক মো. ফিরোজ চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন – সমিতির উপদেষ্টা লায়ন আবুল কাশেম এমজেএফ,উপদেষ্টা চট্টগ্রাম বন্দর কতৃপক্ষের সাবেক ডেপুটি ট্রাফিক ম্যানেজার মোঃ মোতাহার উদ্দিন, উপদেষ্টা মোঃ নুরনবী, বন গবেষণা ইনস্টিটিউটের উর্ধ্বতন বিভাগীয় কর্মকর্তা ও সমিতির প্রতিষ্ঠাতা সদস্য সচিব ও সাবেক উপদেষ্টা এম..জহিরুল আলম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন -সাধারণ সম্পাদক – মো. জিল্লুর রহমান, যুগ্ন -সাধারণ সম্পাদক কিরন শর্মা, সাংগঠনিক সম্পাদক ও চবি অধ্যাপক- ড. আব্দুল করিম, দপ্তর ও প্রকাশনা সম্পাদক – এড. আবু হানিফ, সহ সভাপতি – মো. তসলিম, ৬ নং আঞ্চলিক পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোসলেহ উদ্দিন বাহার,

ভোলা জেলা ছাত্র ফোরামের সাবেক সাধারণ সম্পাদক – রাসেল মির্জা, বিভাগীয় শ্রমিক দলের সদস্য মোঃ ইব্রাহিম ফরাজী, ভোলা জেলা সমিতির স্বাস্থ্য বিষয়ক উপ কমিটির সদস্য সচিব মোঃ শেখ শরীফ, ৪ নং আঞ্চলিক পরিষদের সাধারণ সম্পাদক মোঃ . নজরুল ইসলাম দুলাল,১নংআঞ্চলিক পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল কাশেম মাস্টার, সহ- সভাপতি আমিনুর রহমান লিটন, ২নং আঞ্চলিক পরিষদের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন আকাশ,
সহ- সভাপতি – মো. আলমগির, ৩নং আঞ্চলিক পরিষদের সহ-সভাপতি ফিরোজ কোম্পানি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমিতির আজীবন সদস্য সেলিম খলিফা, লিবার্টি স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান এবং সমিতির আজীবন সদস্য মাহবুবুর রহমান সেলিম, ৪নং আঞ্চলিক পরিষদের সহ-সভাপতি জুয়েল রানা, ৪নং আঞ্চলিক পরিষদের যুগ্ন – সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রমূখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ৫নং আঞ্চলিক পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মো. মোসলেহ উদ্দিন।
মাহফিলে প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আবু সুফিয়ান বলেন-পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি ও সংযমের মাস। এ মাসে সবাইকে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতার চর্চা করতে হবে। তিনি বলেন, মানবতার সেবা সব চাইতে বড় সেবা। সামাজিক সংগঠন গুলোর স্বেচ্ছাসেবকরা সমাজের মানুষের জন্য কাজ করে থাকে।










